Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

৩৮৬ মুকাশাফাতুল-কুলুব ফেলে দেয় এবং তা ওলীদের জন্য আযাবস্বরূপ। আর আখেরাতের ফিকির অন্তরে হিকমত ও জ্ঞান জন্মায় এবং অন্তরকে জীবন দান করে। হযরত হাতেম আছাম (রহঃ) বলেন, কোন কিছু থেকে উপদেশ গ্রহণের আল্লাহ্‌-ভীতি বাড়ে। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, শুভ ও সুন্দরের ফিকির সেই শুভর উপর আমলের দিকে টেনে নেয়। অন্যায়ের প্রতি অনুতাপ তা বর্জনে সহায়তা করে। হযরত হাসান বসরী (রহঃ) থেকে বর্ণিত আছে, প্রকৃত বুদ্ধিমান বান্দারা যিকিরের সাথে ফিকিরের এবং ফিকিরের সাথে যিকিরের অভ্যাসওয়ালা হয়। এর ফলে তাদের অন্তর বাকশক্তিপ্রাপ্ত হয় এবং হিকমতের কথা বলতে শুরু করে। (হিকমত এ নিখুত ও গভীর নূরানী জ্ঞান যা নবীর শিক্ষার মুতাবিক হয় এবং আল্লাহ্‌র পরিচয় ও মহব্বত সৃষ্টিতে সহায়ক হয়) হযরত ইসহাক বিন খলফৃ্‌ রহঃ) বলেন, হযরত দাউদ ত্বাঈ (রেহঃ) এক পূর্ণিমারাতে ঘরের ছাদের উপরে অবস্থান করে আসমান ও যমীনের বিস্ময়কর সৃষ্টিরাজি সম্পর্কে ফিকিরে মশগুল ছিলেন। আকাশের দিকে তাকিয়ে ক্রন্দন করছিলেন। এতই চিস্তা-বিভোর হলেন যে, আচমকা সেখান থেকে তার পড়শীর বাড়ীর মধ্যে পড়ে গেলেন। বাড়ীওয়ালা কোন চোর ধারণা করে তরবারি হাতে উলঙ্গ অবস্থাতেই বিছানা ছেড়ে ছুটে এলেন। হযরত দাউদ (রহঃ)-কে দেখে তরবারি নামালেন ও বিরত হলেন। জিজ্ঞাসা করলেন যে, কে আপনাকে ছাদ হতে নীচে ফেলে দিলো? তিনি বললেন, আমি তো কিছুই টের করতে পারলাম না।। হযরত জুনাইদ বাগদাদী (রহঃ) বলেন, সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ মজলিশ হলো, তাওহীদের ময়দানে ধ্যানমগ্ন হয়ে বসা এবং মার্রফাতের সমীরণ আঘ্বাণ করা, এশুকের দরিয়া হতে মহব্বতের শরাব পান করা এবং আল্লাহ্‌র প্রতি সু-ধারণা সহকারে হৃদয়ের চোখ দিয়ে তাকে উপভোগ করা। হে মানুষ, এর চাইতে শ্রেন্ঠ কোন মজলিশ আমি জানি না, এর চাইতে সুমিষ্ট কোন শরাব আমি চিনি না। বড় ভাগ্যবান সেই ব্যক্তি, যে এ দৌলতপ্রাপ্ত হয়েছে। মুকাশাফাতুল-কুলুৰ ৩৮৭ হযরত ইমাম শাফেঈ (রহঃ) বলেন £ . 9৬ ৮৮৮৮৪৮০১। টি ১০৩১৬ চস তত সুন্দর বাকশক্কির জন্য নীরবতার সাহায্য গ্রহণ কর এবং অনুদঘাটিত জ্ঞান' উদঘাটনের জন্য চিস্তা-ফিকিরের সাহায্য গ্রহণ কর।' তিনি আরও বলেছেন, স্রষ্টার নিদর্শনাবলীতে গভীর নযর অহংকার হতে মুক্তির ওষুধ। সিদ্ধান্তের দৃঢ়তা ভ্রান্তিতে পড়া ও অনুশোচনা থেকে রক্ষা করে ; চিস্তা ফিকির সাবধানতা, দুরদর্শিতা ও চেতনা উৎপাদন করে ; জ্ঞানীদের সঙ্গে পরামর্শকরণ বুদ্ধি ও ব্যক্তিত্বের মযবৃতি ও অস্তর্দৃষ্টিতে শক্তি যোগায়। অতএব, সিদ্ধান্তের পূর্বেই চিস্তা করে নাও ; অগ্রসর হওয়ার আগেই পরামর্শ করে ফেল। তিনি আরও বলেছেন, চারটি গুণ সম্মানের চাবিকাঠি £ এক. গভীর ও পোক্ত জ্ঞান (হিকমত), চিস্তা-ফিকির তার স্ৃম্ভ ; দুই, কলুষমুক্ত চরিত্র_মনের কুমস্ত্বনিয়ন্ত্রণ এর মূল শক্তি ; তিন. শক্তিশীলতা__গোস্বা নিয়ন্ত্রণ এর ভিত্তি ; চার. ইনসাফ__অস্তরের পবিত্রতা ও ভারসাম্যই এর বুনিয়াদ।

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।