Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় £ ৬ গাফলতি ও গাফলতি ও উদাসনীতা মানুষের আফ্সূস ও হা-হুতাশ বৃদ্ধি করে, শুভ পরিণতির কল্যাণ থেকে বঞ্চিত করে, আখেরাতের সুখ-স্বাচ্ছন্দ্য ও আরাম-আয়েশ থেকে মাহ্রূম করে, ইবাদতের বিদ্বতা ঘটায়, হিংসা-দ্বেষ বাড়িয়ে তোলে, পরিণামে লজ্জা, ভতসনা, তিরম্কার ও অপমানের কারণ হয়। জনৈক পুণ্যবান ব্যক্তি তার উত্তাদকে মৃত্যর পর স্বগ্নযোগে জিজ্ঞাসা করেছিল,_-মৃত্যুর পর আপনি দুনিয়ার কোন্‌ বিষয়টির উপর আক্ষেপ করাকে সবচেয়ে মারাত্মক পেয়েছেন? উত্তরে তিনি বলেছেন,_“গাফলতি ও অসাবধানতার আক্ষেপকে। বর্ণিত আছে, এক ব্যক্তি হযরত যুনুন মিসরী (রহঃ)_কে স্বগ্নযোগে জিজ্ঞাসা করেছিল,_-মৃত্যুর পর আল্লাহ্‌ তা'আলা আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি বলেছেন £ “আল্লাহ্‌ তা"আলা আমাকে তার মহান দরবারে দণ্ডায়মান করে বলেছেন £ হে মিথ্যুক! হে অসত্যের দাবীদার! তুমি আমার প্রতি কৃত্রিম ভালবাসার দাবী করেছো, অতঃপর আমা হতে উদাসীন ও _ অন্যমনস্ক হয়ে রয়েছো।' জনৈক বুযুর্গ স্বীয় পিতাকে মৃত্যুর পর স্বপ্নে জিজ্ঞাসা করেছিলেন,_-আব্বাজান! পরকালের এই জগতে আপনি কেমন আছেন? তিনি বললেন,_ওহে বৎস! দুনিয়াতে আমি গাফেল ও উদাসীন ছিলাম এবং সে অবস্থায়ই আমার মৃত্যু হয়েছে, ফলে এখন আমার নানাবিধ কষ্ট ও শাস্তি ভোগ করতে হচ্ছে। 'যাহ্রুর-রিয়াদ' কিতাবে আছে,__হ্যরত ইয়াকুব আলাইহিস সালামের সাথে মালাকুল-মওতের সখ্যতার সম্পর্ক ছিল ; তাই মালাকুল-মওত প্রায়ই হযরত ইয়াকুবের নিকট আসা-যাওয়া করতেন। একদিন হযরত ইয়াকুব তাকে বললেন £ “আপনি কি আমার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছেন, না জান কবজ করতে? তিনি বললেন, __সাক্ষাতের উদ্দেশ্যে অতঃপর হযরত মুকাশাফাতুল-কুলুব ৪৯ ইয়াকুব (আঃ) বললেন,_“আপনার নিকট আমার একটি অতি গুরুত্বপূর্ণ আবেদন যে, আমার মৃত্যুর সময় যখন উপস্থিত হবে এবং আপনি আমার জান কবজ করার উদ্দেশে আগমন করবেন, তখন পূর্বাহেই আমাকে অবগত করে দিবেন। হযরত মালাকুল-মওত সম্মতি ব্যক্ত করে বললেন,__-“মৃত্যুর পূর্বে অবশ্যই আমি আপনার নিকট তিনটি বার্তা পাঠাবো, তখন বুঝে নিবেন যে, আপনার মৃত্যু সন্নিকটবর্তী। কিছুদিন পর হযরত ইয়াকুবের অস্তিম সময়ে মালাকুল-মওত উপস্থিত হলে তিনি আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে মালাকুল-মওত রূহ কবজের উদ্দেশ্য ব্যক্ত করলেন। জওয়াব শুনে হযরত ইয়াকুব (আঃ) বিম্ময়বিমূঢ় হয়ে বললেন,__আপনি কি আমার সঙ্গে মৃত্যুর পূর্বে দূত পাঠানোর ওয়াদা করেছিলেন না? কিন্তু কই, কোন দূত বা বার্তাবাহক তো আসে নাই! মৃত্যুর ফেরেশতা বললেন,__“হে আল্লাহর নবী! আমি ঠিকই আপনার কাছে দূত পাঠিয়েছি ; কিন্তু আপনি তা' লক্ষ্য করেন নাই ; আপনার কেশরাশির কৃষ্ণতার পর শুভ্রতা, আপনার দৈহিক শক্তির প্রাবল্যের পর দুর্বলতা এবং আপনার দেহ সোজা ও সটান থাকবে পর বক্রতাই মৃত্যুর পূর্বে আপনার কাছে প্রেরিত আমার দূত বা বার্তাবাহক।' হযরত আবূ আলী দাককাক (রহঃ) বলেন ৪ 'প্রখ্যাত এক বুযুর্গের অসুস্থতার সংবাদ পেয়ে তাকে দেখার জন্য আমি খেদমতে হাজির হলাম। তখন তার শিষ্যগণ শিয়রের পার্খে উপবিষ্ট ছিল এবং তিনি ক্রন্দন করছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম,_“হে শায়খ! আপনি কি এই অন্তিম সময়ে দুনিয়ার মায়া-মহ্ববত ও বিচ্ছেদের কারণে কান্নাকাটি করছেন? তদুত্তরে তিনি বললেন,-_-“না, বরৎ আমি আমার নামাযের অসারত্বের কথা স্মরণ করে কাঁদছি ; জীবনের সমস্ত নামায আমি বিনষ্ট করে ফেলেছি।, আমি বিশ্মিত হয়ে জিজ্ঞাসা করলাম,__“এটা কিভাবে? আপনি তো সারা জীবন নামায আদায় করেছেন।” তিনি বললেন, “আমি জীবনে যত নামাযই পড়েছি ; সিজদা করেছি, সিজদা হতে মাথা উঠিয়েছি, সবসময়ই আমার অন্তরে গাফলতি ও অবহেলা বিরাজ করতো, মনোযোগ সহকারে আমি রুকুঁসিজ্দা করতে পারি নাই, আর আজকে আমার সেই অবস্থাতেই মৃত্যু হচ্ছে। এতটুকু বলে তিনি একটি দীর্ঘ নিশ্বাস ফেললেন এবং কয়েকটি পংক্তি আবৃত্তি করলেন,

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।