২৯২ করলাম, আর বৃহদাংশের হিসাব অন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম, এতে তোমার প্রতি মস্তবড় অনুগ্রহই তো করলাম। ইবনে মাসউদ (হিঃ) বলেন, তোমাদের কারো যদি কোন প্রয়োজন দেখা দেয় তবে সহজভাবেই যেন তা অন্বেষণ করে। লোকের কাছে গিয়ে 'জনাব, জনাব, আপনি, আপনিই, করে করে নিজের হাড্ডি মাংস যেন পানি না করে দেয়। কারণ, তার কিসমতে বরাদ্দকৃত রিষিক তার কাছে পৌছবেই। উমাইয়া বংশীয় জনৈক বাদশাহ হযরত আবু হাযেম (রহঃ)-কে কসম দিয়ে লিখলেন যে, তিনি যেন তার যা যা প্রয়োজন তা অতি অবশ্যই বাদশাহকে অবহিত করেন। উত্তরে তিনি লিখলেন £ আমার সকল প্রয়োজনের কথা আমি আমার মাওলার কাছে ব্যক্ত করেছি। সে-মতে, তিনি যা-কিছু আমাকে দান করেছেন, আমি তা সক্তষ্টচিত্তে গ্রহণ করেছি। আর যা যা দেননি, তার না-দেওয়ার উপরই আমি খুশী রয়েছি। জনৈক জ্ঞানীকে জিজ্ঞাসা করা হলো £ জ্ঞানীর জন্য কোন বস্তুটা সবচেয়ে আনন্দদায়ক? আর দুশ্চস্তা দূর করার জন্য কোন জিনিসটা সর্বাধিক সাহায্যকারী? তিনি বললেন, সবচেয়ে আনন্দদায়ক বস্তু সেই নেক আমল যা সে আখেরাতের জন্য অশ্রিম পাঠিয়ে দিয়েছে। আর দুশ্চিন্তা দূর করার সর্বাধিক সাহায্যকারী হলো, তকদীর বা আল্লাহ্র সিদ্ধান্তের প্রতি আত্তরিক সন্তষ্টি। আর একজন জ্ঞানী বলেছেন, আমি দেখেছি, সর্বাধিক চিস্তা-পেরেশানীগ্রস্ত থাকে হিংসুক ; সর্বাধিক সুখী জীবনের অধিকারী 'যা আছে তার উপর, তুষ্টপ্রাণ মানুষ, সর্বাধিক কষ্ট সহ্য করতে হয় লালসাপূর্ণ ব্যক্তিকে। আরও দেখেছি, যারা দুনিয়াকে বর্জন করে, তারা সহজ জীবন অর্জন করে, যে আলেম শরীয়তের সীমা লংঘন করে, তাকে সর্বাধিক লাঞ্ছিত ও লঙ্জিত হতে হয়। কোন বুযুর্গ এ সম্পর্কে বলেছেন £ সেই যুবকের হৃদয় আনন্দে পরিপূর্ণ, যার দৃঢ় বিশ্বাস আছে যে যিনি রিষিক বন্টনকারী, তিনি তার হিস্সা তাকে অবশ্যই দিবেন। এ বিশ্বাসের ফলে তার ইয্যত নিরাপদ ও নির্দাগ থাকে, তার মুখখানাও তাজা ও অমলিন থাকে। যার জীবনের আঙ্গিনা 'অল্পে-তুষ্টির' গুণে অলংকৃত হয়, জীবনে কোনদিন তাকে হোচট খেতে বা পেরেশান হতে হয় না। _ মুকাশাফাতুল-কুলুব ২৯৩ হযরত উমর (রাধিঃ) বলেছিলেন £ আমি কি তোমাদের বলবো যে, আল্লাহ্ পাকের মালের কতটুকু আমি হালাল মনে করি? তা হলো, আমার শীত ও গরমের দুই জোড়া কাপড় এবং যতটুকু আমার হজ্জ ও উমরাহ্ পালনকালে আমার কোমর সোজা রাখবে। এরপর, আমার খোরাক ঠিক ততটুকুই যা কুরাইশের একজন সাধারণ মানুষের খোরাক | আমি তাদের চাইতে উচু না এবং নীচুও না। আল্লাহ্র কসম, আমি বুঝতে পারি না যে, এইটুকুও আমার জন্য হালাল হবে কি-না? অর্থাৎ তিনি সংশয় বোধ করছিলেন যে, 'প্রয়োজন-পরিমাণ' বলতে যা বুঝায় এবং যতটুকুর উপর সন্তষ্ট থাকা ওয়াজিব উল্লেখিত পরিমাণটা তদপেক্ষা বেশী হয়ে গেলো কিনা। এক বেদুঈন তার ভাইকে লালসার প্রশ্নে ধমকাতে গিয়ে বলেছিল $ আমার ভাই, তুমি তো খোজা-খুঁজির মধ্যে ডুবে আছ, কিন্তু, তোমাকেও যে খোজা হচ্ছে? তোমাকে খুজছেন এমন একজন, যার নাগালের বাইরে যাবার কোন পথ তুমি পাবে না। আর তুমি খুজছ এমন এক জিনিস (রিযিক) যা তোমাকে প্রয়োজন-পরিমাণ' দেওয়া হয়েছে। মনে হয়, সব গোপন তোমার কাছে প্রকাশ হয়ে গেছে? তুমি যেন এখন আর আগের জায়গায় নাই? আমার ভাই, মনে হয়, কোন লোভতুরকে তুমি বঞ্চিত হতে এবং কোন দুনিয়াত্যাগী মুসলমানকে রিধিক পেতে দেখ নাই। কোন বুযুর্ণ এ প্রসঙ্গে বলেছেন £ তোমাকে দেখছি, যতই তোমার প্রাচুর্য বাড়ছে, ততই তোমার লালসাও বেড়ে চলেছে। তবে কি তোমার লালসার কোন শেষ প্রান্ত আছে€?) যেখানে পৌছলে তুমি বলবে, “ব্যস ব্যস, যথেষ্ট, এবার আমি সস্তুষ্ট। ইমাম শা'বী (রহঃ) বলেন, কথিত আছে যে, এক লোক একটা ময়না পাখী শিকার করেছিল। পাখীটি বললো, তুমি আমাকে দিয়ে কি করতে চাও? সে বললো, আমি তোমাকে জবেহ করে খাবো। পাখী বললো, আমাকে দিয়ে না তোমার গোশতের সখ মিটবে, না তোমার ক্ষুধা নিবারণ হবে। বরৎ আমি তোমাকে তিনটি কথা শিক্ষা দিবো, আমাকে ভক্ষণের চেয়ে যা তোমার জন্য অধিক উপকারী হবে। প্রথমটি বলবো তোমার হাতে থাকা
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।