৩৪২ ০৮৪22 083 হা, মজা চাখো, তুমি কিনা খুব প্রতাপশালী ও মর্যাদাশীল মানুষ। হায়, তাদেরকে এক সংকীর্ণ পরিসর, চারদিক অন্ধকারাচ্ছন্ন, ধ্বংসাত্মক উপকরণে পূর্ণ এমন এক কারাগারে বন্দী করা হবে যেখানের বন্দীর কোন মুক্তি নাই। পরস্ত, দোযখকে উত্তরোত্তর অধিকতর দাহিকাশক্তিতে প্রজ্লিত করা হবে। জ্বলস্ত 'জাহীম' তাদের আবাস, অত্যন্ত গরম পানি তাদের পানীয়। “যাবানিয়া, নামক আযাবের ফেরেশতারা হাতুড়ীর দ্বারা তাদের মস্তক গুঁড়িয়ে দিবে। “হাবিয়া' নামক দোযখ তাদের বক্ষে চেপে ধরবে। তাদের আশা- আকাংখা বলতে সেখানে শুধু ধ্বংস আর ধবংস। কোন মতেই আর মুক্তি নাই, সুখ নাই স্বস্তি নাই। মাথা ও পদযুগল একত্র করে বাধা হবে। পাপের তিমিরে চেহারা থাকবে বিশ্রী কালো। চতুর্দিকে ওদের গগনবিদারী চিৎকার ধ্বনিত হবে £ “হে মালেক! (দোযখের দারোগা), প্রতিশ্রুত আযাবের দুর্ভোগে শেষ হলাম। হে মালেক! কি শক্ত লোহা, কি ভারী হাতুড়ী। হে মালেক! আমাদের চামড়া দপ্ধিভূত হয়ে সারা। হে মালেক! আমাদের বের কর, মুক্তি দাও ; আর কোনদিন অন্যায়ের দিকে পা বাড়াবো না। তখন আযাবের ফেরেশৃতারা বলবে £ না, না, কিছুতেই তোমরা “আমান' পাবে না; অপমানকর এ বন্দীশালা থেকে মুক্তি জুটবে না; এখানেই লাঞ্ছিত হতে থাক, খবরদার ! মুখ খুলবে না। তোমাদের মুক্তি দিলেও আবার তোমরা নিষিদ্ধ পথেই ছুটে চলবে। এতদশ্রবণে তারা নিরাশ হয়ে যাবে এবং আল্লাহ্র অবাধ্যতার জন্য আক্ষেপ করতে থাকবে। কিন্তু, সেই আক্ষেপ অনুতাপ তাদের কোন কাজে আসবে না। বরং জিঞ্জিরাবদ্ধ অবস্থায় উপুড় করে ফেলে দেওয়া হবে। উফ্! তাদের উপরে আগুন, নীচে আগুন, ডানে আগুন, বায়ে আগুন ; আগুনের ভিতর ডুবে থাকবে। আগুন তাদের খাদ্য, আগুন তাদের পানীয়, আগুন তাদের পোশাক, আগুন তাদের বিছানা-বালিশ। মোটকথা, সর্বদিকে শুধু লেলিহান অগ্নিশিখা, আলকাতরার পোশাক, হান্টারের প্রচণ্ড আঘাত, জিঞ্জিরের দুর্বহ ভার। তীড়ের মাঝে অস্থির ও নড়বড় পায়ে চলবে। মগজ অগ্নির উত্তাপে ফুটস্ত হাড়ির মত টগবগ করতে থাকবে। “হায় ধ্বংস, হায় বরবাদি চীৎকারে বাতাস ভারী করে তৃলবে। যখনই তারা “হায় ধবংস' বলে চিৎকার করবে তখনই তাদের মাথার উপর গরম পানি ঢেলে দেওয়া হবে। ফলে, তাদের পেটের ভিতরের সবকিছু এবং চামড়া দশ্বীভূত হয়ে যাবে। তদুপরি, হাতুড়ীর প্রচণ্ড আঘাতে কপাল গুঁড়িয়ে দেওয়া হবে ; সেই যখমের পুজ মুখ দিয়ে বের হবে ; পিপাসার জ্বালায় কলিজা ফেটে যাবে ; চোখের মনি পানি হয়ে গালের উপর প্রবাহিত হবে। গালের গোশত খসে পড়ে যাবে। শরীরের সমস্ত, এমনকি চামড়াও জ্বলে- গলে টুক্রা টুকরা হয়ে পড়বে। চামড়া যখন চরমভাবে স্বলে-জ্বলে কয়লা দেহের রগ ও হাড়ে বিরাজমান থাকবে। তাও অগ্নিশিখায় জ্বালায় কাতর আর্তনাদ করতে থাকবে । তারা অসহ্য যন্ত্রণায় মৃত্যু কামনা করবে কিস্ত, মরতেও পারবে না। গরম পানির দরুন তাদের কালো চেহারা ও দৃষ্টিশক্তিহীন চোখের দিকে দেখলে তোমার কেমন লাগবে? তাদের জিহ্বা বাকশক্তিহীন, পিঠ ও হাড্ডিসমূহ চূর্ণ-বিচূর্ণ, কান কাটা, চামড়া ছিন্ন-ভিন্ন, হস্তযুগল গর্দানের সঙ্গে জিঞ্জিরাবদ্ধ। মাথা ও পা একসাথে বাধা। তারা চেহারা দ্বারা আগুনের গোপন অঙ্সমূহেও ছড়িয়ে পড়বে। জাহান্নামের ভয়ানক সাপ-কিচ্ছুরা দংশন করতে থাকবে। এ হচ্ছে তাদের অবর্ণনীয় মুসীবতের একটা সংক্ষিপ্ত চিত্র। : এখন তাদের ও জাহান্নামের তফসীলী পরিস্থিতি যে কি হতে পারে তাও একটু লক্ষ্য কর। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ দোযখের ভিতর সত্তর হাজার “ওয়াদী' হবে, প্রতিটি ওয়াদীতে সত্তর হাজার খাটি থাকবে। প্রতিটি খাটিতে সত্তর হাজার অজগর ও সত্তর হাজার বিচ্ছু থাকবে। কাফের ও মুনাফিক জাহান্নামে পৌছার পর এ সবগুলোই তাদের উপর নিষ্ঠুর আক্রমণ চালাবে। হযরত আলী (োধিঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমরা “জুববল্-হুযূন্' দর্গাতির গর্ত) ও “ওয়াদীল-হুযুন" (দশ্স্তাপূর্ণ নিন্নভূমি) থেকে আল্লাহ্র কাছে পানাহ্ চাও। সাহাবীগণ বললেন £ ইয়া রাসূলাল্লাহ্, “দুশ্চিন্তা_দুর্গতিপূর্ণ গর্ত বা নিম্নভূমি'র কি অর্থঃ তিনি বললেন, তা হচ্ছে জাহান্নামের এমন একটা এলাকা যা থেকে জাহান্নাম নিজেই সত্তরবার
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।