২৭৪ ুকাশাফাতুল-কুলুব সব হারিয়ে একদিন কাঙ্গাল হতেই হবে, এর পরিমাণ অধিক হওয়াতেই বিপদ ও অশান্তি, এখানে অভাব-অনটনের মধ্যেই রয়েছে শানস্তি। অতএব, কালবিলম্ব না করে আল্লাহ্র দিকে ছুট, আল্লাহ্র দেওয়া হিস্যার উপর ভুলে যেও না। কারণ, এ জীবন একটা ছায়া যা কিছুক্ষণ পর বিলীন হবেই ; এ জীবন একটা দেওয়াল যা ভেঙ্গে পড়বেই। তাই, আমল বেশী কর, আশা কম কর। হযরত ইব্রাহীম ইবনে আদৃহাম রেহঃ) এক ব্যক্তিকে প্রশ্ন করলেন, তোমার কাছে স্বপ্নের এক দিরহাম বেশী প্রিয়, না জাগ্রত অবস্থার এক দীনার? সে বললো, জাগ্রত অবস্থার এক দীনার। তিনি বললেন, তুমি মিথ্যা বলছ। কারণ, দুনিয়ার যে বস্তকে ভালবাসছ, তা যেন ঘুমস্ত অবস্থায় ভালবাসছ। আর আখেরাতের যা-কিছু তৃমি উপেক্ষা করছ তা যেন জাগ্রত অবস্থায় উপেক্ষা করছ। ইসমাঈল বিন আইয়াশ রেহঃ) বলেন, আমাদের খোদা-প্রেমিক মনীবীগণ হতে দূরে সর। তারা যদি আরও কোন নিকৃষ্ট নাম পেতেন তবে সেই নামে তাকে অভিহিত করতেন। হযরত কা'ব (রাধিঃ) বলেন, দুনিয়ার প্রতি তোমরা এত বেশী আকৃষ্ট হয়ে পড়বে যে, অবশেষে দুনিয়া ও দুনিয়াবাসীদের পূজা করবে। | ইয়াহ্ইয়া ইবনে মুআয আর-রাষী(রহঃ) বলেন, জ্ঞানী তিন প্রকার £ এক, যে দুনিয়াকে বর্জন করে দুনিয়া তাকে বর্জন করার আগে ; দুই, যে কবর তৈরী করে রাখে কবরে প্রবেশের আগে (অর্থাৎ যে নিজেকে মৃত মনে করে কবরবাসীর মত জীবন-যাপন করে ।) এবং তিন, যে তার সৃষ্টিকর্তাকে খুশী করে দেয় তার সঙ্গে সাক্ষাত হওয়ার আগে। তিনি আরও বলেন, দুনিয়া তার নিকৃষ্টতা ও অপকারিতার চরমে পৌছেছে। তাই, দুনিয়ার প্রতি কামনা-বাসনাও তোমাকে আল্লাহ্র বন্দেশী থেকে গাফেল করে দিবে। আর দুনিয়াতে যদি লিপ্ত হয়ে পড়, বল-__তখন কি ভয়াবহ অবস্থা হবে। বকর বিন আবদুল্লাহ্ (রহঃ) বলেন, যে ব্যক্তি দুনিয়ার সাহায্যে দুনিয়া থেকে বেচে থাকতে চায়, সে যেন শুক্না খড়কুটা দ্বারা আগুন নিভাতে মুকাশাফাতুল-কুলুৰ ৭৫ চেষ্টা করছে। হযরত বুন্দার (রহঃ) বলেন, দুনিয়াদারদেরকে যখন দুনিয়া ত্যাগের আলোচনা করতে দেখ, বুঝবে যে, ওরা শয়তানের বিদ্বপাত্মক কাণ্ডে মেতেছে। তিনি বলেন, যে দুনিয়ার দিকে অগ্রসর হবে, দুনিয়ার লেলিহান শিখা তাকে পুড়ে শেষ করবে__অর্থাৎ লোভ-লালসা তাকে ধ্বংস করবে। এমনকি, সে ভম্মস্ত্ূপে পরিণত হবে। আর যে আখেরাতের দিকে অগ্রসর হবে, আখেরাতের আগুন তাকে সেই পরিষ্কার-পরিচ্ছন্ন সোনার মত করে দিবে যদ্দারা সমূহ কল্যাণ সাধিত হয়। আর যে আল্লাহ্র দিকে অগ্রসর হবে, তাওহীদের আগুন তাকে সম্পূর্ণ ভ্বালিয়ে দিবে। ফলে, সে এমন হীরা- : জওহারে পরিণত হবে যার দাম অসীম, কম্পনাতীত। হযরত আলী (রাধিঃ) বলেন, দুনিয়া বলতে মাত্র ছয়টি বস্তু £ খাদ্য, পানীয়, পোশাক, সওয়ারী, বিবাহ ও সুগন্ধ। সর্বোত্তম খাদ্য মধু, অথচ সেই মধু হলো মাছির খোরাক এবং মাছির ঝুটা। সর্বোৎকৃষ্ট পানীয় বস্তু পানি। সেই পানিতে সত্অসৎ সকলের সমান অধিকার। সবচেয়ে উত্তম পোশাক রেশম। তা' হলো পোকাদের লালার তৈরী। সবচেয়ে উৎকৃষ্ট সওয়ারী ঘোড়া। সেই ঘোড়ার পিঠে চড়ে মানুষ হত্যা করা হয়। বিবাহের প্রধান বিষয় স্ম্্রী, প্রত্রাবের দরজার ভিতর দিয়ে প্রস্রাবের ভাণ্ড লাভই যার সার কথা। মেয়েরা নিজেদের যত উৎকৃষ্টভাবে সাজিয়ে-গুছিয়ে রাখুক না কেন, তাদের থেকে নিকৃষ্ট বস্তই হয় উদ্দেশ্য। আর সবচেয়ে উত্তম খোশবু মেশক। সেই মেশকের হাকীকত হচ্ছে রক্ত।
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।