৩৮ মুকাশাফাতুল_কুলুব মিথ্যা। সুতরাং তাকে কোন ব্যাপারেই বিশ্বাস করো না, তার সাথে আপোষ করো না। নফসের ধোকায় প্রতারিত হয়ে যদি কোন বিষয়ের প্রতি তৃমি আকৃষ্ট হয়ে পড়, তাহলে এ কথা সত্য জেনে রাখ যে, এই নফস তোমাকে পরিণামে জাহান্নামে পৌছিয়ে ছাড়বে। বস্তৃতঃ নফস থেকে কোনই কল্যাণের আশা করা যায় না; এই নফসই হচ্ছে সকল অনিষ্টের মূল, সকল আপদ ও লাঙ্নার হেতু, অভিশপ্ত ইবলীসের আসল সম্পদ ও হাতিয়ার, সকল অহিতকর কর্মকাণ্ডের শিকড়। আল্লাহ্ ছাড়া এর প্রকৃত রহস্য ও হাকীকত অনুধাবন করা অন্য কারও পক্ষে সম্ভব নয়। অতএব, সদাসর্বদা এক আল্লাহ্র ভয় অন্তরে জাগরুক করে রাখ। তিনি সর্বজ্ঞ ; আমলের ভালমন্দ সবকিছু সম্পর্কে তিনি সম্যক পরিজ্ঞাত। আখেরাতের জীবনকে সুন্দর-সফল ও উন্নততর করার জন্য বান্দা যখন _ স্বীয় অতীত জীবনের কৃতকর্মের প্রতি চিস্তানিবেশ করে, তখন আল্লাহ্ তা'আলা তার অস্তকরণকে স্বচ্ছ-পরিচ্ছন্ন করে দেন। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ পট পট রর ঠ গে তা লাশ গা 26 পা 2০ 2১০৪ ০১৪ ৮৩৮ 275১৯ 'এক মুহূর্তকালের ধ্যানমগ্রতা বছরকালের ইবাদত অপেক্ষা উত্তম।' হযরত আবুল-লাইস (েহঃ) কর্তৃক বিশ্রেষিত তফসীর থেকে উক্তরূপ ব্যাখ্যা বোধগম্য হয়। সুতরাং প্রকৃত বুদ্ধিমান ও বিচক্ষণ লোকের কর্তব্য হচ্ছে, অতীতের সমুদয় পাপকার্য হতে সঠিক তওবা ও অনুতাপ করা। আখেরাতের জীবনে মুক্তি ও সাফল্যের বিষয়ে অগ্রগামী হওয়া, আল্লাহ্ তাআলার সানিধ্যে অধিকতর নৈকট্যলাভের চিস্তা-সাধনায় মনোনিবেশ করা, অনতিবিলম্বে আল্লাহর যিক্রে নিমগ্ন হওয়া, সকল হারাম ও নিষিদ্ধ কার্ পরিত্যাগ করা, প্রবৃত্তির তাড়নায় ব্যতিব্যস্ত না হয়ে ধৈর্য-সহিষ্ণুতা অবলম্বন হচ্ছে মূর্তি সদৃশ ; সুতরাং যে ব্যক্তি নফসের তাবেদারী করলো, প্রকারাস্তরে সে মুর্তি পৃজায় লিপ্ত হলো। আর যে ব্যক্তি নিষ্ঠা ও ইখলাসের সাথে আল্লাহ্র ইবাদত-বন্দেগীতে মগ্ন হলো, সত্যিকার অর্থে সে-ই হলো নফসের সাথে কঠোর বিরুদ্ধাচরণকারী ও প্রকৃত সহযমী। ুকাশাফাতুল-কুলুব ৩৯ কথিত আছে, বিখ্যাত বুযুর্গ হযরত মালেক ইবনে দীনার রেহঃ) একদা বসরা শহরের একটি বাজার অতিক্রম করে যাচ্ছিলেন, এমন সময় একটি ভক্ষণ করার স্পৃহা জন্মায়। তখন তিনি স্বীয় পাদুকা খুলে বিক্রেতাকে এর বিনিময়ে ফলটি দিতে অনুরোধ করলেন। কিন্তু ফল বিক্রেতা জুতার মূল্যহীনতার কথা ব্যক্ত করে ফল বিক্রয় করতে অসম্মতি জ্ঞাপন করলো। অতঃপর মালেক ইবনে দীনার আপন পথে রওয়ানা হয়ে গেলেন। এদিকে অপর একজন লোক এসে বিক্রেতাকে বললো £ “আপনি কি জানেন, তিনি কে? তিনিই মালেক ইবনে দীনার। দেশের সুবিখ্যাত বুযুর্ণের নাম শুনে লোকটি অত্যন্ত আক্ষেপ করতে লাগলো এবং কৃতদাসের মাথায় ডুমুর বোঝাই একটি টুকরী দিয়ে বললো,__-“যাও, যদি ইবনে দীনার এ সবগুলো ফল গ্রহণ করে নেন, তান্ছলে তুমি আযাদ ; গোলামীর শৃংখল থেকে তুমি আজ হতে মুক্ত। গোলাম ছুটে গেল এবং ইবৃনে দীনারকে অনুরোধ করতে লাগলো। কিন্ত ইবনে দীনার ফল গ্রহণ করতে অস্বীকার করলেন। গোলাম পুনরায় অনুরোধ করে বললো,_-আপনি যদি এগুলো কবুল করে নেন, তাহলে আমি গোলামীর শৃংখল থেকে যুক্তিলাভ করতে পারি।” ইবনে দীনার (রহঃ) এতদসত্বেও অসম্মতি জানিয়ে বললেন £ “আমার গ্রহণ করাটা যদিও তোমার জন্য মুক্তির কারণ; কিন্তু আমার জন্য তা" শাস্তির কারণ।' গোলাম অতঃপর বারবার অনুরোধ করলে তিনি বললেন,__ “আমি কসম খেয়ে নিয়েছি যে, ডুমুরের বিনিময়ে আমি আমার ঈমানকে বিক্রি করবো না এবং কিয়ামত পর্যস্ত কোনদিন ডুমুর খাবো না। হযরত মালেক ইবনে দীনার (রহঃ) অস্তিমকালীন অসুস্থতার সময় একবার দুধ ও মধু মিশ্রিত গরম রুটির সরীদ (সুস্বাদু খাদ্য) খাওয়ার আকাৎখা প্রকাশ করেছিলেন। খাদেম যথাসময়ে সরীদ এনে হাজির করার বললেন,_-হে নফস! তুমি দীর্ঘ ত্রিশ বৎসর ধরে কৃচ্ছ-সাধনায় ধৈর্যধারণ করে আসছো, এখন এই অস্তিম অবস্থায় যখন তোমার মৃত্যুর মাত্র মুহূর্তকাল বাকী আছে, ........* এতটুকু বলে তিনি সরীদের পাত্র হাত থেকে রেখে দিলেন এবং তৎক্ষণাৎ মৃত্যুবরণ করলেন। বস্ততঃ আম্বিয়ায়ে কেরাম
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।