Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

৩৯২ মক কাতুল- কুল্ব তার বিবি দেখতে পেলেন, একটি লোক ঘরের ভিতরে। তিনি বললেন, কে এই লোকটিকে ঘরের ভিতর ঢুকালো? হযরত দাউদ (আঃ) এসে দেখলে তো লোকটা তার কঠোর আচরণের শিকার হবে। ইতিমধ্যে হযরত দাউদ (আঃ) এসে গেলেন এবং লোকটাকে দেখলেন। বললেন, তুমি কে? সে বললো, আমি সেই ব্যক্তি যে কোন রাজা-বাদশার পরোয়া করে না এবং কারো পর্দাও আমাকে ঠেকাতে পারে না। তিনি বললেন, তাহলে অবশ্যই তুমি মালাকুল মউত। ব্যস, তিনি সেখানেই চাদর মুড়ি দিলেন। বর্ণিত আছে, হযরত ঈসা আলাইহিস্‌ সালাম একটি পড়ে থাকা খুপরির পাশ দিয়ে যাচ্ছিলেন। সেটিকে পায়ের দ্বারা নাড়া দিয়ে বললেন, ওহে, আল্লাহ্‌র হুকুমে তুমি আমার সাথে কথা বল। সে বললো, হে রহ্ুল্লাহ্‌, আমি অমুক সময়কার এক বাদশা। আমি আমার সিংহাসনারোহী ; মাথায় শাহী মুকুট ; আমার পাশেই আমার সৈন্যদল ; তার ওপর আমার শান- শওকত, শৌর্ষ-বীর্ঝ। এমনি অবস্থায় মালাকুল মউত এসে আমার সম্মুখে হাধির হলো। আমার প্রতিটি অঙ্গ আমার দেহ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গেল। এবং আমার রাহ্‌ বের হয়ে গেল। হায়, সেই সবকিছু থেকে এভাবে আমাকে জুদা হতে হলো ; মুহূর্তের মধ্যে আমার সব পরিচিত অপরিচিত হয়ে গেল। | এ হচ্ছে মৃত্যুর বিভীবিকা চিত্র, না-ফরমানেরা যার সম্মুখীন হবে, আর আনুগত্যশীলদেরকে এ থেকে হিফাযত করা হবে। আল্লাহ্‌র নবীগণ সাধারণতঃ শুধু রূহ কবযের কষ্টের কথাই বর্ণনা করেছেন; মউতের ফেরেশূতার আকৃতি দর্শন আলাদা বিপদ। মানুষ স্বপ্নেও যদি সেই আকৃতিটি দেখতে পায় তবে সমগ্র জীবন তাকে একটা আতঙ্ক বহন করতে হবে। তাহলে, মৃত্যুকালের অবস্থাটা কি হতে পারে? অবশ্য, আনুগত্যশীল বান্দাগণ তাকে উত্তম ও উৎকৃষ্ট সুরতে দেখতে পাবে। হযরত ইক্রিমা রোধিঃ) হযরত আবদুল্লাহ্‌ ইবনে আববাস রোযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, হযরত ইবুরাহীম (আঃ) খুবই আত্মমর্যাদাবোধসম্পন্ ব্যক্তি ছিলেন। তার একটা ইবাদতের ঘর ছিল। বের হওয়ার সময় ঘরটি বন্ধ করে যেতেন। একদিন তিনি বাইরে থেকে এসে দেখলেন, তার সেই ঘরের ভিতর একটি লোক। তিনি বললেন, কে তোমাকে এই ঘরে ঢুকিয়েছে? ৩৯৩ এশা কও টিন. তি €লি ও সে বললো, ঘরের মালিক। তিনি বললেন, আমিই তো এর মালিক। সে বললো, যিনি আমাকে ঢুকিয়েছেন তিনি তোমার-আমার চেয়ে বড় মালিক। তিনি বললেন, তাহলে তুমি কোন্‌ ফেরেশৃতা? সে বললো, আমি মালাকুল মউত। তিনি বললেন, তুমি কি আমাকে তোমার সেই আকৃতিটা দেখাতে পার যে-আকৃতিতে তৃমি মুমিনের রূহ কবয কর। সে বললো, হা। তাহলে অন্যদিকে মুখ ফিরাও। তিনি মুখ ফিরালেন। মুখ ঘুরিয়ে দেখেন, একটি সুন্দর চেহারা, সুন্দর পরিচ্ছদ ও সুগন্বপূর্ণ যুবক। তিনি বললেন, হে মালাকুল মউত, মুমিন তার মৃত্যুকালে আর কিছু না-হোক, অন্ততঃ তোমার চেহারাটাও যদি দেখে তবে তা-ই তার জন্য যথেষ্ট হবে। মৃত্যুকালীন আর একটি বিষয় হলো, আমলনামা-লিখক দুই ফেরেশূতার সাক্ষাত। হযরত ওহাইব (রহঃ) বলেন, আমরা এক রেওয়ায়াতে পেয়েছি, মানুষের মৃত্যু হয় না, যতক্ষণ না সে তার আমল লিখক ফেরেশ্বতাদয়ের সাক্ষাতপ্রাপ্ত হয়। যদি সে আনুগত্যশীল হয় তবে তারা বলে £ জাযাকাল্লাহু এবং কত যে ভাল আমল তুমি আমাদের কাছে জমা করেছ। আর যদি ফাসেক-ফাজের হয় তাহলে তারা বলে £ লা জাযাকাল্লাহু আন্না খাইরান, আমাদের সম্মুখে করেছ, কত খারাপ কথা আমাদেরকে শুনিয়েছ, আল্লাহ্‌ যেন তোমার কোন কল্যাণ না করেন। মুর্দা তখন অপলকনেত্রে তাদের দিকে তাকিয়ে থাকে। এরপর আর কখনও সে দুনিয়াতে ফিরে আসবে না। | | ঠিকানা দেখা। মৃত্যুকষ্টকালে তাদের সকল শক্তি খতম হয়ে যায়, রূহ্‌ও বের হওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু, যতক্ষণ না তারা মালাকুল মউতের মুখে দুটির যেকোন একটি সংবাদ শ্রবণ করবে ততক্ষণ পর্যস্ত তাদের রূহ্‌ বের করা হবে না £ হয়তঃ বলা হবে, হে আল্লাহ্‌র দুশমন, দোযখের সুসংবাদ নাও, অথবা বলা হবে, হে আল্লাহ্‌র ওলী, বেহেশতের সুসংবাদ নাও। বস্তুতঃ এজন্যই আল্লাহ্‌ওয়ালাগণ ভীত-ত্রস্ত থাকেন।

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।