৩০৭ পাক বললেন, নারীদেরকে ক্ষতিগ্রস্ত করেছে সোনা এবং রেশম। আর ধনী লোকেরা তো লম্বা হিসাবের মধ্যে ব্যস্ত ছিল। যাক, আমি আমার সাহাবীদিগকে খুজছিলাম। তাদের মধ্যে আবদুর রহমান ইবনে আওফকে দেখলাম না। কিছুক্ষণ পর সে কাদতে কাদতে আগমন করলো। জিজ্ঞাসা ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্র কসম, আপনার নিকট পৌছতে আমাকে বহু দুর্ভোগ পোহাতে হয়েছে। ভাবছিলাম যে, আপনাকে দেখার ভাগ্য বুঝি আমার হবে না। হুযুর বললেন, সে-কি ব্যাপার? কেন? উত্তরে তিনি বললেন, কারণ, আমার কাছে আমার ধন-দৌলতের হিসাব নেওয়া হচ্ছিল। প্রিয় বন্ধু, চিন্তা কর, ইনি সেই আবদুর রহমান ইবনে আওফ্ (রাধিঃ) যিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একজন মস্তবড় মর্যাদাসম্পন্ন সাহাবী। এবং তিনি "আশারা-মুবাশশারা*্র একজন, যাদেরকে বিশেষভাবে বেহেশতের সুসংবাদ দেওয়া হয়েছে। এবং তিনি সেই ধনীদের অন্তর্ভুক্ত ধাদের সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মাল মালদারের জন্য ক্ষতিকর ; কিন্ত যারা মালকে আল্লাহ্র রাস্তায় খরচ করে। এতদসত্বেও তিনি ধনের দরুন এতটুকু হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক গরীবের কাছে গমন করেন। দেখলেন যে, সম্পদ বলতে তার কিছুই নাই। তখন তিনি ইরশাদ করলেন £ এই গরীবের নূর যদি সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে বন্টন _ করে দেওয়া হয়, তাহলে তা তাদের সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলতে লাগলেন, আমি কি তোমাদের বলবো যে, বেহেশৃতীদের বাদশাহ্ কারা হবে? সাহাবীগণ বললেন, স্বী-হা অবশ্যই, ইয়া রাসূলাল্লাহ্। তিনি বললেন £ এসব দুর্বল, ধুলি-মলিন, অগুছালো- কেশ, ফাটা-পুরানো কাপড় পরিধানকারী, যাদেরকে অন্যরা হেয়, দুর্বল, বিষয়ে কসম করে বসলে তিনি তাদের কসম পুরা করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুবই মহব্বত ও ইযৃযতের নযরে দেখতেন। একদা তিনি বললেন, ইমরান, আমার কাছে তুমি বিশেষ ইয্যত ৩০৩ হু ১] ভা, ও মর্যাদার অধিকারী, (তুমি আমার খাস মানুষ)। তাই, অসুস্থ ফাতেমা বিনৃতে রাসূলুল্লাহর পরিচর্যায় যেতে ইচ্ছা কর কি? আমি বললাম, স্বী-হা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা-বাপ আপনার উপর কোরবান হোন। অতঃপর আমি তার সঙ্গে রওয়ানা হয়ে গেলাম। হযরত ফাতেমার দুয়ারে দাড়িয়ে তিনি দরজা খটখটালেন। আসসালামু আলাইকুম বলে প্রশ্ন | করলেন £ ভিতরে আসতে পারি? হযরত ফাতেমা রাযিয়াল্লাহু আনৃহা বললেন, ভ্বীহা, আসুন। হুযুর বললেন, আমি এবং আমার সাথী উভয়েই? তিনি বললেন, আপনার সাথে কে? হুযূর বললেন £ ইমরান। হযরত ফাতেমা বললেন £ আল্লাহ্র কসম, যিনি আপনাকে সত্য দ্বীন দিয়ে নবী হিসাবে প্রেরণ করেছেন, আমার দেহে শুধু একখানা চাদরই আছে। তিনি হাতের ইশারায় বললেন যে, এভাবে জড়িয়ে নাও। হযরত ফাতেমা বললেন, শরীরটা তো (কোন রকম) ঢেকে নিয়েছি, কিন্ত মাথা ঢাকবার তো কোন উপায় দেখছি না। এতদশ্রবণে হুযূর তার সঙ্গের একখানা বস্ত্র ফাতেমার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, এটি মাথায় বেঁধে নাও। অতঃপর তিনি ভিতরে প্রবেশের অনুমতি দিলেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করে থেকেছ? ফাতেমা বললেন, ওয়াল্লাহ্, সকালে ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। সেইসাথে খাবারের কোন ব্যবস্থা না থাকায় ক্ষুধার যন্ত্রণা ব্যথাকে যেন দ্বিগুণ করে তুলেছে। অনাহার আমাকে দুর্বল করে ফেলেছে। ফাতেমার এ কথায় হুযূর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেদে ফেললেন এবং বললেন, দুলারী আমার, চিন্তা করো না, অস্থির হয়ো না। ওয়াল্লাহ, আমিও আজ তিন দিন যাবত কিছুই মুখে দেই নাই। অথচ, অবশ্যই আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয় ও সম্মানিত। আমি যদি আমার পালনকর্তার কাছে চাইতাম তাহলে অবশ্যই তিনি আমাকে খাওয়াতেন। কিন্ত, আমি দুনিয়ার উপর আখেরাতের প্রাধান্য দিয়েছি। অতঃপর তিনি ঈষৎ জোরে ফাতেমার কীধে হাত রাখলেন এবং বললেন, সুসংবাদ নাও, আল্লাহর শপথ, তুমি বেহেশৃতী বেগমদের সর্দার। হযরত ফাতেমা বললেন, তাহলে, ফেরআউনের স্ত্রী আছিয়া এবং মরিয়ম বিনৃতে ইমরান? হুযূর বললেন, আছিয়া হবেন তার সময়কার বিশ্ব-নারীদের সর্দার এবং মরিয়মও হবেন
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।