Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ রওয়ানা হচ্ছেন। আয় আল্লাহ! আপনি আমাকে আমার পিতা-মাতা, সম্তান-সন্ততি ও স্ত্রী থেকে সুদুর প্রান্তরে নিক্ষেপ করেছেন, জীবনের এই করুণ মুহূর্তে দয়া করে আমাকে আপনার রহমত ও করুণা থেকে চিরবঞ্চিত করবেন না। তাদের বিচ্ছেদে আপনি আমার অন্তর দগ্বীভূত করেছেন, করবেন না। লোকটির এই করুণ আর্তনাদ আল্লাহ্র দরবারে কবুল হলো । তার স্ত্রী ও মা'র আকৃতি দিয়ে দু'জন হ্র, সন্তান-সস্ততির আকৃতি দিয়ে জান্নাতের কয়েকজন শিশু-কিশোর এবং পিতার আকৃতি দিয়ে একজন ফেরেশ্তা পাঠিয়ে দিলেন। তারা সকলেই লোকটির পার্থে বসে ক্রন্দন করতে লাগলো। এভাবে সকলের উপস্থিতিতে সে আনন্দচিত্তে আল্লাহর সাথে মিলিত হয় এবং আল্লাহ্‌ পাক তার সমস্ত গুনাহ্‌ মাফ করে দেন। এভাবে সম্পূর্ণ পবিত্র হয়ে সে দুনিয়া থেকে বিদায় নেয়। অতঃপর আল্লাহ্‌ তা'আলা হযরত মুসা (আঃ)-এর নিকট ওহী পাঠালেন £ “হে মুসা! তৃমি অমুক বিজন প্রান্তরে গিয়ে দেখ, আমার এক প্রিয় বান্দার ইন্তিকাল হয়েছে, তুমি তার কাফন-দাফনের ব্যবস্থা কর। আল্লাহ্‌র হুকুম অনুসারে হযরত মূসা আলাইহিস্‌ সালাম তথায় গিয়ে সে বস্তিতে আবার বস্তি থেকে বিজন ভূমিতে বিতাড়িত করেছিলেন। তিনি আরও দেখলেন যে, লোকটির আশেপাশে বেহেশতের হুর-পরীগণ তাকে বেষ্টন করে বসে আছে। এতদ্র্শনে হযরত মুসা (আঃ) আল্লাহ্‌র নিকট আরয করলেন £ “হে মহান প্রভূ! এই লোকটি তো সে-ই যাকে আমি আপনার হুকুমে শহর ও বস্তি থেকে বহিষ্কার করেছি। আল্লাহ্‌ তা'আলা বললেন £ "হে মুসা! আমি তার প্রতি দয়া ও রহমত নাধিল করেছি এবৎ তার যাবতীয় পাপকার্য ক্ষমা করে দিয়েছি। কারণ, সে এই বিজন প্রান্তরে স্বীয় জন্মভূমি, পিতা-মাতা, সন্তান-সম্ততি ও পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে অসহায় অবস্থায় কান্নাকাটি করেছে। আমি তার মা'র দেহাবয়বে বেহেশতের হুর, তার পিতার সাদৃশ্যে বেহেশতের ফেরেশতা এবং তার স্ত্রীর আকৃতিতে অপর একজন হুর পাঠিয়ে দিয়েছি। এরা সকলেই আমার কাছে খে যু ও ্ৈ টি ৩৫ তার এই দুঃখ-যাতনায় ভরপুর মুসাফেরী অবস্থার প্রতি রহম ও করুণার জন্য প্রার্থনা করেছে। একজন আশ্রয়হীন মুসাফির যখন মারা যায়, তখন আসমান ও যমীনের সমগ্র মখলুক তার প্রতি দয়া ও রহমত বর্ষণের জন্য (আল্লাহ্‌র কাছে) প্রার্থনা করতে থাকে ; সুতরাং এ অবস্থায় আমি কি তার প্রতি দয়া ও করুণা প্রদর্শন করবো না? অথচ আমিই একমাত্র অনস্ত মেহেরবান ও অসীম দয়ালু।, কোন মুসাফির যখন অন্তিম সময়ে উপনীত হয়, তখন আল্লাহ্‌ তা'আলা বলেন £ “ওহে আমার ফেরেশতাগণ! লোকটি স্বদেশত্যাগী মুসাফির, স্বীয় পরিবার-পরিজন, সম্তান-সন্ততি, পিতা-মাতা ও আত্মীয়-স্বজন থেকে বহুদুরে অবস্থানরত। মৃত্যুর পর তার জন্য ক্রন্দনকারী অথবা শোক বা দুঃখ প্রকাশকারী কেউ নাই। একথা বলে আল্লাহ্‌ তা'আলা তার পিতা-মাতা, সম্তান-সম্ততি ও আত্মীয়-স্বজনের আকৃতি ও দেহাবয়বে কয়েকজন ফেরেশৃতা পাঠিয়ে দেন। তারা সেই মুসাফির ব্যক্তির শিয়রপার্থে উপবেশন করলে, সে চক্ষু উন্মিলন করে তাদেরকে প্রত্যক্ষ করে এবং অপার্থিব আনন্দ উপভোগ করে। অতঃপর এই উৎফুল্ল অবস্থাতেই সে ইহজগত ত্যাগ করে। তারপর যখন এ ব্যক্তির জানাযা উঠিয়ে নিয়ে যাওয়া হয়, তখন ফেরেশ্তাগণও তার সঙ্গে থাকেন এবং কিয়ামত পর্যস্ত সেই ব্যক্তির কবরের পার্ধে বসে তার মাগফেরাত ও উচ্চ মর্যাদার জন্য আল্লাহর দরবারে মুনাজাত করতে থাকেন। আল্লাহ্‌ পাক ইরশাদ করেন £ 1১৬০ ০১০০59 4০. “আল্লাহ্‌ তাঁআলা তাঁর বান্দাদের প্রতি দয়ালু। (শুরা £ ১৯) হযরত ইবনে আত্তার (রহঃ) বলেন £ঃ “তুমি যদি কোন বান্দার অস্তকরণের সত্যাসত্য ও প্রকৃত অবস্থা যাচাই করতে চাও, তাহলে তার সুখ-স্বাচ্ছন্দ ও দুঃখ-কষ্ট উভয় অবস্থার কার্যকলাপের প্রতি লক্ষ্য কর। যদি সে কেবল সুখ স্বাচ্ছন্দের সময়েই আল্লাহ্‌র শোকর আদায় করে, অথচ দুঃখ-কষ্টের সময় হাঁহুতাশ করে, তাহলে বুঝতে হবে সে মিথ্যুক ও প্রতারক। রস্ততঃ কোন ব্যক্তি যদি সমগ্র স্কিন ও মানবের সাকুল্য জ্ঞানের অধিকারী হয়, অতঃপর কোন দুর্ভোগে পতিত হওয়ার পর কোনরূপ শেকায়াত বা অভিযোগ

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।