২৮০ ধোকাগ্রত্ত করার জন্য। তাই তো এ ধোকাগ্রস্তরা দুনিয়ার শক্তি ও প্রাচূর্যের ফলে নিজেদেরকে অন্যদের উপর মর্যাদাবান মনে করে। ওরা ভুলে যায় যে, সেরা মর্যাদাবান হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে কি আচরণ করেছেন, যিনি পেটে পাথর পর্যস্ত বেধেছিলেন। বর্ণিত আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন যে, আল্লাহ্ পাক হযরত মুসা (আঃ)-কে বলেছিলেন £ “যদি ধন আসতে দেখ তা' হলে বুঝবে, এটা আমার কোন পাপের নগদ সাজা। আর যদি দারিদ্য আসতে দেখ, তা' হলে বলবে, মার্হাবা! এ-যে নেক্ মানবদের বৈশিষ্ট্য।' পার। তিনি বলতেন ঃ "ক্ষুধা আমার তরকারী, খোদার ভয় আমার বৈশিষ্ট্য, যমীন যা কিছু খাদ্য ও ফল-মূল উৎপাদন করে তা-ই আমার খোরাক। আমি শূন্য হাতে রাত্রি যাপন করবো, নিঃস্ব অবস্থায় আমার সকাল হবে, অথচ, পৃথিবীর বুকে আমার চেয়ে ধনী আর কেউ নাই।' ওয়াহ্ব বিন মুনাব্বিহ্ রেহঃ) বলেছেন, আল্লাহ্ পাক যখন হযরত মুসা ও হ্যরত হারূন (আলাইহিমাস্সালাম)_কে ফেরআউনের নিকট পাঠিয়ে_ ছিলেন: তখন তাদেরকে বলেছিলেন, ফেরআউনের জাগতিক প্রতাপ ও প্রভাব যেন তোমাদের ভীত না করে। ওর ভাগ্য তো আমার হাতে। সে আমার _ হুকুম ছাড়া কথাও বলতে পারে না, দেখতেও পায় না, শ্বাসও গ্রহণ করতে পারে না। তার ভোগ-বিলাসের উপকরণাদিও যেন তোমাদের বিস্মিত না করে। কারণ, তা' হলো ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগীর সুখের সামান এবং তা অহৎকারীদের সৌন্দর্যের উপকরণ। তোমরা যদি চাও তা" হলে আমি তোমাদেরকে এমনভাবে দুনিয়ার সুখ-সৌন্দর্যের সামানাদির অধিকারী করে যা দেখলে ফেরআউন তোমাদের শক্তির সামনে নিজেকেও শক্তিহীন মনে করবে। কিন্ত আমি তোমাদেরকে এ থেকে ফিরে থাকতে বলি, দুনিয়াকে তোমাদের থেকে দূরে রাখতে চাই। আমি আমার ওলীদের সাথে এ রকমই বাওুলা- ৪৭ ২৮১ চারণভূমিসমূহ থেকে সরিয়ে রাখে। আমি তাদেরকে দুনিয়াতে কোন আশ্রয়স্থল বানাতে দিই না, যেভাবে কোন মমতাময় রাখাল তাদের মেষপালকে ঝুঁকিপূর্ণ স্থানে আশ্রয় নিতে দেয় না। আমার ওলীদেরকে যে এভাবে দুনিয়া হতে দুরে সরিয়ে রাখি তা এজন্য নয় যে, তারা আমার কাছে মর্যাদাহীন, বরং এজন্য যে, যাতে তারা তাদের জন্য রক্ষিত আমার নে'আমতসমূহের পরিপূর্ণ অধিকারী হতে পারে। আমার ওলীগণ আমার জন্য নিজেদেরকে মিসৃকীনি, ভয়, বিনয় ও তাকওয়ার দ্বারা সঙ্জিত করে। এসব গুণাবলী তাদের অস্তরে উৎপন্ন হয় এবং অঙ্গ-প্রত্যঙ্গে তা প্রকাশিত হয়। বস্তৃতঃ এ-ই তাদের পোশাক যা ভারা পরিধান করে, এ-ই তাদের সৌন্দর্যের চাদর এবং নাজাত- সাফল্যের উছীলা। এই তাদের আশা-ভরসা, এতেই তাদের মান-মর্যাদা এবং এই গুণাবলীর দ্বারাই তাদের পরিচয় পাওয়া যায়। তাদের সাথে দেখা হলে তাদের সম্মুখে আত্তরিকভাবে নত হয়ে যাও, আদব ও বিনয়ের সাথে কথা বল এবং তোমার অঙ্গ-প্রত্যঙ্গ ও আচার-আচরণেও শ্রদ্ধা ও বিনয় প্রকাশ কর এবং বিশ্বাস রাখ, যে আমার কোন ওলীকে ভয় প্রদর্শন করলো, বস্ততঃ সে আমার সাথে যুদ্ধের জন্য মোকাবিলায় অবতীর্ণ হলো। অতঃপর কিয়ামতের দিন আমি এর প্রতিশোধ গ্রহণ করবো। হযরত আলী (রাধিঃ) একদা তার একটি ভাষণে বলেছিলেন, বিশ্বাস হবে, তোমাদের আমলসমূহের হিসাব হবে এবং সে আমলের প্রতিদান দেওয়া হবে। অতএব, দুনিয়ার জীবন তোমাদের যেন ধোকাগ্রস্ত না করে। এই দুনিয়া সম্পূর্ণ বিপদঘেরা, ধবংসশীল বলে পরিচিত, গাদ্দার নামে অভিহিত। দুনিয়ার মধ্যকার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। এখানে কেবলই পালাবদল হতে থাকে, এখন কারো হাতে, তখন কারো হাতে। দুনিয়ার কোন অবস্থাই স্থায়ী থাকে না। দুনিয়াতে যারা অবতরণ করে তাদের কেউই তার অনিষ্ট হতে রক্ষা পায় না। এখানে কোনকিছুর স্থিতি নাই, এই সুখ, এই মুসীবত। প্রাচুর্যও ক্ষণস্থায়ী। এখানের জীবনটাই কলুষতাপূর্ণ। দুনিয়াবাসীদের প্রত্যেকে আপন আপন লক্ষ্যের দিকে ছুটে চলেছে, কেউ একদিকে, কেউ আর একদিকে। কিন্তু সকলের মৃত্যু নির্ধারিত। ভাগ্যও নির্ধারিত। হে আল্লাহ্র বান্দারা! যে দুনিয়ায় তোমরা বাস করছ, তোমাদের পূর্বে এখানে এ সকল
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।