Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় £ ৩২ পর্ব প্রসঙ্গ) এক বুযুর্গ বলেন, হে লোক সকল! ধীর চিত্তে আমল করতে থাক, [আল্লাহকে ভয় করতে থাক, আশার জালে পড়ে এবং মৃত্যুকে ভূলে ধোকা খেওনা। দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ো না। কারণ, দুনিয়া হচ্ছে শক্ত গাদ্দার, - -মস্তবড় ধোকাবাজ। সে নানা রঙে সেজে তোমাদের ধোকা দেয়, হাজারো . আশা-লালসার দ্বারা তোমাদের ক্ষতিগ্রস্ত করে। তোমাদেরকে তার বিবাহবন্ধনে আবদ্ধ করার জন্য পরমা সুন্দরী দুলহানের ন্যায় নিজেকে সাজিয়েছে । এমনি তার সাজা-কাজা যে, সকলের দৃষ্টি তার উপর নিবদ্ধ, সকল হৃদয়ে তার মযবুত আসন, লক্ষ মন তার জানকোরবান আশেক। হায়, দুনিয়া তার অসংখ্য প্রেমিককে কি নির্মমভাবে হত্যা করেছে, কতনা আশাবাদীকে নিরাশ করেছে, কতনা ভক্ত বিশ্বাসীকে অপ্দস্থ করেছে৷ তাই বলি, হাকীকতের চোখ দিয়ে তাকে চিনতে চেষ্টা কর। দুনিয়া এমন ঘর যেখানে ঘটনাই বেশী। দুনিয়ার স্রষ্টাই তাকে খারাপ ও ক্ষতিকারক বলেছেন। এখানে এমন কোন নতুন নাই যা পুরানো হবে না, এমন কোন রাজত্ব নাই যা ধ্বংস হবে না, এমন কোন সম্মানিত নাই যে অপমানিত হয় না। এখানের যেকোন প্রাচূর্যই লয়প্রাপ্ত হবে, প্রিয়দের মৃত্যু হবে, মাল-দৌলত সবকিছু হারাতে হবে। ভায়েরা, আল্লাহ্‌ তোমাদের প্রতি রহম করুন, তোমরা গাফলত থেকে জেগে উঠ, সেই দিনের আগেই ঘুম ভাঙো যেদিন কেউ বলবে, অমুক অসুস্থ, অমুক জীবনের শেষ অবস্থায় পতিত, তখন কি আর কোন ওষুধ মিলবে? সত্যই কোন ডাক্তার খুজে পাওয়া যাবে? কি হবে হাজার ডাক্তার ডেকে_যখন সেই রোগ হতে সেরে উঠারই কোন পথ থাকবে না। হঠাৎ, কেউ খবর দিবে, অমুক তার মালের শেষ হিসাব সেরেছে, এই ওছীয়ত করেছে। হঠাৎ শোনা যাবে, আহা, তার কথা বন্ধ হয়ে গেছে, কত আপনজন পাশে বসে আছে, কিন্তু হায়, কথা বলার শক্তি নাই, কাউকেই আর চিনতে সুকাশাফাতুল-কুল্ব ২৭৭ পারছে না। (হে বন্ধু!) যখন তোমার এ অবস্থা আসবে, তোমার কপাল ঘর্মান্ত হয়ে যাবে, বুকের ভিতর হতে কৌকানি ও গোঙানির শব্দ উঠতে ভাই-বেরাদররা কাদতে শুরু করবে। কেউ বলবে, এই দেখ, এ হলো তোমার অমুক সন্তান, এ' হলো তোমার অমুক ভাই। কিন্তু, তোমার জিহ্বা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তুমি কথা বলতে পারছ না, তোমার জিহ্বার উপর মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, তাই জিহ্বা কাজ করছে না। এখন বিলকুল মরণ_ মুহূর্ত সকল অঙ্গ-প্রত্যঙ্গ হতে রূহ বের করা হচ্ছে, রূহ বের করে তা আসমানের দিকে তুলে নেওয়া হচ্ছে। এখন তোমার আত্মীয়-স্বজনের ভিড় লেগে গেছে, কাফনের কাপড়ও এসে গেছে, তোমাকে গোসল দিচ্ছে, কাফন পরাচ্ছে, এখন আর কেউ তোমার পরিচর্যা করতে আসবে না, আর কেউ হিংসা বা শত্রতা করবে না, ওরা আজ নিরস্ত্র হয়ে গেছে। তোমার পরিবারবর্ ধন-সম্পদ বন্টন করে নিচ্ছে। এই কবর ঘরে এখন তুমিই আছ আর তোমার আমল । এক বুযুর্গ জনৈক বাদশাহ্‌কে বলেছিলেন, যে দুনিয়ার প্রাচুর্য ও আসবাবের বেশী অধিকারী, দুনিয়াকে অধিক ঘৃণা করা ও খারাপ মনে করা তার পক্ষে অধিক কর্তব্য। কারণ, তার সম্পদের উপর কোন বিপদ এসে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার আশংকা রয়েছে। অথবা তার আত্মীয়-স্বজনের উপর কোন মুসীবত এসে তাদের ছিন্নভিন্ন করে দিতে পারে, রাজত্বের উপর কোন বিপদ নেমে এসে সমূলে ধ্বংস করে দিতে পারে। অথবা তার দেহের উপর কোন বালা নাধিল হয়ে তাকে টুকরা টুকরা করে ফেলতে পারে। অথবা যে বস্তুটি তার বন্ধুদের মাঝে বিতরণ করতেও তার বেদনা বোধ হয় সেই বস্তর ব্যাপারেও কোন ভয়াবহ কাণ্ড ঘটে যেতে পারে। তাই দুনিয়া সাংঘাতিক ঘৃণার বস্তু। দুনিয়া কিছু দিয়ে আবার তা কেড়ে নেয়। সে কারো কাছে এসে তাকে উল্লসিত করে, আবার অন্যদেরকে তার প্রতি বিদ্রপের হাসি বাধ্য করে। আজ সে দানের হাত প্রসারিত করে, কাল সেই হাত বাড়িয়েই সব ছিনিয়ে নেয়। আজ যার মাথায় রাজমুকুট পরিয়ে দিলো, কাল তাকেই মাটির তলে চাপা দেয়। তাই, দুনিয়ার আসা-যাওয়া, দান করা,

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।