গায়রুল্লাহকে বন্ধু বা সাহায্যকারীরূপে গ্রহণ করা আল্লাহ্ তাআলা বলেছেন £ ৪6555 75 হরাতি 771 ১৪ “তোমরা যালিমদের প্রতি ঝুঁকো না; অন্যথায়, জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে। হ্দ £ ১১৩) কোন কোন তফসীরকার বলেছেন যে, ২২১১ বলতে কোন বস্তুর প্রতি ঝুকে পড়া ও আকৃষ্ট হওয়াকে বুঝায়, চাই তা কম মাত্রায় হোক কিৎবা অধিক মাত্রায় হোক। হযরত ইকরিমা (রাযি) বলেন, এ আয়াতের মর্মার্থ হলো £ “তোমরা যালিমদিগকে আপন বলে গ্রহণ করো না।” বস্তৃত উক্ত আয়াতের যাহেরী অর্থ হয় £ তোমরা কাফের মুশরেক ও ফাসেক মুসলমানদের সাথে সম্পর্ক স্থাপন করো না। আল্লামা নিশাপুরী (রহঃ) এর ব্যাখ্যায় বলেছেন £ এর অর্থ, যুলুমবাজদের যুলুম-অত্যাচার ও তাদের নির্যাতনমূলক রীতি-নীতির সমর্থন, গুণ-_কীর্তন বা প্রশংসা করা এবং তাদের যে কোন অন্যায়কর্মে সহযোগিতা বা অংশগ্রহণ করা। কিন্তু তাদের যুলুম ও অন্যায় পদক্ষেপের প্রতিবাদ-প্রতিরোধের উদ্দেশে কখনও কখনও তাদের কাছে যাতায়াত করা উক্ত আয়াতের নিষিদ্ধ সম্পর্কের আওতায় পড়ে না। (ইমাম গাযযালী (েহঃ) বলেন,) আমার ধারণায় এ যাতায়াতের বৈধতা কেবলমাত্র সামাজিক জীবনের নীতি-আদর্শের অন্তর্ভুক্ত এবং রুখসত্ বা “অবকাশ'-এর পর্যায়ভুক্ত। অন্যথায়, যালিমদের থেকে সম্পূর্ণ দূরে থাকাই হচ্ছে তাকওয়ার দাবী। কারণ, আল্লাহই তার বান্দার জন্য যথেষ্ট। আল্লাহ্ পাক বলেন £ ৩১৩ “আল্লাহই কি যথেষ্ট নন তার বান্দার জন্য? (যুমার £ ৩৬) তাই, তাদের প্রতি আকৃষ্ট বা সম্পর্কযুক্ত হয়ে পড়ার মূল গোড়াই উৎপাটন করে ফেলা দরকার, বিশেষ করে আশংকা-সংকুল বর্তমান যমানায়। কারণ, আজ অন্যায়ের প্রতিবাদ ও সত্য-ন্যায়ের প্রতি আহ্বানই যেন অসম্ভব হয়ে পড়েছে। তাছাড়া, তাদের কাছে যাতায়াত ধোকা ও ক্ষতিগ্রস্ততা থেকে মুক্ত নয়। লক্ষ্য করার বিষয় এই যে, আয়াতের বক্তব্য অনুসারে যেকোন যুলুমে লিপ্ত ব্যক্তির সাথে সামান্য সম্পর্ক বা যাতায়াতই যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবার কারণ, তাহলে, চরম ধরণের যালিম, নিপীড়ক ও তাদের সাহচর্য ও বন্ধুত্ব লাভের জন্য জান কুরবান করে দেয়, এমনকি তাদের সাথে গভীর বন্ধুত্বপূর্ণ জীবন-যাপন, চলা-ফেরা, উঠা-বসা করে এবং তাদের চাল-চলন, লেবাস-পোশাক অনুসরণ করে তৃপ্তি অনুভব করে, তাদের উন্নত ও আকর্ষণীয় আহার-বিহার ও উপকরণাদি দর্শনে ঈর্ধান্বিত হয়-_ তাদের পরিণতি কত বেশী লাঞঙ্ছনাকর ও ভয়াবহ হতে পারে? আসলে হাকীকতের দৃষ্টিতে তাকালে দেখবে, তাদের বিপুল এশ্বর্য ও প্রতিপত্তি নিতান্তই ক্ষণস্থায়ী, ধবংসশীল এবং আল্লাহ্র নিকট তা একটিমাত্র দানা বা মশার ক্ষুদ্র পালক বরাবরও নয়। বন্ধুগণ, তাহলে এও কি কোন কামনার যোগ্য বস্ত? ধিক এমন কামনাকারীর প্রতি, ধিক সেই কাম্য বস্তর প্রতি। দেখুন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ চিনতে পে্ধাট বিন ৬ নি 4 ৮০1 রা ৮ “মানুষ তার অন্তরঙ্গ-বন্ধুর রীতি-আদর্শের অনুসারী, সঙ্গগুণে রঙ্গ ধরে। অতএব, প্রত্যেকেরই লক্ষ্য করা দরকার যে, কাকে, কেমন মানুষকে সে বন্ধুরূপে গ্রহণ করছে, বর্ণিত আছে যে, সৎ সঙ্গীর উদাহরণ মেশক বহনকারীর মত। মেশক তোমাকে নাইবা দিল কিন্তু, তার সুদ্বাণ তুমি অবশ্যই আঘ্বাণ করবে। আর অসৎ সঙ্গীর উদাহরণ কর্মকারের জাতার মত ; তোমাকে না পোড়ালেও
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।