অধ্যায় £ ৪০ হে ন্নেহাষ্পদ, তৃমি বিশ্বাস কর, সকল সুখের মূল হচ্ছে আল্লাহ্র বন্দেগী ও আনুগত্য। এ জন্যই আল্লাহ্ পাক তার কিতাবে বারংবার আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এবং সেই একই উদ্দেশ্যে তিনি নবী-রাসূলগণকে পাঠিয়েছেন, যাতে তারা মানব- সম্প্রদায়কে সর্বরকম পঙ্কিলতার সমূহ অন্ধকার হতে মুক্ত করে “কুদ্্সী মার্রফাত” তথা আল্লাহ্র পরিচয় ও তার প্রেম বন্ধনের নূর ও আলোর দিকে নিয়ে যান ; যাতে তারা “চির শাস্তির জাহান, বেহেশুতে মুত্তাকীদের জন্য তৈয়ার করে রাখা এ সকল নেো'আমতের অধিকারী হতে পারে যা কেউ কোনদিন দেখে নাই, কোনদিন কানে শুনে নাই, এমনকি কারো মনে যার কল্পনাও কোনদিন জাগে নাই। সত্যি, আল্লাহ্ তো মানুষকে অহেতুক সৃষ্টি করেন নাই। বরং তিনি এজন্যেই সৃষ্টি করেছেন যে, অন্যায়কারীদের তিনি সমুচিত জবাব দিবেন এবং সতকর্মশীলদের শান্তিময় পুরস্কার দান করবেন। যদিও তিনি কারো আনুগত্যের মুখাপেক্ষী নন এবং কারো অবাধ্যতাও তার কোন ক্ষতি করতে পারে না, কিংবা তার মহত্বে ও বড়ত্বেও কোনরূপ আঘাত হানে না। মাটির মানুষ দর্ভ-অহৎকারে তার আনুগত্য ছিন্ন করলে তাতে তার কিছু যায়-আসে না; স্বয়ং নূরের ফেরেশৃতারাই তো দিবারাত অব্যাহতভাবে তার তাস্বীহ্ ও গুণগানে রত। তাই, যে ভালো করবে, তাতে তার নিজের লাভ, আর যে খারাপ করবে তাতে আপনার ক্ষতি বৈ_কি। বস্তৃতঃ আল্লাহ্ তো বে-নিয়ায, লা_মোহ্তাজ, আর তোমরা সবাই ভিখারী, তার মোহৃতাজ। কি আশ্র্য! আমরা যদি একটা গোলাম খরিদ করি, তাহলে আমরা চাই যে, গোলাম যেন তার তামাম খিদমত ও দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম প্রতি যেন সম্পূর্ণ অনুগত থাকে । আবার মনিবও এক-একটি পদম্থখলনের জন্যও তার উপর ক্ষোভ ও রোষ প্রকাশ করে। কখনও তার ভাতা কিৎবা মুকাশাফাতুল-কুলুৰ ৩৫৯ দানা-পানিও বন্ধ করে দেয়া হয় অথবা তাকে বিতাড়িত কিৎবা বিক্রয়ই করে ফেলে। তাহলে, কি কারণে আমরা আমাদের আসল মনিবের আনুগত্য করি না- যিনি আমাদের এত সুন্দর গড়নে সৃষ্টি করেছেন। আমাদের পদস্থলন অজস্র বারিধারার বিন্দুমালার চেয়েও অনেক বেশী। তবু তিনি আমাদের প্রতি তার সেই নে'আমত ও অনুগ্রহসমূহ বন্ধ করেন নাই যা না-হলে আমাদের ধ্বংসই ছিল অনিবার্ধ। অথচ, একটিমাত্র অপরাধের জন্যেও তো তিনি আমাদের শক্তভাবে পাকড়াও করতে পারেন। কিন্তু তিনি তা করেন না, বরৎ আমাদেরকে অবকাশ দেন, যাতে আমরা তওবা করতে পারি ; ফলে, তিনিও আমাদেরকে ক্ষমাদান ও পাপরাশি গোপন করতঃ আমাদের তার কাছে টানতে পারেন। আসলে, প্রকৃত জ্ঞানী ব্যক্তি অবশ্যই বুঝতে পারে যে, কে তার আনুগত্য পাওয়ার আসল ও উপযুক্ত অধিকারী। তাই, সে তার দিকে রোখ করে এবং জীবনের বাগডোর সম্পূর্ণ তার হাতে তুলে দেয়। কখনও কোন অন্যায় হয়ে গেলেও তওবা করে আপন স্রষ্টার দিকে রুজু হয়। আল্লাহ্র রহমত থেকে নিরাশ হয় না। সে আল্লাহ্র সমূহ নে'আমতের শোকর ও আনুগত্যের মাধ্যমে “তার প্রিয়পাত্র' হতে অদম্য চেষ্টা চালিয়ে যেতে থাকে, থেমে যায় না। কারণ, তার বুকভরা আশা যে, হয়তঃ সে-ও আশেকীনদের একজন হিসাবে গৃহীত হবে। সত্যি, একদিন সে মৃত্যুর কোলে ঢলে পড়ে_যখন সে তার মাওলার জন্য পাগলপারা এবং মাওলাও তার জন্য তদপেক্ষা অধিক দেওয়ানা। হযরত আবু দার্দা (রাযিঃ) হযরত কা'ব আহ্বার (োযিঃ)-কে বলেছিলেন যে, তাউরাতের কোন আয়াত শুনান না। তিনি বললেন, আল্লাহ্ পাক বলেন £ নেকৃকাররা আমাকে দেখার জন্য পাগলপারা। আর আমি ওদের সাথে মিলনের জন্য ওদের চেয়ে অধিকতর পাগলপারা। এ আয়াতের পার্খবরতী এক আয়াতে আছে £ যে আমাকে তালাশ করে, সে আমাকে পায়। যে আমি ব্যতীত আর কাউকে তালাশ করে, সে তো আমাকে পেতে পারে না। তাউরাতের এ আয়াত শ্রবণ শেষে হযরত আবু দারদা (রাযিঃ) বলতে লাগলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, হুবহু এই কথাগুলো আমি স্বয়ং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র মুখে শুনেছি। হযরত দাউদ (আঃ) সম্পর্কে বর্ণিত আছে, আল্লাহ্ পাক হযরত দাউদ
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।