Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

২৭০ “দুনিয়ার জিন্দেগী তোমাদের যেন ধোকাগ্রত্ত না করে। (লুকমান £ ৩৩ ৪) অতঃপর তিনি বললেন, যেব্যক্তি দুণিয়ার কথা বলে, তাকে বল যে, কে এই দুনিয়া সৃষ্টি করেছেন? এবং কে সে সম্পর্কে অধিক জানেন? সাবধান, দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো না। দুনিয়ার ব্যস্ততার কোন সীমা নাই। যে ব্যক্তি দুনিয়াবী ব্যস্ততার এক দরজা খুলবে, সে একটিই তাকে আরও দশটির দিকে টেনে নিয়ে যাবে। | মিসকীন ইবনে আদম (রহঃ) বলেছেন, মানুষ এমন ঘর নিয়ে খুশী যার হালালেরও হিসাব দিতে হবে, হারামের জন্য আযাব ভুগতে হবে। আযাব। আদম সন্তান তার মালকে কম মনে করে, অথচ আমলকে কম বলে ভাবে না। তার দ্বীনের বিপর্যয় ঘটলে সে আনন্দ করে আর দুনিয়ার ক্ষতি হলে অস্থির হয়ে যায়। হযরত হাসান বসরী (রহঃ) উমর ইবনে আবদুল আযীয (রহঃ)-কে এক পত্রে লিখেছেন £ “সালামুন্‌ আলাইকা। যাদের মৃত্যুর ফয়সালা হয়েছে, মনে হয় আপনিই তাদের সর্বশেষ ব্যক্তি এবৎ মনে হয় আপনি মরেও গেছেন।' জবাবে হযরত উমর ইবনে আবদুল আযীয (রহঃ) লিখছেন £ “সালামুন আলাইকা। মনে হয় দুনিয়াতে থেকেও আপনি দুনিয়াতে নাই। আপনি যেন সর্বদা আখেরাতেই বাস করছেন।' ফুযাইল বিন ইয়ায রেহঃ) বলেন, দুনিয়াতে প্রবেশ করা (লিপ্ত হওয়া) সহজ, কিন্তু বের হওয়া কঠিন। এক বুযুর্গ বলেন, সেই ব্যক্তিকে দেখে আশ্চর্য লাগে যে জাহান্নামকে জানে, বিশ্বাস করে, তারপরও কিভাবে হাসতে পারে? আশ্চর্য! যে দুনিয়া ও দুনিয়াবাসীদের হাজারো চড়াই-উত্রাই দেখতে পেয়েও দুনিয়াতে মন লাগাচ্ছে। আশ্চর্য! যে তকদীরকে সত্য বলে বিশ্বাস করে, কিভাবে সে শান্ত ও স্তিমিত হয়ে যেতে পারে? নাজরান নিবাসী দুই শ' বছর বয়সের এক ব্যক্তি হযরত মু'আবিয়া রাযিয়াল্লাহু আনৃহুর নিকট আগমন করলো। তিনি বললেন, দুনিয়াকে তুমি কেমন পেলে? সে বললো, কয়েক বছর দুঃখের, আর কয়েক বছর সুখের। ২৭১ আজ সুখ তো কাল দুঃখ। এ রাতে সুখ তো সে রাতে শোক। একদিকে কোন সন্তান জন্ম হয়, আর একদিকে কারও মৃত্যু হয়। যদি সন্তান জন্ম না হতো তবে মানুষের অস্তিত্বও ধ্বংস হয়ে যেত। আর মৃত্য যদি না হতো তবে পৃথিবী তার বাসীন্দাদের জন্য সংকীর্ণ হয়ে যেত। হযরত মুআবিয়া (রাধিঃ) বললেন, তোমার যা কিছু ইচ্ছা হয়, চাইতে পার। সে বললো, যে জীবন শেষ হয়ে গেল তা ফিরিয়ে দিবেন এবং মৃত্যু এলে তার প্রতিরোধ করবেন? তিনি বললেন, এর মালিক তো আমি নই। লোকটি বললো, তা'হলে আপনার কাছে আমার কোন দরকারও নাই। দাউদ ত্বাঈ (রহঃ) বলেন, হে আদম সস্তান! তোমার আশা পুরা হয়েছে দেখে তৃমি আনন্দে আত্মহারা, অথচ এ "আশা পুরণের জন্য পুরা জিন্দেগী মনে হয় যেন আমল করে তাতে তোমার না হয়ে বরৎ অন্য কারুর লাভ হতো। হযরত বিশুর বেহঃ) বলেন, যে ব্যক্তি আল্লাহ্‌র কাছে দুনিয়ার দরখাস্ত করে, প্রকৃতপক্ষে সে আল্লাহ্‌র সম্মুখে দীর্ঘ হিসাব গ্রহণেরই আবেদন করে। আবূ হাযেম (রহঃ) বলেন, দুনিয়ার যেকোন বস্তু তোমাকে আনন্দিত করে, আল্লাহ্‌ পাক সেই সাথে এমন কোন কিছু অবশ্যই যুক্ত রেখেছেন যা তোমাকে ব্যথিত করবে। হযরত হাসান বসরী (রেহঃ) বলেন, আদম সন্তানের যখন রূহ বের হয় তখন তার মনে তিনটি আক্ষেপ থাকে £ যা কিছু জমা করলাম, প্রাণভরে তা ভোগ করতে পারলাম না; আমার যা আশা ছিল তা তো পূর্ণ হলো না; আজ যে পথে যাত্রা করেছি সে পথের উপযুক্ত সন্বলও আমি যোগাড় করি নাই। | আবু সুলাইমান (রহঃ) বলেন, দুনিয়ার মোহজাল হতে একমাত্র সে ব্যক্তিই পরিত্রাণ পেতে পারে যার অন্তরে এমন দৌলত আছে যা তাকে আখেরাতের কাজে মশগুল রাখে। মালেক ইবনে দীনার (রহঃ) বলেন, আমরা যেন দুনিয়াকে ভালবাসার সমঝোতা করে নিয়েছি। সেজন্যই আমরা একে অন্যকে সৎকাজের দিকে.

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।