আল্লাহ্র কাছে পানাহ্ চায়। আল্লাহ্ পাক তা রিয়াকার কারী ও আলেমদের জন্য তৈরী করে রেখেছেন। এ হচ্ছে জাহান্নামের বিশালতা ও তার ওয়াদীসমূহের শাখাসমূহ। আর সেই ওয়াদীর সংখ্যা হবে মূলতঃ দুনিয়ার ওয়াদী তথা খাহেশাতের সংখ্যা হিসাবে। মানুষ যেহেতু বিশেষতঃ সাতটি অঙ্গের দ্বারা পাপ করে তাই সে অনুপাতে জাহান্নামেরও সাতটি দরজা হবে, একটি আর একটির উপর। সর্বোচ্চ হবে জাহান্নাম, তারপর “ছাকার', তারপর “লাযা” সীমা-পরিসীমা নাই, যেরূপ দুনিয়ার খাহেশাতের কোন সীমা নাই। তাই, বলতে হয় যে, হাবিয়ার গভীরতার শেষ প্রান্ত নিরপণ করতে যাওয়া মানে, হাবিয়া অপেক্ষা গভীরতর কোন হাবিয়ার সন্ধান করা। গহীন হাবিয়ার প্রাস্ত মানে প্রান্তহীন আর এক হাবিয়া। হযরত আবু হুরাইরাহ্ (রোযিঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছিলাম, হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। তিনি বললেন, “জান, এ কিসের শব্দঃ আমরা বললাম, আল্লাহ্ ও তার রাসূলই সর্বাধিক পরিজ্ঞাত। তিনি বললেন, এ হচ্ছে একটি পাথর যা সত্তর বছর আগে জাহান্নামের ভিতর ছোড়া হয়েছিল, এইমাত্র তা জাহান্নামের তলদেশে গিয়ে পৌছলো। অতএব, চিস্তা কর, জাহান্নামের স্তরসমূহের মধ্যকার ব্যবধান কত যে বিপুল। প্রতিটি স্তর যেমন বিশালায়তন, তেমনি তাদের দূরত্বও অনেক বিপুল। মানুষের দুনিয়ার দিকে ঝৌক-প্রবণতায় যেমন ব্যবধান আছে, কেউ তো এত বেশী দুনিয়ামগ্ন যেন সে দুনিয়ার মধ্যে ডুবে আছে, কেউ তাতে আরও কম প্রবেশে করেছে ইত্যার্দি_সেই অনুপাতেই তারা জাহান্নামের আগুনে ডুবে যাবে। কারণ, আল্লাহ্ পাক কারুর উপর তিলমাত্রও যুলুম করবেন না। তাই, সব জাহান্নামীর আযাব সমান হবে না। বরৎ প্রত্যেকের আযাব তার অপরাধেরই অনুপাতে হবে। তাদের মধ্যে যে সর্বাধিক হাল্কা শাস্তিপ্রাপ্ত হবে, তাকে যদি সমগ্র দুনিয়ার মালিক করে দেওয়া হতো-_তাহলে সেই সবকিছু দিয়েও সে এ আযাব হতে নাজাতের চেষ্টা করত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ “জাহান্নামে সর্বাধিক লঘু শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে এক জোড়া আগুনের পাদুকা পরানো হবে যদ্দরুণ তার মস্তক ফুটতে থাকবে।' সর্বাধিক লঘু শাস্তির হাদীস থেকে শিক্ষা গ্রহণ কর। এ লুই যদি এত কঠিন হয় তবে কঠিনের অবস্থা কি। তোমার একটা আঙ্গুল আগুনের নিকটবর্তী করে তা কিছুটা অনুমান কর। কিন্ত, সাথে দুনিয়ার আগুনের কোন তুলনাই চলে না। তবু, যেহেতু দুনিয়াতে এই আগুনের শাস্তিই সবচেয়ে কঠিনতর শাস্তি, সেজন্য জাহান্নামের আগুনকেও দুনিয়ার আগুনের উপমা দিয়েই বুঝানো হয়েছে। কিন্তু, হায়! জাহান্নামীরা যদি সেখানে দুনিয়ার আগুন দেখতো তবে জাহান্নামের আগুন থেকে বাচার জন্য আনন্দ-উল্লাসে তাতে ঝাপ দিয়ে পড়তো । এজন্যই কোন-কোন হাদীসে এসেছে যে, দুনিয়াতে প্রেরিত এ আগুনকে তা বরদাশত করতে পারে। বরৎ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জাহান্নামের আগুনের বর্ণনা দিয়ে বলেছেন £ আল্লাহ্ তাআলার হুকুমে জাহান্নামকে এক হাজার বৎসর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে। ফলে তা একদম লাল হয়ে গিয়েছিল। অতঃপর আবার এক হাজার বৎসর যাবত প্রজ্বলিত করার পর একদা শ্বেতবর্ণ হয়ে গিয়েছিল। তারপর আরও এক হাজার বৎসর ধরে প্রজ্জলনের পর তা একদম কৃষ্ণবর্ণ ও অন্ধকারে পরিণত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ জাহান্নাম আল্লাহ্র কাছে অভিযোগ করেছিল যে, হে মান্বুদ, আমার এক অংশকে আর এক ংশ খেয়ে ফেলছে। এতে আল্লাহ্ পাক তাকে দুর্ট নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন ; একটি শীতকালে আর একটি শ্রীষ্মকালে। তোমরা গরমের দিনে যে প্রচণ্ড তাপ অনুভব কর তা এ নিঃশ্বাসের তাপ, আর শীতকালে যে প্রচণ্ড শীত অনুভব কর তাও এ জাহান্নামের প্রচণ্ড শীতল অংশের শীত প্রবাহ। হযরত আনাস (রাধিঃ) বলেন, দুনিয়ার সর্বাধিক সুখী-স্বচ্ছন্দ কাফেরকে হাযির করা হবে। হুকুম হবে £ ওকে জাহান্নামের ভিতর একটা চুবানি দিয়ে আনো। চুবানির পর তাকে প্রশ্ন করা হবে £ জীবনে কখনো সুখ-
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।