০০০ 880081888-ভজচি ৪. হাত তুলে দোআ করলেন'ঃ আয় আল্লাহ্ উমরের হাদিয়া এই বৎসর পর আর কখনো যেন আমার কাছে পৌছতে না পারে। এর পর তার ইন্তেকাল হয়ে যায় এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইমি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের মধ্যে তিনিই সর্বপ্রথম তার সাথে গিয়ে মিলিত হন। হযরত হাসান (াযিঃ) বলেন, আল্লাহ্র কসম, যে কেউ টাকা-কড়িকে বড় মনে করে, আল্লাহ্ পাক তাকে লাঞ্িত অপদস্থ করে দেন। কথিত আছে যে, সর্বপ্রথম যখন দিরহাম ও দীনার (রৌপ্য মুদ্রা ও বর্ণ মুদ্রা) বানানো হয় তখন ইবলীস এঁ দিরহাম-দীনারকে সযত্বে তুলে নিয়ে তার কপালে লাগায়। অতঃপর চুম্বন করে বললো, যারা তোমাদের ভালবাসবে, তারাই আমার প্রকৃত গোলাম। হযরত সুমাইত বিন আজ্লান (রহঃ) বলেন, টাকা-পয়সা, সোনা-চান্দি হচ্ছে মুনাফিকদের লাগাম, এই লাগাম ধরে তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। ইয়াহইয়া ইবৃনে মু'আয (রহঃ) বলেন, টাকা-পয়সা হলো বিষাক্ত বিচ্ছু; যদি তাকে বশ করার মন্ত্র না জান তাহলে তা স্পর্শই করো না। কারণ, এ বিচ্ছু তোমাকে দংশন করলে তার বিষে তোমার মৃত্যু অবধারিত। জিজ্ঞাসা করা হলো যে, কি সেই মন্ত্রটি? তিনি বললেন, হালাল পথে উপার্জন করা এবং হক-হালাল ক্ষেত্রে ব্যয় করা। | আলা ইব্নে যিয়াদ (রহঃ) বলেন, দুনিয়া পরমা সুন্দরীর বেশে আমার সম্মুখে হাযির হয়েছিল। তখন আমি বললাম, হে দুনিয়া, আমি আল্লাহ্র নিকট তোর অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করি। জবাবে সে আমাকে বললো, আল্লাহ্র নিকট আমা হতে আশ্রয় পাওয়াতেই যদি তোমার সুখ-শান্তি বিশ্বাস কর তবে টাকা-কড়ি ও সোনা-চান্দিকে ঘৃণা কর। কারণ, এটাই হচ্ছে দুনিয়ার সবকিছু। কারণ, এর দ্বারা দুনিয়ার সবকিছুই অর্জন করা যায়। অতএব, যে ব্যক্তি এ থেকে বিরত থাকবে, তার পক্ষেই সম্ভব হবে দুনিয়া হতে দূরে থাকা। মাসলামাহ্ বিন আবদুল আযীয (রহঃ) বর্ণনা করেন যে, হযরত উমর ইবনে আবদুল আযীয (রহঃ)-এর মৃত্যু সন্নিকটবর্তী হলে তিনি তার নিকট গমন করেন। অতঃপর তাকে বললেন, হে আমীরুল-মুর্গমনীন, আপনি দ্বীনের ৩৩৭ ২ ৫ খল ১ চি দি খা জন্য ও মানুষের কল্যাণে নযীরবিহীন দৃষ্টাত্ত রেখে গেছেন। কিন্তু, আপনার তেরটি সন্তানের কারো জন্যই তো আপনি একটি কানাকড়িও রেখে গেলেন না। জবাবে উমর ইবৃনে আবদুল আযীয (রহঃ) বললেন, আপনি যে বললেন যে, আমি তাদের জন্য কানাকড়িও রেখে যাই নাই, কিন্ত আমি তো তাদের কোন হক অনাদায়ী রেখে যাই নাই এবং তাদের কোন হক আমি অন্যকে দিয়ে দিই নাই। কথা এই যে, আমার সম্ভানেরা হয়তঃ আল্লাহ্র অনুগত হবে অথবা নাফরমান। যদি তারা আল্লাহর আনুগত্য করে তবে আল্লাহ্ই তাদের জন্য যথেষ্ট ; কারণ, আল্লাহ্ পাক নেককারদের ব্যবস্থাপক ও থাকবে না। বর্ণিত আছে যে, মুহাম্মদ ইবনে কা'ব কুরাধী রেহঃ) বহু সম্পদের অধিকারী ছিলেন। কিন্তু সবকিছুই আল্লাহ্র রাস্তায় খরচ করে ফেলতেন)। কেউ তাকে বললেন, এই সম্পদ আপনার সন্তানদের জন্য রেখে গেলে তাদের কল্যাণ হতো না? তিনি বললেন, না, আমি তা করবো না। বরং এ সম্পর্কে আমি আমার কল্যাণে আমার আল্লাহ্র কাছে জমা করছি। আর সম্তানদের জন্য সম্পদ নয় বরৎ সেই আল্লাহকে রেখে যাচ্ছি। বর্ণিত আছে, এক বুযুর্গ আবু আবদি-রাব্বিহী (হঃ)-কে বললেন £ সুখে রেখে যাকে_তা করো না। এতদশ্রবণে তিনি সম্পদ থেকে এক লক্ষ রোপ্য মুদ্রা ফী সাবীলিল্লাহ্ বিলিয়ে দিলেন। হযরত ইয়াহ্ইয়া ইবনে মু'আয রহঃ) বলেন, মৃত্যুর সময় মানুষ তার সম্পদের ব্যাপারে এমন দুটি ভয়াবহ বিপদের সম্মুখীন হয় যে, এর চাইতে বড় বিপদের কথা কেউ কোনদিন শোনে নাই। জিজ্ঞাসা করা হলো যে, সে কি? তিনি বললেন £ মৃত্যুকালে তার সমস্ত মাল-দৌলতই রেখে দেওয়া হয় ; পরস্ত, তাকে সমস্ত মালের হিসাব দিতে হয়।
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।