Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

হি ভিড ৬__১০১১। ৯ শি “আসমানে রয়েছে তোমাদের রিযিক ও তোমাদের জন্য প্রতিশ্রুত সবকিছু। আসমান ও যমীনের রব্ব₹এর কসম, এটি ধ্রুব সত্য।, (যারিয়াত £ ২২, ২৩) একদা হযরত আবু যর (্াযিঃ) লোকদের নিয়ে মজলিসে উপবিষ্ট ছিলেন। এমন সময় তার বিবি এসে বলতে লাগলেন, আপনি এখানে মজলিস করছেন? অথচ, আপনার ঘরে মুখে দেওয়ার মত কিছুই নাই। তিনি বললেন, হে বিবি! আমাদের সম্মুখে এক দুর্গম খাটি বিদ্যমান। সেই খাটি হতে তারাই নাজাত পাবে যারা হালকা সহজ জীবন-যাপন করে। এতদশ্রবণে তার বিবি সস্তষ্টচিত্তে ঘরে ফিরে যান। হযরত যুন্নুন মিসরী (রহঃ) বলেন, যে ক্ষুধা-পীড়িত ধৈর্য্যহীন হয়ে পড়ে, সে কুফরের নিকটবর্তী হয়ে যায়। জনৈক বুযুর্গ জিজ্ঞাসিত হলেন £ আপনার কি কি ধন-সম্পদ আছে? তিনি বললেন £ কর্মজীবনের স্বচ্ছ ও সৎ কর্মশীলতা, হৃদয়ের ঈমানসিক্ত সরলতা এবং পরের ধন-সম্পদের প্রতি লোভহীনতা। বর্ণিত আছে, আল্লাহ্‌ তাঁআলা পূর্বাবতীর্ণ কোন কিতাবে বলেছেন £ হে আদম সন্তান, সমগ্র পৃথিবীও যদি তোমার হয় তবে তোমার ভাগ্যে জুটবে শুধু তোমার নির্ধারিত খোরাকটুকু। অতএব, আমি যখন তোমাকে শুধু তোমার ভোগ্য খোরাকটুকু দান করি, আর বাকীটুকুর হিসাব অন্যদের গর্দানে চাপিয়ে দিই, বস্ততঃ এতে আমি তোমার বৃহত্তম উপকারই করি। কোন বুযুর্গ কানাআত বা “অল্পে তুষ্টি' প্রসঙ্গে বলেছেন £ কাদতে হয় করা বৃথা। আল্লাহ্‌ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাক, মানুষের থেকে কিছুর আশা করো না। বিশ্বাস কর, নির্লোভ থাকাতেই তোমার ইয্যত। ঘনিষ্ঠ অ-ঘনিষ্ঠ কারুরই মুখাপেক্ষী হয়ো না। কারণ, পরের ধনে যে লোভ করে না সে-ই প্রকৃত ধনী। আর এক বুযুর্গ বলেছেন £ “এ সম্পদের স্ত্পে তো ওয়ারিশদের জন্যই মুকাশাফাতুল-কুলুব ৩১১ স্তুগীকৃত। তোমার সম্পদ তো তা-ই যা তুমি আল্লাহ্‌র জন্য খরচ করেছ। আসলে, সেই হৃদয় বড়ই শাস্তিপূর্ণ যার দৃঢ় বিশ্বাস রয়েছে যে, সকলের রিষিক বন্টনকারী আমাকেও অবশ্যই রিযিক দিবেন। এ বিশ্বাস তার ইযৃযতকেও নির্দাগ-নিরাপদ রাখে, তার চেহারাকেও সজীব ও অমলিন রাখে। বস্তৃতঃ “কানাআত' (খোদা-প্রদত্ত হিস্সাতে সন্তুষ্টি) যদি কারো জীবনের আঙিনায় অবতরণ করে, ক্ানাআতের শীতল ছায়া তাকে সর্বপ্রকার দুশ্িস্তা থেকে মুক্ত করে দেয়।

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।