Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

৩২৮ ৬8৯৯ ২১৩৬ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর ইরশাদ করলেন £ তোমরা আল্লাহকে ভয় কর এবৎ নিজেদের পারস্পরিক সম্পর্ক দুরুত্ত রাখ, পারস্পরিক মনোমালিন্যের ইছলাহ্‌ ও সংশোধন করে নাও। কারণ, আল্লাহ্‌ পাক মুমিনদের পারস্পরিক সম্পর্কের ইছলাহ্‌ ও সংশোধন করে তাদের মাঝে ভ্রাত্ত্ববন্ধন সৃষ্টি করেন। _. বস্তৃতঃ এতে ইঙ্গিত করা হয়েছে যে, উক্ত নে'আমত পাওয়ার জন্য নিজেকে আল্লাহ্র আখলাকে গড়ে তুলতে হবে। অর্থাৎ পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ অন্যান্য চরিত্রসমূহের অনুকরণ কর। এখন তুমি মনে মনে ঠিস্তা কর যে, তোমার আমলনামা যদি অন্যের হক থেকে মুক্ত থাকবে কিংবা থাকলেও তা ক্ষমা করে দেওয়া হয় এবং তুমি নিশ্চিত কামিয়াবী লাভ হতে মুক্তি লাভ করবে, যখন তোমার প্রতি সন্তষ্টির ঘোষণা দেওয়া হবে, যখন তোমাকে শংকামুক্ত সৌভাগ্যের ও চিরস্থায়ী সুখ-শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হবে। তখন তোমার প্রাণ আনন্দে ভরে যাবে, তোমার চেহারা পূর্ণিমার টাদের মত প্রোজ্ল হয়ে যাবে। তুমি লোকদের মাঝে উল্লসিত মনে মাথা উচু করে হেলে_দুলে চলবে। তোমার উপর কারো কোন বোঝা থাকবে না। তোমার মুখমণ্ডলে সুখের আভা ফুটে উঠবে, তোমার ললাটে তৃপ্তি ও সন্তষ্টির শীতলতা মুক্তার মত চমকাতে থাকবে। তাবৎ মানবসম্প্রদায় তোমার দিকে তাকিয়ে থাকবে, তোমার সৌন্দর্য ও আনন্দ দেখে তারা ঈর্ষান্বিত হবে। তোমার সামনে ও পিছনে আল্লাহ্‌র ফেরেশৃতারা চলতে থাকবে। তারা উচ্চৈঃস্বরে ঘোষণা করতে থাকবে যে, ইনি অমুকের সন্তান অমুক, আল্লাহ্‌ পাক তার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাকেও সন্তুষ্ট করে দিয়েছেন। সে এমন সাফল্য ও সৌভাগ্যের অধিকারী হয়েছে যার পর আর কখনও কোন দুঃখ-দুর্গতি আসবে না। | সাজ-সজ্জা দ্বারা তুমি মানুষের মনে যতটুকু সম্মান লাভ করতে পারতে,__এই সম্মান ও মর্যাদাকে সেই তুলনায় অনেক বড় মনে কর না? যদি তুমি বিশ্বাস কর যে, এই সম্মান দুনিয়ার ক্ষণস্থায়ী সম্মানের চাইতে অনেক বড়_আর মূলতঃ সেই মান-মর্যাদার সাথে দুনিয়ার মান মর্যাদার মুকাশাফাতুল-কুলুব ৩২৯ তো কোন তুলনা করাই ভূল__তাহলে তুমি নির্মল হৃদয়, সাচ্চা নিয়ত ও সর্ব বিষয়ে আল্লাহ্‌র সাথে বিশ্বস্ত ও আস্থাপূর্ণ সু-সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সেই মর্তবা লাভের চেষ্টা কর। এতদ্যতীত আর কোন পথেই তা অর্জন করা সম্ভব নয়। হে মানুষ, আল্লাহ্‌ পানাহ্‌! তোমার অবস্থা যদি এর বিপরীত হয় অর্থাৎ তোমার আমলনামায় যদি এমন কোন অপরাধ দেখা যায় যাকে তৃমি তুচ্ছ ভেবেছিলে, অথচ তা আল্লাহ্‌র নিকট খুবই সঙ্গীন, তাহলে আল্লাহ্‌ পাক তোমার প্রতি রোষান্বিত হয়ে বলবেন £ হে নিকৃষ্ট বান্দা, তোমার উপর আমার লাপ্নত ; আমি তোমার কোন ইবাদতই কবুল করব না। এই ঘোষণা কর্ণগোচর হওয়ার সঙ্গে সঙ্গে তোমার চেহারা কালোবর্ণ হয়ে যাবে। অতঃপর আল্লাহ্‌্কে গোসান্বিত দেখে ফেরেশতাণও তোমার উপর ক্ষেপে যাবে। এবং বলবে, তোমার উপর আমাদের লা'নত এবৎ সমগ্র মাখলুকের লানত। ঠিক এঁ মুহূর্তে “যাবানিয়া, নামক আযাবের ফেরেশতারা তোমার দিকে অগ্রসর হবে। আল্লাহকে গোস্বান্বিত দেখে তারাও গোস্বায় ফেটে পড়বে। তারা তোমার প্রতি অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর আচরণ করবে। তাদের চেহারা এবং গঠনও হবে খুবই ভীতিপ্রদ। তারা তোমাকে উপুড় করে তোমার কপালের চুল ধরে হেচড়িয়ে হেচড়িয়ে টেনে নিয়ে যাবে। লোকেরা তোমার কালো- কুশ্রী চেহারা ও তোমার এ অপমান ও লাঞ্ছনা দেখতে থাকবে। আর. তুমি 'হায় ধ্বংস, হায় বরবাদি' বলে চিৎকার করতে থাকবে। জবাবে ফেরেশতারা বলবে, আজ শুধু একটি ধ্বংস আহ্বান করো না বরং শত শত ধ্বংসের দোআ কর। তারা উচ্চৈঃস্বরে ঘোষণা করবে যে, এই ব্যক্তিটি অমুকের তাকে লাঞ্িত অপদস্থ করেছেন; তার কুকর্মসমূহের দরুন তার উপর লা'নত _ করেছেন। ফলে, তার কপাল এমন পোড়াই পুড়েছে যে, কোনদিন আর এই কপালে জোড়া লাগবে না; ভাগ্যের এ বিড়ম্বনা থেকে তার কখনও মুক্তি নাই। হে মানুষ, বহুক্ষেত্রে এ ধরণের পরিণতি ভুগতে হবে এমনসব গুনাহের দরুন যা তুমি লোকচক্ষুর আড়ালে গোপনে করেছ অথবা মানুষের অস্তরে মর্যাদার আসন প্রতিষ্ঠার জন্য তা করেছ, অথবা লোক-লজ্জার ভয়ে তাতে লিপ্ত হয়েছ। ছি, তুমি কত বড় মূর্খ €?) যে, তুমি ক্ষণস্থায়ী

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।