Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ উক্তরূপ দ্বিবিধ ফাসেকের মধ্যে পার্থক্য এই যে, ঈমান আনয়ন করে তওবা না করা পর্যস্ত হাজার অনুতাপ করলেও “কাফের ফাসেক"-এর ক্ষমা ও মার্জনার আশা করা যায় না। পক্ষান্তরে, দ্বিতীয় প্রকার “ফাজের ফাসেক' মৃত্যুর পূর্বে স্বীয় কৃতকর্ম হতে তওবা ও অনুশোচনায় ভারাক্রান্ত হলে, ক্ষমার আশা করা যায়। বস্তুতঃ লোভ_লালসা ও কাম- প্রবণতায় আক্রান্ত ব্যক্তির তওবা সহজেই নসীব হতে পারে ; কিন্তু অহংকার ও আত্মগৌরবের ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির তওবা ও হিদায়াত সহজে নসীব হয় না। অতএব, তওবারত অবস্থায় থাকো,_- তওবাহীন অবস্থায় মৃত্যু যেন তোমাকে গ্রাস করে না ফেলে। একী নাবী রানি রি ভিত পা পাটি তারি পাটি পট তা টি লা 7 তা ' করেন। (শুরা £ ২৫) অর্থাং_আল্লাহ্‌ তা'আলা এদের তওবা কবুল করে অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। হৃযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ 6. পার্ট পার্ট পর্ণ 2 পপ ৪০5 ০৫ ০০১৬1 ০2 এত গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তির ন্যায় পবিত্র।, কথিত আছে, এক ব্যক্তি যখনই কোন পাপ করতো, তখন তা' একটি খাতায় লিপিবদ্ধ করে রাখতো (যাতে দ্বিতীয়বার এই পাপে লিপ্ত না হয়)। একদা সে কোন একটি পাপকর্মে লিপ্ত হওয়ার পর তা” লিপিবদ্ধ করার সম্পূর্ণ মুছে গেছে এবং তদস্থলে নিম্নের এই আয়াতটি লেখা রয়েছে £ ) ৮ পা ১) ঠ৮৮ পাটি তী কপ ঠা “আল্লাহ্‌ তাদের (তওবাকারীদের) গুনাহ্‌কে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দেন।' (ফুরকান £ ৭০) ৬৫ অর্থাৎ,__সেই ব্যক্তির আস্তরিক তওবা ও অনুতাপের বরকত ও কল্যাণে শিরকের স্থলে ঈমান, ব্যভিচারের স্থলে ক্ষমা, অবাধ্যতা ও না-ফরমানীর স্থলে আনুগত্য ও গুনাহ থেকে হিফাযতের সওগাত এসে গেছে। একদা আমীরুল-মু'মেনীন হযরত উমর (োধিঃ) মদীনার একটি গলিপথ অতিক্রম করছিলেন। এ সময় একজন যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে। যুবকটি তার পরিহিত কাপড়ের নীচে একটি বোতল লুকিয়ে রেখেছিল হযরত উমর জিজ্ঞাসা করলেন £ "ওহে যুবক! তুমি কাপড়ের অভ্যত্তরে এটা কি লুকিয়ে রেখেছো?' আসলে সেই বোতলটিতে মদ রক্ষিত ছিল। তাই, সে হযরত উমরের জিজ্ঞাসার জওয়াব দিতে লজ্জা ও অপমান বোধ করছিল। তখন সে অন্তরে অন্তরে আল্লাহ্‌র নিকট অনুশোচনায় ভারাত্রাস্ত হয়ে দোআ করলো-_- “আয় আল্লাহ্‌! আমাকে হয়রত উমরের সম্মুখে লজ্জিত ও অপমানিত করো না, তার কাছে আমার দোষ ও অপরাধকে গোপন করে রাখ, আমি তওবা করছি এবং ওয়াদা করছি যে, জীবনে আর কখনও মদ্য পান করবো না। তারপর এই যুবক হযরত উমরের জিজ্ঞাসার জওয়াবে বললো £ “হে আমীরুল-মু'মেনীন! আমি সির্কার বোতল বহন করে নিয়ে যাচ্ছি। অতঃপর হযরত উমর (রাধিঃ) বোতলটি দেখতে চাইলেন। আমীরুল- করলো, তখন তিনি দেখতে পেলেন যে, বোতলটিতে সত্যসত্যই সির্কা রয়েছে। প্রিয় সাধক! এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে, একজন মাখলুক অপর একজন মাখ্লুকের সম্মুখে লজ্জা ও অপমানের ভয়ে তওবা করেছে, তথাপি দিয়েছেন। বস্ততঃ এ ক্ষেত্রে সে আন্তরিক ইখলাস ও এঁকান্তিক নিষ্ঠার সাথে সত্যিকারের তওবা করেছিল, এরই ফলশ্রুতিতে সে কবুলিয়তের নে'আমতে ভূষিত হয়েছে। ঠিক এভাবেই যদি পাপাচার ও অবাধ্যতার দরুণ বিধ্বস্ত কোন বান্দা নিষ্ঠা ও ইখলাসের সাথে কায়মনোবাক্যে আল্লাহ্‌র দরবারে তওবা করে এবং স্বীয় অতীত কৃতকর্মের জন্য অনুতাপ ও অনুশোচনায় জর্জরিত হয়, তাহলে অবশ্যই তিনি তা" কুল করে নিবেন এবং পাপাচারের মদ্যকে নেকী ও সংকর্মের সির্কায় পরিবর্তন করে দিবেন। এ

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।