৫৮ কাছে অবস্থান করতে পারে, না কাফেরদের কাছে স্থান পায়।, আল্লাহ্ তাআলা জাহান্নামকে এমনভাবে সৃষ্টি করেছেন যে, তার সাতটি দরজা রয়েছে। কুরআনের ভাষায় £ পর্পী পিল টি লা ছি শা লা ১৫-৮১%1 2৯০ ০] “দোযখের সাতটি দরজা রয়েছে।' (হিজর £ 8৪) কাফেরদেরকে আল্লাহ্ তাআলার লা*নত ও অভিশাপ দিয়ে দোযখে নিক্ষেপ করে লোহার দরজা বন্ধ করে দেওয়া হবে। এর উপরের অংশে তামা এবং ভিতরে গলিত সীসা হবে। দোযখের অভ্যন্তরে ভয়াবহ শাস্তি ও আল্লাহ্র রোষ ও পরাক্রম বিরাজ করবে। দোযখের মাটি হবে উত্তপ্ত তামা, কীচ, লোহা ও সীসা দ্বারা গঠিত। দোযখে নিক্ষিপ্ত লোকদের উপরে, নীচে, ডানে, বামে, এক কথায় চতুর্দিক থেকে উপধু্পরি অগ্নি বর্ষিত হবে। এর মধ্যে সর্বনিন্ন ও সর্বনিকৃষ্ট স্থানে অবস্থান হবে মুনাফিকদের। বর্ণিত আছে, একদা হযরত জিবরাঈল (আঃ) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন, আল্লাহ্র রাসূল তাঁকে জিজ্ঞাসা করলেন £ “হে জিবুরাঈল ! দোযখের অগ্নি এবং তার উত্তাপ সম্পর্কে আপনি কিছু বলুন।” হযরত জিবরাঈল (আঃ) বললেন £ “আল্লাহ্ তা'আলা দোযখের অগ্নি সৃষ্টি করে প্রথমে এক হাজার বৎসর পর্যস্ত দগ্ধ করেছেন ; ফলে তা" লালবর্ণ ধারণ করে। অতঃপর আরো এক হাজার বৎসর পর্যস্ত দগ্ধ করেছেন ; ফলে তা" খেতবর্ণে রূপান্তরিত হয়। অতঃপর আরো এক হাজার বৎসর কাল স্বালিয়েছেন ; ফলতঃ সেটা কৃষ্ণবর্ণ ধারণ করে এবং ঘন অন্ধকারে পরিণত হয় অতঃপর হযরত জিবরাঈল (আঃ) বললেন £ “আল্লাহ্ পাকের মহান সত্তার কসম, যিনি আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন, যদি দোযখবাসীদের পরিধেয় একটি বস্ত্রখণ্ডও পৃথিবীতে নিক্ষেপ করা হয়, তবে জগতের সমস্ত মখলুক ধবৎস হয়ে যাবে। অনুরূপ, যদি দোযখবাসীদের ছোট এক বালতি পরিমাণ পানীয় বস্ত দুনিয়ার সমগ্র পানিতে মিশ্রিত করা হয়; তা'হলে যে ব্যক্তি এর সামান্য পরিমাণও পান করবে, সে তৎক্ষণাৎ মারা যাবে। এমনিভাবে, জাহান্নামে একটি শিকল রয়েছে, কুরআনের ভাষায় £ ৫৯ পর্ণো পা পা গ9 গত ঈর্টি রি এ হর ০ ৮৮৮2 “তাকে শৃঙ্খলিত করা হবে সত্তর গজ দীর্ঘ এক শিকলে।' (আল-হাকাহ্ ৩২) - এর অর্ধ গজের পরিমাণ দুনিয়ার পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রাস্ত পর্যস্ত দূরত্বের সমান। যদি এই শিকলকে পৃথিবীর পর্বতসমূহের উপর রাখা হয়, তাহলে এই অগণিত পর্বত দ্রব-গলিতে পরিণত হবে। অনুরূপ, যদি কোন ব্যক্তি দোযখে প্রবেশের পর কোনক্রমে বের হয়ে পুণরায় দুনিয়াতে আগমন করে, তাপ্হলে সমগ্র জগতবাসী সেই ব্যক্তির দুর্গন্ধে অসহ্য হয়ে মারা যাবে। অতঃপর হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাঈল (আঃ)- কে দোযখের দরজাসমূহের অবস্থা বর্ণনা করতে বললেন ; অর্থাৎ সেটা কি আমাদের ঘর-বাড়ীর দরজার মত, না অন্য কোনরূপ? হযরত জিবরাঈল (আঃ) বললেন $ “হে আল্লাহ্র রাসূল! দোযখের দরজা এই পৃথিবীর ঘর- বাড়ীর দরজার মত নয় ; বরং তা' উপরেনীচে স্তরে-স্তরে বিন্যস্ত এবং নিম্নদিক থেকে এক দরজা হতে অপর দরজা পর্যস্ত সত্তর বছরের পথ পরিমাণ দুরত্ব । উপরের দিক থেকে প্রথম দরজার তুলনায় দ্বিতীয়টির এবং এভাবে পরবর্তী দরজাগুলোর একটির তুলনায় অপরটির উত্তাপ ও দাহন ক্ষমতা সত্তর গুণ অধিক হবে।” অতঃপর হৃযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব স্তরে অবস্থানকারীদের সম্বন্ধে জিজ্ঞাসা করলে হযরত জিবরাঈল (আঃ) বললেন যে, দোযখের সর্বনি্ন তলায় নিক্ষেপ করা হবে মুনাফিকদেরকে। এই স্তরের. নাম হাপবিয়াহ্। এ স্তরে মুনাফিকদের অবস্থান প্রসঙ্গে আল্লাহ্ পাক পবিত্র কুরআনে বলেছেন £ ৪১১০) ইরা ০১০ ১5১21 ০3 চবি সি ০১1 “নিঃসন্দেহে মুনাফিকদের স্থান হচ্ছে, দোযখের সর্বনিন্ন স্তরো। নেসা £ ১৪৫) নিম্নদিক হতে দ্বিতীয় স্তরে হবে মুশরিকরা। এ স্তরের নাম “জাহীম?। তৃতীয় পর্যায়ে মূর্তি-পৃজকদের স্তর। এর নাম “সাকার । চতুর্থ পর্যায়ে অভিশপ্ত ইবলীস ও তার অগ্নিপূজক অনুচরদের স্তর। এর নাম “লাজা,। পঞ্চম স্তরে
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।