8 ুকাশাফাতুল-কুলুব বললেন, আল্লাহ্র কসম, এ তো অত্যস্ত কঠিন ব্যাপার। হায়, কি সঙ্গীন সেই দিনটি যেদিন মযলুমের পক্ষ হতে তিলমাত্র সহানুভূতি থাকবে না, একটি থাপ্লড়ও ক্ষমা করা হবে না, এমনকি একটি অন্যায় বচনও মাফ করা হবে না-__যতক্ষণ না যালিমের নিকট হতে মযলুমের জন্য যথাযথ প্রতিশোধ গ্রহণ করা হয়। হযরত আনাস (রাযিঃ) বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ আল্লাহ্ পাক বান্দাদিগকে ধূলিমলিন ও সহায়- সম্বলহীন অবস্থায় পুনরুথিত করবেন। অতঃপর তিনি এক আওয়ায দিবেন যা দূর থেকেও তেমনি শোনা যাবে যেভাবে নিকট হতে শোনা যাবে। তিনি বলবেন £ আমি বাদশাহ, আমি হিসাব গ্রহণকারী, প্রতিফলদাতা। কোন বেহেশৃতী বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যস্ত তার উপর কোন দোযখীর কোন হক রয়েছে, যতক্ষণ আমি তার কাছ থেকে প্রতিশোধ না গ্রহণ করি। অনুরূপ, কোন জাহান্নামীও জাহান্নামে প্রবেশ করবে না যার উপর কোন জান্নাতীর হক রয়েছে যতক্ষণ না আমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করি। এমনকি, আমি একটা চপেটাঘাতেরও আজ প্রতিশোধ গ্রহণ থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে, অথচ, আমরা থাকবো উলঙ্গ দেহ, ধুলি- মলিন, সহায়-সম্বলহীন? তিনি বললেন, তোমাদের নেকীসমূহের দ্বারা আর নেকী না থাকলে মযলুমের পাপরাশি যালিমের গর্দানে চাপিয়ে দেওয়ার দ্বারা । অতএব, হে আল্লাহ্র বান্দারা, আল্লাহ্র বান্দাদের প্রতি যুলুম থেকে বীচ, কারো মাল হরণ, মানহানি, হৃদয়ে আঘাত করা, আচার-আচরণে দুর্বযবহার করা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় কর। কারণ, আল্লাহ্ ও বান্দার মধ্যকার ব্যাপারসমূহ তো খাস বিষয়, তা দ্রততর মাফ হয়ে যেতে পারে। কিন্তু, যার উপর, মানুষের প্রতি যুলুম বা অন্যান্য পাওনা দাড়িয়ে গেছে এবং এ সব অন্যায় থেকে তওবা করতঃ বিরতও হয়েছে, কিন্তু, হকদারের কাছ থেকে ক্ষমা লাভ করতে পারে নাই, তার জন্য উচিত অধিক পরিমাণে নেকী হাসিল করতে থাকা, যাতে তা এ প্রতিফল দিবসে তার কাজে আসে। এবং অতি গোপনে একান্ত এখলাছ ও নিষ্ঠার সাথে এমন কিছু নেক আমল করা উচিত যা একমাত্র সে ও আল্লাহ্ ব্যতীত আর কেউ জানতে না পারে। ুকাশাফাতুল-কুলু ৩২৭ হয়ত বা এ সকল আমল তাকে আল্লাহ্ পাকের এমন নিকটতর ও প্রিয়পাত্র করে দিবে যে, আল্লাহ্ পাকের ঈমানদার বান্দাগণের জন্য তার বিশেষ অনুগ্রহবশতঃ তিনি তার প্রতি মেহেরবান হয়ে পাওনাদারদের যাবতীয় প্রাপ্য পরিশোধের ব্যবস্থা করে দিবেন। যেমন, হযরত আনাস রোযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তশরীফ রাখছিলেন। হঠাৎ তিনি হেসে উঠলেন যাতে তার সম্মুখের দাতগুলো দেখা যাচ্ছিল। হযরত উমর (রাধিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আমার মা-বাপ আপনার জন্য কোরবান যাক, আপনি হাসছেন কেন? তিনি বললেন, আমার তাদের একজন বলবে, হে আমার রব্ব, আমার এ ভাইয়ের কাছ থেকে ভাইয়ের হক আদায় করে দাও। সে বলবে, আয় খোদা! আমার একটা নেকীও যে অবশিষ্ট নাই। আল্লাহ্ পাক তখন দাবীদারকে বলবেন, ওর তো কোন নেকীই অবশিষ্ট থাকে নাই, বল, এখন কি করতে চাও? সে বলবে, হে প্রতিপালক, সে আমার পাপের বোঝা বহন করুক। হযরত আনাস (রাযিঃ) বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেদে ফেললেন এবং তার দুই চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি বললেন, সত্যি সে দিনটি কি কঠিন ছিল! মানুষ সেদিন এমন সঙ্গীন বিপদে পড়বে যার জন্য তার পাপের বোঝা আর একজনের ঘাড়ে তুলে দিতে প্রয়াস পাবে। তিনি বললেন, অতঃপর আল্লাহ্ পাক এ দাবীদারকে বলবেন, মাথা তূলো, বেহেশতের দিকে তাকাও। সে মাথা তুলে দেখবে। হে আল্লাহ্, এ-যে মূল্যবান টাদির সুউচ্চ শহরসমূহ ও মুক্তাথচিত সোনার বালাখানাসমূহ দেখতে পাচ্ছি। এসকল নে'আমত কোন্ নবীর জন্য? কোন্ সিদ্দীকের জন্য? অথবা কোন্ শহীদের জন্য? আল্লাহ্ বলবেন, এ তার জন্য যে আমাকে এর মুল্য দিতে পারবে। সে বলবে, আয় আল্লাহ্! কার সাধ্য সে, এর মূল্য দিতে পারে? আল্লাহ্ বলবেন, তুমিই তা পার। সে বলবে, তার মানে? আল্লাহ্ বলবেন, তুমি যদি তোমার ভাইকে মাফ করে দাও। সে বলবে, হে মাওলা, এ ভাইকে আমি মাফ করে দিলাম। আল্লাহ্ বলবেন, যাও, তোমার ভাইয়ের হাত ধর এবং তাকে বেহেশতে নিয়ে যাও।_ রাসূলুল্লাহ্
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।