Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

টি ৬3815 ৪5৩ পা পার্টি পুতে পট ঠি এ রা - ৮৪০ ২ * রি পুত রুল তুমি পরহ্যেগার (পোপাচার মুক্ত) হও, তাহলে তৃমি হবে শ্রেষ্ঠ ইবাদত গুযার ; প্রাপ্ত হিস্সার উপর তুষ্ট থাক, তাহলে তুমি হবে সর্বাধিক শোকর- গুযার, নিজের জন্য যা পছন্দ কর অন্যদের জন্যও তা পছন্দ করবে, তবেই তুমি হবে প্রকৃত মুমিন। এবং তিনি লোভ-লালসা বর্জন করতে বলেছেন। হযরত আবু আইয়ুব আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, এক বেদুঈন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে আরজু করল £ আমাকে উপদেশ দিন এব সংক্ষেপ করুন। হুযূর বললেন £ যখন তমি নামায পড়বে, চিরবিদায়গ্রহণকারীর মত নামায পড়বে। এমন কথা বলবে না যে জন্য আগামীকাল ওযর ও ক্রুটি স্বীকার করতে হবে। অন্যের সম্পদের আশা থেকে মনকে সম্পূর্ণ মুক্ত রাখবে। আওফ ইবনে মালেক আশজাঈ (রাযিঃ) বলেন, আমরা সাত-আট জন সাহাবী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলাম। তিনি বলে উঠলেন £ তোমরা কি আল্লাহ্‌র রাসূলের হাতে বাইআত হবে না? বাইআত গ্রহণ করি নাই? এতদসত্বেও তিনি আবার বলতে লাগলেন £ তোমরা কি আল্লাহ্‌র রাসূলের হাতে বাইআত হবে না? এতে আমরা বাইআতের উদ্দেশে তার দিকে হাত বাড়িয়ে দিলাম। আমাদের একজন বললেন, আমরা তো আগেই বাইআত হয়েছিলাম, এখন এ বাইআত কিসের উপর? তিনি বললেন, এখন এ বাইআত গ্রহণ কর যে, তোমরা এক আল্লাহ্‌র ইবাদত করবে এবং কোন বস্তুকে তার সাথে শরীক করবে না; পাচ ওয়াক্ত নামায পড়বে ; দ্বীনি আমীরের কথা) শুনবে এবং মানবে। এরপর আস্তে করে একটা কথা বললেন যে, তোমরা লোকের কাছে কোন কিছু চাইবে না। বর্ণনাকারী বলেন £ অতঃপর এ বাইআতকারীদের কারো কারো এমন অবস্থাই হলো যে, (সওয়ারীর পিঠে আরোহণ অবস্থায়) হাতের লাঠিটা পড়ে গেলেও কাউকে তা তুলে দিতে বলতেন না। হযরত উমর (রোধিঃ) বলেন, লালসাই দারিদ্র্য এবং লালসামুক্ত থাকাই ২৯১ ্রাচূর্য। যে অন্যের সম্পদের প্রতি লোভ করবে না, সে তাদের মুখাপেক্ষী হবে না। কোন জ্ঞানীকে প্রশ্ন করা হয়েছিল যে, ধন বা প্রাচূর্যের অর্থ কি? উত্তরে তিনি বললেন আশা কম করা এবং যতটুকু হলে তোমার চলে যায় ততটুকুর উপর সন্তষ্ট থাকা। এক বুযুর্গ এ সম্পর্কে বলেছেন £ জীবন মানে কয়েকটি মুহূর্ত যা অতিবাহিত হয়ে যাচ্ছে, আর কতগুলো অবাঞ্চিত ঘটনার সমষ্টি যা বার বার হামলা করছে। তাই, জীবন-যাপনের উপকরণে অল্পে তৃষ্টির নীতি গ্রহণ কর, তাহলে তুমি সুখে থাকবে। আর খায়েশ-খুশী বর্জন করে চল, তুমি স্বাধীন জীবন লাভ করবে। কারণ, সোনা-চান্দি, মুক্তা-মানিক বহু মানুষের ধ্বংস ও অপমৃত্যু ঘটিয়েছে। হযরত মুহাম্মদ বিন ওয়াছে' রেহঃ) শুকৃনা রুটি পানিতে ভিজিয়ে নিতেন আর বলতেন, এতটুকুর উপর যে সন্তপ্ট থাকবে, তাকে কারো মুখাপেক্ষী হতে হবে না। হযরত সুফিয়ান সওরী (রহঃ) বলেন, দুনিয়ার ততটুকু অংশ তোমাদের জন্য মঙ্গলকর যতটুকুতে তোমরা আক্রান্ত হও নাই। আর যদি তাতে লিপ্ত হয়ে গিয়ে থাক তাহলে তা থেকে যতটুকু তোমার হাতের বাইরে চলে গেল ততটুকুই তোমার কল্যাণের হযরত ইবনে মাসউদ (রাধিঃ) বলেন, প্রতিদিন একজন ফেরেশতা ডেকে বলে, হে আদম সন্তান, সেই অল্প যা তোমার প্রয়োজন মিটিয়ে দেয়, এ “বেশী থেকে উত্তম যা তোমাকে অবাধ্য বানিয়ে দেয়। সামীত ইবনে আজলান (রহঃ) বলেন, হে ইবনে আদম, তোমার পেট হলো বর্গ মাপের এক বিঘত, এ ক্ষুদ্র একটা পেট কিরূপে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে? জনৈক জ্ঞানীকে জিজ্ঞাসা করা হলো যে, আপনার কি কি সম্পদ আছে? তিনি বললেন £ দেহ ও জীবনের সৌন্দর্য ও বিমলতা, অন্তরের সততা- সরলতা এবং অন্যের সম্পদের প্রতি লোভহীনতা। বর্ণিত আছে যে, আল্লাহ্‌ পাক বলেন, হে আদম সন্তান, তুমি যদি সমগ্র দুনিয়ার মালিক হতে, তবুও তা থেকে তোমার খোরাক পরিমাণই তোমার ভাগে জুটতো। তাই, আমি যখন তোমাকে খোরাক পরিমাণ দান

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।