Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

৬০ হবে ইহুদীরা ; রান রানা নৃতী সজনী এর নাম “সাঈর'। এ পর্যস্ত বর্ণনা করে হযরত জিবরাঈল (আঃ) থেমে গেলেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ “হে জিবুরাঈল! আপনি সপ্তম স্তর সম্পর্কে কিছু বলছেন না কেন?” হযরত জিব্রাঈল বললেন £ “হে আল্লাহ্‌র রাসূল! এই স্তর সম্পর্কে আপনি জানতে চাবেন না হুযূর বললেন £ “না এ সম্পর্কেও আপনি বলে দিন। অতঃপর হযরত জিবরাঈল (আঃ) আরজ করলেন £ “ইয়া রাসূলাল্লাহ্‌! জাহান্নামের এই সপ্তম স্তরে আপনার উম্মতের ওই সব লোক নিক্ষিপ্ত হবে, যারা দুনিয়াতে কবীরা গুনাহে লিপ্ত হয়েছে এবং তওবা না করে মারা গেছে হাদীসে বর্ণিত আছে যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন নিমের এ আয়াতটি নাধিল হয়েছে_ ₹ ৮৬১19 খু রঃ 0১5 8015 “তোমাদের মধ্যে এমন কেউ নাই, যে তথায় পৌছবে না।, (আর্য়াম £ ৭১) তখন তার পবিত্র অন্তর উম্মতের এই অসহায় অবস্থার কথা চিস্তা করে দুঃখ-বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠেছিল এবং অনেকক্ষণ পর্যস্ত তিনি কান্নাকাটি করেছিলেন। সুতরাং যারা আল্লাহ্‌র পরিচয়প্রাপ্ত এবং তার অসীম ক্ষমতা ও পরাক্রমশীলতা সম্পর্কে পরিজ্ঞাত, তাদের উচিত, সর্বদা আল্লাহ্‌ তাআলার ভয়-ভীতি ও ভক্তি-শ্রদ্ধা হৃদয়-মনে জাগরুক করে রাখা এবং প্রবৃত্তির তাড়না ও পাপাচারের জন্য তওবা ও অনুশোচনার অশ্রু বর্ষণ করা, যাতে শেষ পরিণামে এহেন ভয়াবহ আযাব-গজব ও মর্মন্তদ পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, যার অনিবার্ধ ফলশ্রুতিতে হাশরের ময়দানে সকলের সম্মুখে অপমানিত হয়ে মহাপরাক্রমশালী আল্লাহ্‌র হুকুমে দোষখে নিক্ষিপ্ত হতে হবে। অগ্ণিত এমন বছু বৃদ্ধ ধরাপৃষ্ঠে দিব্যি নিশ্চিন্তে পদচারণা করছে ; ক্ষেপে করছে। কত যুবক রয়েছে, দোযখ ডেকে ডেকে যাদের যৌবন ও তারুণ্যের প্রতি ধিক্কার দিচ্ছে। কত অগণিত নারী রয়েছে, দোযখ চিৎকার ৬১ 44 গ্লানি বর্ষণ করছে এবং ক্ষণকাল পরে যাদের মুখমণ্ডল ঘৃণ্য সিয়াহ্‌ রূপ ধারণ করবে, পৃষ্ঠদেশ তাদের ভেঙ্গে পড়বে। সেই ভয়াবহ দিনে কোন মহামান্য সম্ভ্রান্তের প্রতিও সম্মান প্রদর্শন করা হবে না, কারও পাপ ও অন্যায়অপরাধ গোপন থাকবে না। হে আল্লাহ্‌! আমাদেরকে দোযখ থেকে, দোযখের শাস্তি থেকে এবং ওইসব আচরণ ও কার্যকলাপ থেকে রক্ষা করুন, যেগুলো আমাদেরকে দোযখের দিকে ঠেলে দিবে। আয় আল্লাহ্‌! আপনি অনুগ্রহ করে আমাদিগকে আপনার নেক বান্দাদের সাথে জান্নাতে দাখেল করে নিন ; আপনি মহা পরাক্রমশালী, অনস্ত মার্জনাকারী। ইয়া আল্লাহ্‌! আমাদের দাগ-দোষ গোপন করে রাখুন, আচ্ছাদিত করে রাখুন, আমাদেরকে ভয়, সন্ত্রাস ও দুশ্চিন্তা হতে মুক্ত রাখুন, আমাদের ভ্রম ও পদস্থলন মার্জনা করে দিন, কিয়ামতের ময়দানে আপনার সম্মুখে লাঙ্কনা ও অপমান থেকে রক্ষা করুন ; আপনি সর্বমহান, অনস্ত অনুগ্রহের মালিক।

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।