Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

৩৫৬ তোমরা নির্জনতায় ভয়ংকর পাপরাশিতে লিপ্ত হয়ে যেন দস্তরমত আমার মগ্ন বলে প্রকাশ করতে অথচ, তা ছিল আমার সাথে তোমাদের অস্তরের হালতের সম্পূর্ণ বিপরীত। তোমরা লোকের ভয় করলে ; কিন্তু, আমাকে ভয় করলে না; মানুষের প্রতি সম্ভ্রম-সমীহ প্রদর্শন করলে কিন্তু, আমার বেলায় তা করলে না। মানুষের কত কিছু বর্জন করলে, কিন্ত, আমার জন্য বুঝি বর্জন করা গেলো না। তাই, চিরস্থায়ী সুখ-শান্তি তোমাদের জন্য হারাম করেই দিয়েছি, সেই সাথে এই মর্মস্তদ শাস্তিও তোমাদের চাখাচ্ছি! হযরত আহমদ বিন হারব ব্লেহঃ) বলেন, আফসোস, আমাদের প্রত্যেকেই সুর্যতাপের উপর ছায়াকে প্রাধান্য দেয়, কিন্তু, জাহান্নামের উপর জান্নাতকে প্রাধান্য দেয় না। | হযরত ঈসা (আঃ) বলেছেন £ হায়, কত-না সুস্থ-সবল দেহ, সুন্দর_ সুদর্শন চেহারা এবং কত-না বাগ্মী ও ললিত কণ্ঠধারী জাহান্নামের অতলে পড়ে বিলাপ ও চিৎকার করছে। হযরত দাউদ (আঃ) বলেছিলেন, হে আল্লাহ্‌, আপনার সূর্যের তাপই আমি সইতে পারি না, তবে কিরূপে আমি জাহান্নামের অগ্নিতাপ সহ্য করবো! আপনার রহমতের (বারিধর মেঘের) গর্জনই আমি সইতে :পারি নাঃ তাহলে কিভাবে আমি আযাবের গর্জন সহ্য করবো! হে মিসকীন মানুষ, এপ্বড় ভয়ংকর বিপদসমূহের কথা ভেবে দেখ। জেনে রাখ, আল্লাহ্‌ পাক জাহান্নাম ও তার সমূহ ভয়ংকরতা যেমন সৃষ্টি করেছেন, তাতে তিলমাত্র বেশীকম হবে না। তাই, এটা স্থিরীকৃত চুড়াস্ত বিষয়। আল্লাহ্‌ পাক বলেছেন £ রশ 2555 ১৮৮০৮৮৪১। ০১ ১ 2০০০ ৯9, ৮০১১৪ পট পি কি 0 ০ ৫2৯১০ করা হবে। অথচ, তারা গাফলতির মধ্যে ডুবে আছে এবৎ ঈমান গ্রহণ ৩৫৭ করছে না। (রইয়াম £ ৩৯) আমি কসম করে বলছি, যদিও এতে “কিয়ামত দিবসে ফয়সালা হবে' বলে বলা হয়েছে, কিন্তু, আসলে তা অনাদিতেই চূড়াস্তকৃত সিদ্ধান্ত, যা কিয়ামত দিবসে প্রকাশিত হবে। উফ, কি আশ্র্য! তবু তুমি হেসে-খেলে বেড়াচ্ছ, তুচ্ছ দুনিয়া নিয়ে ব্যস্ত হচ্ছ। অথচ, তোমার জানা নাই যে, তোমার সম্পর্কে কি সিদ্ধান্ত গৃহীত হয়ে আছে। তুমি যদি জানতে চাও যে, তোমার সম্পর্কে কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তোমার কি পরিণাম হবে তাহলে তোমাকে একটা আলামত বলে দিচ্ছি যা দ্বারা তুমি একটা “মোটামুটি ধারণা করতে পার এবং তোমার “আশার বাস্তবতা" যাচাই করে দেখতে পার। তা হলো, তুমি তোমার জীবনধারা, তোমার কার্যকলাপের প্রতি লক্ষ্য কর। কারণ, প্রত্যেকেই যে_-লক্ষ্যের জন্য সৃষ্ট, সে-লক্ষ্যের সহায়ক তওফীকও সে প্রাপ্ত হয়। তাই, যদি নিজেকে সংকর্মসমূহে লিপ্ত এবং তওফীকপ্রাপ্ত দেখতে পাও, তাহলে তুমি সুসংবাদ গ্রহণ কর। অবশ্যই তুমি জাহান্নাম হতে যুক্তিপ্রাপ্তদের একজন। আর যদি তোমার অবস্থা এমন হয় যে, যেকোন ভাল কাজে অগ্রসর হলে হাজার বাধা তোমাকে ঘিরে ধরে এবং তোমাকে শক্তভাবে প্রতিহত করে ; আবার কোন অন্যায়ের ইচ্ছা করলে তার সহায়ক তামাম উপকরণ সহজলভ্য হয়ে যায়, তাহলে তুমি ধরে নিতে পার যে, তোমার পরিণতি :ভাল নয় ; কারণ, মানুষের কার্য কলাপ তার পরিণামের ইঙ্গিতবাহক, যেভাবে বৃষ্টিপাত ভাল ফলনের এবং ধোয়া আগুনের ইঙ্গিতবাহক। স্বয়ৎ আল্লাহ্‌ পাকই তো বলেছেন £ ৮০ হু ১৪ ১৩০০) ও 5০ লি ৯১ ৫৫১ ১০০১) ০ 'সতকর্মশীলগণ হবে জান্নাতবাসী আর অপকর্মকারীরা হবে জাহান্নাম বাসী। ইনফিতার £ ১৩, ১৪) অতএব, তুমি নিজেকে এ আয়াতের সম্মুখে ধর, তোমার অবস্থান নির্ণয়ের দ্বারা শেষ গন্তব্যও নির্ণীত হয়ে যাবে। তবে হা, প্রকৃত সিদ্ধাস্ত সম্পর্কে আল্লাহই সম্যক পরিজ্ঞাত।

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।