Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

০০ন৮০৬ মানুষ দণ্ডায়মান অবস্থায় চল্লিশ বছর পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে থাকবে এবং সীমাহীন কষ্টের দরুন ঘাম ঝরে ঝরে গলা পর্যস্ত পৌছবে। হযরত উক্বা ইবূনে আমের (রাধিঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ কিয়ামত দিবসে সূর্য্য যমীনের নিকটবর্তী হবে ; ফলে, মানুষ ঘর্মান্ত হতে থাকবে। কারো ঘাম পায়ের গোড়ালী পর্যস্ত, কারো কারো মাথা পর্যস্ত ঘামের মধ্যে ডুবে যাবে। হে মিসকীন ! হে সহায়-সম্বলহীন। হাশর ময়দানের ঘামের দরুন পরিস্থিতি ও সীমাহীন কষ্টের কথা চিস্তা করে দেখ। এ অবস্থায় অনেকে বলতে শুরু করবে, হে খোদা, আমাকে জাহান্নামে নিক্ষেপ করে হলেও এ কঠিন বিপদ ও প্রতীক্ষার কষ্ট হতে মুক্তি দাও। অথচ তখনও হিসাব-কিতাব শুরু হয় নাই, কোন শাস্তিও দেওয়া হয় নাই। হে মানুষ, তুমিও তো তাদেরই একজন হবে। তোমার কি জানা আছে যে, কি পরিমাণ ঘামের মধ্যে ডুবে যাবে? কোন মুসলমানের উপকারের জন্য যাতায়াত, কল্যাণের প্রতি আহ্বান ও অন্যায়_অনাচার হতে বিরত রাখার কাজে যদি তোমার ঘাম না ঝরে থাকে তবে কাল কিয়ামতের মাঠে লজ্জা, শংকা ও ভীতি তোমার সেই ঘাম বের করে ছাড়বে। তখন সেই কষ্টের কোন সীমা থাকবে না। মানুষ যদি মূর্খতা, অজ্ঞতা ও দম্ভ_অহংকারের শিকার না হয় তা'হলে খুব সহজেই উপলব্ধি করবে যে, আল্লাহ্‌র বিধান ও বন্দেগী পালনের কষ্ট সময় ও পরিমাণের দিক থেকে কিয়ামতের নিদারুণ কষ্ট ও দীর্ঘ প্রতীক্ষার সময়কাল ও পরিমাণের তুলনায় অনেক তুচ্ছ, অতীব সামান্য। কারণ, সেই কষ্ট অতি ভীষণ ও অত্যন্ত দীর্ঘ। অধ্যায় £ ৩৭ হযরত আবূ হুরাইরাহ্‌ (োযিঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন £ “বলতে পার, নিঃস্ব-নিঃসম্বল কাকে বলে? আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমাদের বিবেচনায় নিঃস্ব-নিঃ£সম্বল তো সেই ব্যক্তি যার টাকা-কড়ি, ধন-সম্পদ বলতে কিছুই নাই। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃসম্বল হলো সেই ব্যক্তি যে কাল কিয়ামতে শামায-রোযা, সদৃকা-যাকাত প্রভৃতি আমল নিয়ে হাযির হবে। কিন্তু সে কাউকে গাল-মন্দ করেছিল, কাউকে চারিত্রিক অপবাদ দিয়েছিল। অন্যায়_ করেছিল_- ফলে, এ সকল মযলুমকে তার নেকীসমূহ বন্টন করে দেয়া হবে। তাদের ক্ষতিপূরণের আগেই যদি তার নেকীসমুহ খতম হয়ে যায় তবে তাদের গোনাহসমূহ তার গর্দানে চাপানো হবে এবং পরিণামে তাকে দোযখের আগুনে নিক্ষেপ করা হবে।, অতএব, হে বন্ধু চিস্তা কর, সেদিন তোমার কি দুর্দশা হবে। কারণ, তোমার কোনও নেক আমল কি রিয়া ও শয়তানের ফেরেবমুক্ত আছে? নাই। তাই, দীর্ঘদিনেও যদি দু'য়েকটি দোষমুক্ত নেকী করেও থাক, তোমার বিরুদ্ধে অভিযোগকারীরাই তো তা ক্ষতিপূরণ স্বরূপ কেড়ে নিয়ে যাবে। তুমি যদি আজীবন লাগাতার নফল রোযা ও রাতভর ইবাদতে অভ্যস্ত থাক তবুও নিজেই নিজের হিসাব নিলে দেখতে পাবে যে, এমন কোন দিন যায় নাই যেদিন তোমার জিহ্বা মুসলমানদের এমনসব গীবত করে নাই যার ক্ষতিপূরণে জীবনের যাবতীয় নেক আমলই তামাম হয়ে যাবে। তাহলে, আরও যে সকল গুনাহসমূহ রয়েছে_-যেমন, হারাম মাল, হারাম রুযি ভক্ষণ, সন্দেহযুক্ত কাজ বা বস্তু ব্যবহার, ইবাদতে ক্রটি প্রভৃতির কি পরিণাম হবে! তুমি পরের হক হরণ ও যুলুমের প্রায়শ্চিত্ত হতে মুক্তি লাভের কি আশা

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।