২৮ সুকাশাফাতুল-কুলুব কেড়ে নেওয়া সব বরাবর, সবই ধ্বংসশীল। আজ যা এলো, কাল তা গেলো। আসা আর যাওয়া এবৎ দেওয়া আর কাড়ার পালা বরাবর চলতে থাকে। হযরত হাসান বসরী (রহঃ) উমর ইবনে আবদুল আযীয (হঃ)-কে পত্র লিখেছিলেন £ দুনিয়ার ঘর ছেড়ে চলে যেতে হবে, এ ঘরে চিরদিন থাকা যাবে না। হযরত আদম (আঃ)-কে যে দুনিয়াতে পাঠানো হয়েছিল তা শাস্তিস্বরূপ পাঠানো হয়েছিল। অতএব, হে আমীরুল-মুমিনীন ! দুনিয়াকে ভয় করুন, দূরে থাকুন। যে দুনিয়াকে বর্জন করে, দুনিয়া তার জন্য কল্যাণকর তোশা। যে দুনিয়ার ধনী, সেই প্রকৃত অভাবী। দুনিয়ার জন্য প্রতি মুহূর্তে কত যে বনী আদম হত্যার শিকার হচ্ছে। যে দুনিয়াকে ইয্যত দিবে, দুনিয়া তাকে অপমান করবে। যে দুনিয়া জমা করবে, দুনিয়া তাকে অভাবে ফেলবে। দুনিয়া হচ্ছে সর্বনাশা বিষ, যারা তার পরিচয় জানে না তারাই তাকে ভক্ষণ করে তার হাতে অপমৃত্যু বরণ করে। অতএব, দুনিয়াতে এভাবে থাক যেভাবে কেউ তার জখমে ওঁষধ ব্যবহার করে, আসন্ন দীর্ঘ বিপদের ভয়ে সাবধানে চলে এবং রোগ বেড়ে যাবার ভয়ে তিতা ওঁষধও বাধ্য হয়ে সেবন করে। গাদ্দার, ধোকাবাজ এ দুনিয়া হতে দূরে থাক, সে ধোকা দিয়ে মানুষের জীবনের অকল্যাণ ডেকে আনার জন্যই নানা রঙে সাজে এবং শত রকম আশা দেয়। চাতুর্যের সাথে আজকে না হলে কালকের ওয়াদা করে। সে এ রূপসী দুল্হানের মত, যার রূপ ও অপরূপ সাজ সকলের দৃষ্টি কেড়ে নেয়, মনোলোভা সৌন্দর্যের দ্বারা পাগল করে তোলে। দুণিয়া নামের রূপসী তার সব স্বামীর সঙ্গেই শত্রতার আবরণ করে, না দ্বিতীয় স্বামীকে সে অতীত স্বামীর মত সম্মান করে, না প্রথম স্বামীর প্রতি অনুরাগী হয়ে দ্বিতীয় স্বামী গ্রহণ থেকে বিরত থাকে, না কোন ওলী আল্লাহ্র উপদেশ গ্রহণ করে কেউ তার পাণি গ্রহণ থেকে দূরে থাকে। কোন কোন প্রেমিক সেই রূপসীর স্বাদ আম্বাদন করে ধোকাগ্রত্ত হয়, তখন সীমালংঘন করতে থাকে এবং পরকাল ভুলে যায়। বিবেক-বুদ্ধিকে দুনিয়ার হাতে বন্ধক দিয়ে পরিণামে পদে পদে শুধুই আছাড় খেতে থাকে। ফলে, তাকে সাংঘাতিক ভাবে লজ্জিত ও অপমানিত হতে হয়। তখন শুধু আক্ষেপ আর আক্ষেপ করা ব্যতীত কোনই উপায় থাকে না। হঠাৎ করে মৃত্যুর যন্ত্রণাপদ বিভীষিকা 848১৪১৬০১৩৮ ২৭৯ তাকে গ্রাস করে ফেলে, আর জীবনের ব্যর্থতার শত আক্ষেপ তাকে দগ্ধীভূত করে। এই রূপসী নববধূর এমন প্রেমিকও আছে, যারা তার কাছে সম্পূর্ণ দেয়নি। ফলে, অপ্রস্তত অবস্থায় খালি হাতে তাকে পরকালের পথে রওয়ানা হয়ে যেতে হয়। অতএব, হে আমীরুল-মুমিনীন, এ দুনিয়া থেকে দূরে থাকুন, যত বেশী সম্ভব গোপন ও সাবধান থাকুন। যখনই কেউ দুনিয়ার কিছু পেয়ে উৎফুল্ল হয়, আর একদিকে সে তাকে দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন করে। এখানের ক্ষতিকারীরা যড়যন্ত্রবাজ, হিতাকাংখীরাও গাদ্দার ও ক্ষতিসাধক। এখানের শাস্তি ও প্রাচুর্য সমস্যা-জর্জরিত। এখানের সবকিছুরই ধ্বংস অনিবার্ধ। এ জন্যই এর সুখও হাজার দুঃখ ভরা। যা গেল তা আর ফিরে আসে না। ভবিষ্যতে কি আসবে বা আসবে না তাও অজানা। তাই, ভবিষতের আশাও তোমার বৃথা। সকল আকাৎখাই হাওয়ায় মিলিয়ে যায়, সব আশাই মিথ্যা প্রতিপন্ন হয়। এখানের স্বচ্ছও ময়লাযুক্ত, আনন্দও বেদনাযুক্ত। জীবন সর্বদাই আশংকাপূর্ণ। প্রকৃত বিবেক-বুদ্ধি নিয়ে চিন্তা করলে সুখের উপকরণকেও বিপজ্জনক এবং বিপদকে আরও ভয়ানক দেখতে পাবে। আল্লাহ্ পাক যদি এতদসংক্রাস্ত কোন খবরও না দিতেন এবং কোন দৃষ্টাত্তও উপস্থাপন না করতেন তবুও দুনিয়ার স্বরূপ দেখেই ঘুমন্তের ঘুম ভাঙ্গা উচিত ছিল, গাফেলের হুশ হওয়া স্বাভাবিক ছিল। তদুপরি, আল্লাহ্র পক্ষ হতে যখন সতর্ককারী এরং উপদেশদাতা এসেছেন তারপরও ঘুমিয়ে থাকার কোনও অবকাশ আছে? আল্লাহ্র নিকট এ দুনিয়ার এতটুকু মূল্য নাই। যেদিন তাকে সৃষ্টি করেছেন সেদিন হতে কখনও তার দিকে চোখ তুলে দেখেন নাই। আল্লাহ্ পাক দুনিয়ার সমূহ ভাণ্ডার তার চাবিসহ আপনার নবীর সম্মুখে পেশ করেছিলেন, তা গ্রহণ করলে তাতে আল্লাহ্র অনস্ত ভাণ্ডারে মশার এক ডানা পরিমাণও কমতো না। কিন্তু তিনি তা গ্রহণ করা যাবে না, তার মুষ্টার নযরে যা ঘৃণ্য, তাকে ভালবাসা যাবে না, তার মালিক যে বস্তকে দূরে নিক্ষেপ করেছেন সে বস্তকে তুলে নেওয়া উচিত হবে না। এ জন্যই তিনি পরীক্ষার মানসে সালেহীনকে (সেৎকর্মশীলদেরকে) দুনিয়া দান করেন নাই, আর শক্রদের জন্য তা ঢেলে দিয়েছেন, ওদের
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।