Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

অবস্থা হবে, সে বিষয়ে চিস্তা করে আমি উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত। দুনিয়ার আরাম_আয়েশ ও ইয্যত-সম্মানের পর জানিনা কবরের ঘোর অন্ধকারে একাকী কি অবস্থায় আমাকে কাটাতে হবে। আমি অতি উত্তমরূপে ধ্যান করেছি__যখন আমলনামা হস্তাত্তর করা হবে, তখন না-জানি আমার কি দুর্শশা হয়। আয় আল্লাহ্‌! আয় পরওয়ারদিগার !! একমাত্র আপনার উপরই আমার ভরসা আমার আশা ; আপনার দয়া ও রহমত ছাড়া আমার কোন দিন।, 'উয়ুনুল-আখবার' গ্রন্থে হযরত শাককীক বল্খী (রহঃ) থেকে উদ্ধত হয়েছে, তিনি বলেছেন £ “তিনটি বিষয় এমন রয়েছে, মানুষ মুখে মুখে যেগুলোর খুব বুলি আওড়িয়ে থাকে ; কিন্তু কার্ষক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত লক্ষ্য করা যায়, এক,__ মানুষ মুখে স্বীকারোক্তি করে যে, আমরা আল্লাহ্‌র বান্দা, একমাত্র তারই দাস ; কিন্তু কার্যত দেখা যায় যে, প্রতিটি কাজে আল্লাহ্‌র অবাধ্যতা ও স্বেচ্ছাচারিতা অবলম্বন করে থাকে। দুই,_ মানুষ বলে থাকে, আল্লাহ আমাদের জীবিকা ও রোযী-রোযগারের জিম্মাদার, সুতরাং তিনিই এ ব্যাপারে ফিকির করবেন। কিন্তু একথা বলা সত্ত্বেও বাস্তব ক্ষেত্রে মানুষের অস্তর কখনও দুনিয়ার ধন-সম্পদ ব্যতিরেকে পরিত্প্ত হয় না, সর্বদা দুনিয়ার মোহে আচ্ছন্ন থাকে এবং ক্ষণস্থায়ী দুনিয়ার মাল-সামান একত্রিকরণে উন্মত্ত থাকে। তিন,__ মানুষ বলে থাকে, মৃত্যু আসবেই এবং এটা সকলের জন্য অবধারিত ; কিন্তু তাদের ব্যস্ততা এবং দুনিয়ার প্রতি আকর্ষণ দেখে মনে হয় যে, তারা কোনদিন মরবে না। প্রিয় সাধক! একটু চিন্তা করে দেখ, তুমি কথা বলবে? মহান সেই দরবারের প্রতিটি জিজ্ঞাসার সঠিক জওয়াব তোমাকে দিতে হবে, যা পূর্বাহেই প্রস্তুত করে রাখা চাই। মহা পরাক্রমশালী আল্লাহ্‌ রাববুল-আলামীনের ভয় থেকে এক মুহূর্তের জন্যেও শঙ্কামুক্ত হয়ো নাঁ কারণ তিনি তোমার ভাল-মন্দ সবকিছু সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। আল্লাহ্‌ তা'আলার প্রতিটি নির্দেশকে আস্তরিক আনুগত্য সহকারে পালন কর এবং নিজের জাহের -বাতেন, চিস্তা-ভাবনা, ধ্যান-ধারণা ও কাজ-কর্মে সর্বতোভাবে নুকাশাফাতুল-কুলুব ৫১ এক আল্লাহ্‌র জন্যে নিবেদিতপ্রাণ হয়ে যাও। | হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, আরশের নীচে লেখা রয়েছে £ | পারা কাঠ চি পা হি পালা ঠপা৮25%6৩া ০) +2518-785 ০৯৩১ ৫১৯ ৮০১৪০ 9 শি ০১৮ আর্ডী5 ০৪৪৯৮। ০৮ ৮ ও | - ০3১৮০৯৯৮০। ০০৯ ৮9৬৪ “আমার অনুগত বান্দার প্রতি আমি অনুগ্রহ করে থাকি, যে আমাকে ভালবাসে আমি তাকে ভালবাসি, যে আমার কাছে প্রার্থনা করে আমি তাকে দান করি এবং যে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করি। অতএব মানবের কর্তব্য হচ্ছে, ইখলাস ও পূর্ণ আনুগত্যের সাথে কায়মনোবাক্যে আল্লাহর ইবাদত-বন্দেগীতে নিমগ্ন হওয়া, দুনিয়ার বালা- মুসীবত ও দুঃখ-দৈন্যে ছবর করা, আল্লাহর দেওয়া নে'আমতসমূহের শোকর আদায় করা এবং সর্বাবস্থায় মাওলার প্রতি সন্তষ্ট ও উদগ্রীব থাকা। আল্লাহ্‌ তা'আলা বলেন £ “যে ব্যক্তি আমার অভিপ্রায়ে সন্তষ্ট থাকে না, আমার যাচাই ও পরীক্ষায় ছবর করে না, আমার নে'আমতের শোকর আদায় করে না এবং আমার পরিমিত দানে তুষ্ট থাকে না, সে যেন আমাকে ছাড়া অন্য কোন প্রভু তালাশ করে।: | এক ব্যক্তি হযরত হাসান বসরী (রহঃ)-এর নিকট আরজ করলো, “হুযুর ! আমি ইবাদতে স্বাদ পাই না; এর কারণ কি? তিনি বললেন £ "হয়তঃ তুমি এমন কোন লোকের প্রতি দৃষ্টিপাত করেছো, যার অস্তরে আল্লাহ্‌র ভয় নাই। জেনে রাখ,_- “ইবাদত হচ্ছে, আল্লাহ্‌ ছাড়া অন্য সবকিছুকে পরিপূর্ণরূপে ত্যাগ করার নাম ; এমনকি ইবাদতে স্বাদ অন্বেষণ করাও ইবাদতের পরিপন্থী কাজ।' জনৈক ব্যক্তি হযরত আবু ইয়াধীদ (রহঃ)-এর নিকট ইবাদতে স্বাদ না-পাওয়ার কথা উল্লেখ করলে তিনি বলেছিলেন £ “তুমি তো আল্লাহ্‌র ইবাদত না-করে 'ইতা“আত ও আনুগত্য" নামের বস্তটির পূজা করছো, নতুবা তুমি ইবাদতে স্বাদ অন্বেষণ করছো কেন? বস্তৃতঃ আল্লাহুর আনুগত্যের উদ্দেশে ইবাদত করাটাও এক প্রকার গায়রুল্লাহ্র ইবাদত। সুতরাং তৃমি সকল গায়ল্লাহ্‌ থেকে মুক্ত-পবিত্র হয়ে এক আল্লাহ্‌র ইবাদতে মগ্ন হও. তাহলে অবশ্যই

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।