Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

২৯৪ বল। ময়না বললো, যা তোমার হাতছাড়া হয়ে গেছে, সেজন্য কখনো আফসোস করবে না। অতঃপর বৃক্ষের ডালে গিয়ে বসার পর বললো, এবার দ্বিতীয়টি শোনাও। পাখী বললো, যা হতে পারে না তা হতে পারবে বিশ্বাস করবে না। অতঃপর উড়ে গিয়ে পাহাড়ের উপর বসে বলতে লাগল, ওরে হতভাগ্য, যেতে, যার প্রতিটি মোতি কুড়ি মিছকাল ওজনের। শিকারী একথা শুনে ঠোট কামড়াতে ও আফসোস করতে লাগল। এবং বললো, আচ্ছা, তৃতীয় উপদেশটিও বলে ফেল। ময়না বললো, প্রথম দু'টি যখন ভুলে গিয়েছ, তবে ত্তীয়টি বলে আর কি ফায়দা। আমি কি বলিনি যে, যা হাতের বাইরে চলে গেছে তার জন্য আক্ষেপ করবে না। এবং যা হতে পারে না তা হওয়ার বিশ্বাস করবে না। আমার গোশত, রক্ত, পালক সব মিলিয়েও তো কুড়ি মিছকাল হবে না। তাহলে, আমার পেটে চল্লিশ মিছকাল ওজনের দুই-দুইটি মুক্তার কথা তুমি কিরূপে বিশ্বাস করতে পারলে? এই বলে ময়না উড়ে চলে গেল। এ হচ্ছে মানুষের সীমাহীন লালসার একটা উদাহরণ। লালসা মানুষকে অন্ধ-নির্বোধ করে দেয়, ফলে, সত্যকে বুঝার ক্ষমতা থাকে না। যন্দরুন, অসম্ভবকেও সে সম্ভব বলে ধারণা করে। হযরত ইবনে ছিমাক (রহঃ) বলেন, আশা হচ্ছে তোমার অন্তরে (লক্ষ্য- বস্তকে বেধে রাখার) একটা রশি এবং তোমার পায়ের বেড়ী। তাই আশাকে তোমার অন্তর হতে বের করে দাও, তাহলে তোমার পদযুগলও বেড়ীমুক্ত হয়ে যাবে। আবূ মুহাম্মদ ইয়াযীদী (রহঃ) বলেন, একদা আমি বাদশাহ্‌ অক্ষরের একটা লেখা পড়ছেন। আমাকে দেখে তিনি মৃদু হাসলেন। আমি বললাম, হে আমীরুল-মুমিনীন, আল্লাহ্‌ আপনার ভাল করুন, এটি কি কোন কাজের জিনিস? তিনি বললেন, হা, বনি-উমাইয়াদের এক রত্বাগার হতে দুই ছন্দবিশিষ্ট এ লেখাটি আমি সংগ্রহ করেছি। ছন্দ দুটি আমার কাছে ভাল লেগেছে। এর শেষে তৃতীয় একটি ছন্দ আমি যোগ করেছি। অতঃপর তিনি তা পড়ে শোনালেন £ এক, তোমার প্রয়োজনের সময় এক দরজা যদি বন্ধ দেখতে পাও, সুকাশাফাতুল-কুলুব ২৯৫ তাহলে এ দরজা বাদ দিয়ে আর এক দরজা খোজ কর, সেই দরজা তুমি খোলা দেখতে পাবে। অতটুকু তুমি পেয়ে যাবে। আর অবাঞ্ছিত পরিণাম হতে বাচার জন্য অবাঞ্ছিত কার্যকলাপ হতে বেচে থাকাই তোমার রক্ষাকবচ। তিন, তুমি নিজেই তোমার ইযৃযত বরবাদ করো না। এবং গুনাহের পিঠে সওয়ার হয়ো না, তাহলে আযাবও তোমার পিঠে সওয়ার হবে না। হযরত আবদুল্লাহ্‌ বিন সালাম (রাযিঃ) হযরত কান্ব (াযিঃ)-কে জিজ্ঞাসা করেছিলেন যে, মেহনত করে ইলম অর্জন ও হ্ৃদয়স্থ করার পর আলেমদের অন্তর হতে ইল্মকে উঠিয়ে নিয়ে যায় কোন বস্তু? তিনি বললেন, লোভ-লালসা এবং দুনিয়াবী স্বার্থ-সুবিধার পেছনে ছুটা। এক ব্যক্তি হযরত ফুযাইল (রাযিঃ)-কে বললেন, হযরত কাণ্ৰ (রািঃ)_-র কথাটা আমাকে বুঝিয়ে দিন। এর অর্থ হলো, মানুষ তার কোন উদ্দেশ্য সাধনের জন্য এতটা ডুবে যায়, যদ্দরুন তার দ্বীনই বরবাদ হয়ে যায়। সে চায় যে, তার কোন চাওয়াই যেন না-পাওয়া না থাকে। তাই, তার এক-একটা উদ্দেশ্যের জন্য এক_ এক পথ অবলম্বন করে, শতজনের কাছে ধন্না দেয়। যার দ্বারা উদ্দেশ্য পুরা হয়ে গেল সে তার নাকে রশি লাগিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে থাকে। তখন, এমনও যদি হয় যে, তোমার হাজতসমূহ তার কাছ থেকে আর পুরা হচ্ছে না, তবুও তোমাকে নতজানু হয়েই থাকতে হয়। যার সাথে তোমার দুনিয়ার কারণে ভালবাসা থাকবে, তাকে দেখলে সালাম করবে, সে অসুস্থ হলে তার পরিচর্যায় যাবে। কিন্তু, তোমার এ সালাম বা পরিচর্যা তুমি আল্লাহ্‌র জন্য করবে না। তাই, তার সাথে যদি জাগতিক স্বার্থের সম্পর্ক না পয়দা হতো, তবে তা-ই ছিল তোমার জন্য মঙ্গলকর। |

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।