২৮৪ জানা নাই যে, কি হবে। কালের প্রতিটি রাত মৃত্যুর সংবাদ দেয়, এক- একটি মুহূর্ত যমানাকে ধ্বংস করতে থাকে। যমানার তাণুবলীলা মানুষের জীবনকে বরবাদ করতে থাকে। যমানা মানুষের এক্যে ফাটল সৃষ্টি করে, জনপদসমূহ ধ্বংস করে, রাজত্বের উত্থান-পতন ঘটায়। আশা তো অনেক বড়, কিন্তু জীবন যে খুবই ছোট। আর জীবনের সবকিছুই যে আল্লাহ্র দিকে প্রত্যাবর্তিত হবে। একদা হযরত উমর ইবনে আবদুল আবীয (রহঃ) খুত্বা দিচ্ছিলেন যে, হে লোক সকল, তোমরা এমন একটা কাজের জন্য সৃষ্টি হয়েছ যা স্বীকার করে নিলে তোমাদের আহমক বলা হবে, আর যদি তা অস্বীকার ও প্রত্যাখান কর, তবে নিজ হাতে নিজেকে ধবংস করবে। তোমাদের চিরদিন এখানে থাকার জন্য সৃষ্টি করা হয় নাই। এ জগত ছেড়ে তোমাদের আর এক জগতে যেতে হবে। হে আল্লাহ্র বান্দাগণ, তোমরা এমন এক জগতে আছ, যেখানে কিছু খাওয়াও বিপদ, পান করলেও অপমান। এখানে এমন কোন ভোগ্য বস্তু নাই যা কষ্ট-তকলীফমুক্ত ও আনন্দদায়ক। সুখের কোন উপকরণ হাতে আসে, আর একদিকে অন্যটা হাতছাড়া হয়ে যায়। যদিও তা তোমার ইচ্ছাঁ-বিরুদ্ধ, কিন্ত, তোমাদের করারও কিছু নাই। তাই, যেখানে উপার্জন কর। অতঃপর তিনি কাদতে লাগলেন এবং মিন্বর থেকে নেমে গেলেন। | একবার হযরত আলী রোযিঃ) খুতবার ভিতর বলছিলেন £ আমি তোমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে উপদেশ দিই যে, তোমরা আল্লাহকে ভয় কর, দুনিয়াকে বর্জন কর, ফে-দুনিয়া তোমাদেরকে বর্জন করবে ; যদিও তোমরা তাকে ছাড়তে চাও না। দুনিয়া তোমাদের দেহকে অকেজো ও পুরাতন করে দিচ্ছে, অথচ তোমরা কেবলই তাকে নতুন সাজে সাজাচ্ছো। তোমাদের অবস্থা সেই কাফেলার মত যারা সফরের উদ্দেশে কোন পথ বেয়ে চলছে, এখনও পথেই রয়ে গেছে। কিন্তু, তাদের ধারণা যে, তারা পথ অতিক্রম করে গন্তব্যে পৌছে গেছে। অথচ, তাদের কেউ হয়ত গন্তব্যে পৌছেছে ঠিকই, কিন্ত কেউ কেউ এখনও পথেই রয়ে গেছে। অথচ, তার জীবনের আর একটিমাত্র দিন বাকী আছে। অসংখ্য মানুষ আছে যারা পাগলপারা হয়ে ২৮৫ দুনিয়াকে খুজতে খুজতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অতএব, দুনিয়ার দুঃখ-কষ্টের দরুন পেরেশান হয়ো না। দুনিয়ার ধন_সম্পদের জন্যও আনন্দিত হয়ো না। কারণ, দুনিয়ার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। সেই দুনিয়াদারকে দেখে আমি বিশ্মিত হই যে দুনিয়া অর্জনে ব্যস্ত, অথচ মৃত্যু তাকে খুজে বেড়াচ্ছে। সে মৃত্যু থেকে গাফেল হয়ে আছে কিন্তু, মৃত্যু তার থেকে মোটেও গাফেল নয়। মুহাম্মদ বিন হুসাইন (েহঃ) বলেন, উলামা, আওলিয়া ও আরেফগণ যখন জানতে পারলেন যে, আল্লাহ্ পাক দুনিয়াকে ঘৃণা করেন এবৎ আপন ওলীদের জন্য তা পছন্দ করেন না, কারণ, তা ভীষণ অবজ্ঞার বন্ত_ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে ত্যাগ করেছেন, তার সাহাবীগণকেও দুনিয়ার ফেতনা সম্পর্কে সাবধান করে দিয়েছেন। তারা পাঠিয়ে দিয়েছেন। যতটুকু না হলে চলে না, ততটুকু গ্রহণ করেছেন, আবার যতটুকু হলে তা খোদা থেকে গাফেল করে দিবে, তা বর্জন করেছেন। মোটামুটিভাবে শরম-সম্ভ্রম রক্ষা হয়_পোশাকের ব্যাপারে এতটুকুই ছিল তাদের লক্ষ্য। ক্ষুধা নিবারণ হয়ে যায়__-এতটুকুই ছিল তাদের খাদ্য। দুনিয়াকে তারা এই দৃষ্টিতে দেখতেন যে, দুনিয়া অবশ্যই ধবংসশীল। আর আখেরাতকে দেখতেন এই নজরে যে, আখেরাতই চিরস্থায়ী! তাই, দুনিয়াতে মুসাফিরের মত কাটিয়েছেন আর আখেরাতের সম্বল জোগাড় করেছেন। তারা দুশিয়াকে বরবাদ এবং আখেরাতকে আবাদ করেছেন। হৃদয়ের চোখ দিয়ে তারা আখেরাত পথে পাড়ি দিতে হবে এবং স্বচক্ষে তা দেখতে হবে, সশরীরে সেখানে উপস্থিত গেছেন। এবং তা ছিল তাদের মাওলা-প্রদত্ত তওফীকের ফসল। আল্লাহ্ যা পছন্দ করেছেন, তারা তাই পছন্দ করেছেন। আর আল্লাহ্ যে জিনিসকে ঘৃণা করেছেন, তারা তার প্রতি ঘৃণা পোষণ করেছেন।
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।