২৭২ ডাকি না, অন্যায় থেকে বারণ করি না। এই অবস্থায় আল্লাহ্ কিন্ত আমাদের এভাবে ছেড়ে দিবেন না। হায়, নাজানি আল্লাহ্ আমাদের উপর কোন্ আযাব নাধিল করে বসেন! আবূ হাযেম (রহঃ) বলেন £ "দুনিয়ার সামান্য অংশও আখেরাতের বিপুল নে'আমত হতে বঞ্চিত করে দেয়।, হযরত হাসান (রহঃ) বলেন, দুনিয়াকে তোমরা তুচ্ছ বিশ্বাসে তুচ্ছ করে রাখ। আল্লাহ্র শপথ, দুনিয়াকে যে তুচ্ছ জানে, দুনিয়া তার পক্ষেই অধিক মুবারক ও কল্যাণকর হয়ে থাকে। তিনি আরও বলেন, আল্লাহ্ পাক যখন অংশ দান করেন। অতঃপর বিরত থাকেন। যখন তা শেষ হয়ে যায় তখন আবারও দান করেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ্র চোখে তুচ্ছ গণ্য হয়, আল্লাহ্ পাক তার হাতে দুনিয়ার বিপুল পরিমাণ ছেড়ে দেন। মুহাম্মদ ইব্নে মুন্কাদির (রহঃ) বলেন, কেউ যদি সারা বছর রোযা রাখে, সারা রাত্র বিনিদ্র ইবাদত করে, সমস্ত মাল সদকা করে দেয়, আল্লাহ্র রাহে জিহাদ করে এবং সকল হারাম জিনিস থেকে দূরে থাকে ; কিন্তু কাল কিয়ামতে যদি তার বিরুদ্ধে এই অভিযোগ করা হয় যে, আল্লাহ্ পাক যে জিনিসকে তৃচ্ছ জেনেছেন, এই ব্যক্তি তাকে বড় জেনেছে এবং আল্লাহ্র নজরে যা বড় ছিল, এই ব্যক্তির চোখে তা তৃচ্ছ ছিল, তা হলে তার কি অবস্থা হবে? আমাদের মধ্যে এমন কে আছে যে দুনিয়াকে বড় মনে করে না? তদুপরি কত যে পাপেরও আসামী। আবু হাযেম (রহঃ) বলেন, দুনিয়ার কাজও কষ্টকর, আখেরাতের কাজও কষ্টকর। কিন্তু আখেরাতের কাজে তুমি কোন সহযোগী পাবে না। আর দুনিয়ার যে কোন বিষয়ে হাত বাড়ালেই দেখতে পাবে কোন না কোন বদৃকার তোমার আগেই তাতে লিপ্ত হয়েছে। হযরত আবু হুরাইরাহ্ (রাযিঃ) বলেন, দুনিয়াটা আকাশ ও পৃথিবীর মাঝখানে ঝুলস্ত মোশকের মত ; যেদিন তাকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যস্ত সে চিৎকার করছে £ হে রবব্, হে মাবুদ, আপনি আমায় কেন ঘৃণা করেন? আর আল্লাহ্ পাক জবাবে বলেন £ হে নালায়েক, চুপ কর। ২৭৩ পারার (আর দুনিয়ার মহব্বত ও পাপের উৎসাহ যার অস্তরকে ঘিরে রেখেছে, ভালাই তার কাছে কিভাবে পৌছতে পারে? ওয়াহ্্ব ইবৃনে মুনাব্বিহ (রহঃ) বলেন £ “দুনিয়ার কোন সামান্য ব্যাপারেও যার অস্তরে ফুর্তি অনুভব হয় তার হিকমত ও জ্ঞান ভ্রান্তিপূর্ণ। আর যে ব্যক্তি কুঁ-প্রবৃত্তিকে দু' পায়ে দলিত করে, শয়তান তার ছায়া দেখলেও ভয় পায়। যার ইলম তার কুঁপ্রবৃত্তিকে পরাজিত করে সেই সত্যিকার বিজয়ী।' বিশৃরে হাফী রেহঃ)-কে সংবাদ বলা হলো যে, অমুক ব্যক্তি মারা গেছে। হয়েছে। জীবনটাকে বরবাদ করেছে। কেউ বললো, হুযুর, সেতো বহু ইবাদত ও বহু নেক কাজ করতো। তিনি বললেন, একদিকে দুনিয়া জমা করা, আর একদিকে ইবাদত করা-এতে কি ফল হবে? জনৈক বুযুর্গ বলেন, দুনিয়া আমাদের সম্মুখে নিজেই নিজেকে ঘৃণারূপে পেশ করে, তবু আমরা তার প্রেমে পড়ি। যদি প্রিয় ও সুন্দররূপে পেশ করতো তা" হলে আমাদের কি অবস্থা যে হতো! জনৈক জ্ঞানীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, দুনিয়া কার জন্য? তিনি বললেন, তার জন্য যে তাকে বর্জন করে৷ প্রশ্ন করা হলো, আখেরাত কার জন্য? বললেন, যে আখেরাত তালাশ করে। . আরেক জ্ঞানী বলেছেন, দুনিয়া বিরান ঘর। তদপেক্ষা অধিক বিরান এ ব্যক্তির দিল্ যে দুনিয়াকে আবাদ করে। আর আখেরাত আবাদ ও সুন্দর ঘর। তদপেক্ষা বেশী আবাদ ও সুন্দর এ ব্যক্তির দিল যে আখেরাত তালাশ করে। জুনাইদ বাগদাদী রেহঃ) বলেন, ইমাম শাফেঈ (রহঃ) ছিলেন সেই খোদা-প্রেমিকদের শ্রেণীভুক্ত যারা পৃথিবীতে আল্লাহ্র মুখপাত্র হয়ে কথা বলেন। তিনি তার এক দ্বীনি ভাইকে উপদেশ দান ও ভীতি প্রদর্শন করে এর সকল প্রাসাদ ও আবাদী একদিন ধ্বংস হবে, এর বাসিন্দারা একদিন কবরে যাবে, এখানকার যেকোন এঁক্যের ভাঙ্গন অনিবার্ধ, এর অর্থ-বিত্ত --১৮
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।