অধ্যায় £ * খোদাবিমুখতা ও মুনাফেকী একদা জনৈকা মহিলা হযরত হাসান বসরী (রহঃ)-এর খেদমতে উপস্থিত হয়ে বললো £ কিছুদিন হয় আমার একটি যুবতী কন্যা মারা গেছে, সেজন্যে আমার হৃদয় ভারাক্রান্ত ; আপনি আমাকে এমন কোন তদ্বীর বলে দিন, যদ্ঘারা আমি তাকে স্বপ্নে দেখতে পারি। অতঃপর হযরত হাসান বসরী (রহঃ) তাকে তদ্বীর বাথ্লিয়ে দিলেন। মহিলাটি সে অনুযায়ী আমল করার পর একদিন স্বপ্নে দেখে যে, তার কন্যা আলকাতরার পোষাক পরিহিতা, গলায় লোহার জিঞ্জীর এবং পায়ে বেড়ী লাগানো অবস্থায় রয়েছে। মহিলা একথা হযরত হাসান বসরীকে জানালে তিনি অত্যন্ত দুঃখিত ও টিস্তান্বিত হলেন। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর হযরত হাসান বসরী নিজে সেই কন্যাকে স্বপ্ধে দেখেন যে, সে বেহেশতে পদচারণ করছে এবং তার মাথায় বেহেশৃতী তাজ। তখন সে হযরত হাসান বসরীকে বললো £ “হে হাসান! আপনি আমাকে চিনতে পারেন নাই? আমি সেই মহিলার কন্যা, যে আমাকে স্বপ্নে দেখার জন্য আপনার নিকট হতে তদ্বীর নিয়েছিল।, তিনি জিজ্ঞাসা করলেন, “তোমার অবস্থা তো পূর্বে এরূপ ছিল না; কিভাবে তোমার পূর্বাবস্থা পরিবর্তন হয়ে গেল এবং তৃমি এ পর্যায়ে উন্নীত হলে__এর কারণ কি? সে বললো £ এর কারণ হচ্ছে এই যে, একদা এক ব্যক্তি আমার কবরের পার্খ দিয়ে পথ অতিক্রম করার সময় হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ শরীফ পাঠ করেছে। তখন কবরস্থানে পাচ ব্যক্তির উপর গোর আযাব হচ্ছিল। সেই পথিক লোকটির দরূদ পড়ার পর আমরা একটি আওয়ায শুনতে পেলাম, তাতে বলা হচ্ছে,_“এই ব্যক্তির বরকতে এদের উপর থেকে কবরের আযাব উঠিয়ে নাও । অতঃপর তৎক্ষণাৎ আমাদের আযাব বন্ধ হয়ে গেল।” এখানে প্রণিধানযোগ্য যে, একজন পথিকের একবার দরূদ শরীফ পাঠ করার ওসীলায় অপর লোকজন চিরকালের জন্য যদি ক্ষমা পেতে পারে, তাহলে যে ব্যক্তি স্বয়ং পঞ্চাশ | কাতুল-কুল্ব ৫৫ বছর পর্যস্ত দরূদ শরীফ পাঠ করবে সে কি আল্লাহ্র রাসূলের শাফা"আত লাভে ধন্য হবে না? আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন ঃ 4531 ৮৬০১ ০৪১১৮ ১95 ১. “তোমরা তাদের মত হয়ো না, যারা আল্লাহকে ভূলে গেছে। (হাশর £ ১৯) অর্থাৎ, ওইসব কপট ও মুনাফেকদের মত হয়ো না, যারা আল্লাহ্ তা'আলার হুকুম-আহ্কামকে পরিত্যাগ করেছে এবং তার দেওয়া বিধানাবলীর বিপরীত পন্থা অবলম্বন করে পার্থিব লোভ-লালসা ও মায়া-মোহে নিমজ্জিত হয়ে গেছে। | হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটি মুমিন ও মুনাফিকদের লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন £ “প্রকৃত মুপ্মিন সর্বদা আমল-ইবাদত ও নামায-রোযা প্রভৃতি পুণ্যকার্ষে নিমগ্ন থাকে আর মুনাফিক সর্বদা চতুষ্পদ জন্তর ন্যায় পানাহার ও উদরপূর্তির চিস্তা-ধান্দায় মত্ত থাকে। আল্লাহ্র রাস্তায় দান-খয়রাত করে এবং সর্বদা আল্লাহ্র কাছে স্বীয় কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে। মুনাফিক ব্যক্তি পার্থিব ধন-সম্পদের প্রতি লোভী ও উচ্চাভিলাষী হয়, আর মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহ্ ছাড়া আর কারো কাছে কিছু আশা করে না; বরৎ সমস্ত মখ্লুক থেকে মুমিন ব্যক্তি অনপেক্ষ থাকে। মুনাফিক ব্যক্তি আল্লাহ্কে ছাড়া আর সকলের কাছেই আশা পোষণ করে থাকে। মুমিন ব্যক্তি স্বীয় দ্বীন ও ঈমানকে ধন-সম্পদের উপর প্রাধান্য দেয়। আর মুনাফিক ব্যক্তি ধন-সম্পদকে দ্বীন ও ঈমানের উপর প্রাধান্য দেয়। মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করে এবং সমস্ত গায়রুল্লাহ্ এবং একমাত্র আল্লাহ্ থেকে নির্ভীক থাকে। মুর্পমন ব্যক্তি নেক আমল করা সত্ত্বেও আল্লাহ্র ভয়ে রোদন করে, আর মুনাফিক পাপকার্ষে লিপ্ত হওয়া সত্বেও আনন্দ-উল্লাসে মত্ত থাকে। মুমিন ব্যক্তি নির্জনতা ও একাকীত্ব পছন্দ করে আর মুনাফিক জনকোলাহল ও অবাধে মিলামিশা পছন্দ করে। মুমিন ব্যক্তি আমল ও ইবাদতরূপ শস্যক্ষেত্রকে আবাদ করা সত্বেও যেকোন মুহূর্তে তা' ধ্বংস হয়ে যাওয়ার আশৎকা পোষণ করে। পক্ষান্তরে মুনাফিক আমলের
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।