Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ একত্রিত হয়। অতঃপর একটি বিজয়ী হলে আর একটি তার অনুগত দাসে পরিণত হয়। মালেক ইব্‌নে দীনার (রহঃ) বলেছেন, "তুমি যে পরিমাণ দুনিয়ার চিন্তায় পড়বে, সেই পরিমাণ আখেরাতের চিস্তা তোমার দিল হতে বের হয়ে যাবে। আসলে এটি হযরত আলী রোধিঃ)_এর কথারই ভিন্ন অভিব্যক্তি। তিনি বলেছেন, দুনিয়া ও আখেরাত হলো জোড়া-সতীন। যে পরিমাণ একজনের প্রতি সন্তুষ্ট হবে, সেই পরিমাণ আর একজন থেকে বঞ্চিত হবে। হযরত হাসান বসরী রেহঃ) বলেন, আল্লাহ্‌র কসম, আমি এমন লোকদের দেখেছি যাদের চোখে এই দুনিয়া দু'পায়ে দলিত মাটির চেয়েও তুচ্ছ ছিল। তারা চিন্তাও করতেন না যে, দুনিয়া নামক সূর্যটা উদয় হলো না অস্ত গেলো। এদিকে এলো না সেদিকে গেলো! এক ব্যক্তি হযরত হাসান বসরী রেহঃ)-কে বললো, আল্লাহ্‌ পাক এক ব্যক্তিকে সম্পদশালী করেছেন। সে এঁ সম্পদ হতে দান-খয়রাত করে, আত্মীয়-স্বজনকেও দেয়। এ অবস্থায় এ সম্পদ দিয়ে সুখের জীবন-যাপন কি তার জন্য উচিত হবে? তিনি বললেন, না। সে যদি সমগ্র দুনিয়ার মালিক হয় তবুও জীবন রক্ষার পরিমাণই সে খরচ করবে। বাকী সব তার “অভাবের দিনের কিয়ামতের জন্য জমা করবে। হযরত ফুযাইল (রহঃ) বলেন, দুনিয়াকে যদি অত্যন্ত সঞ্জিত-সুশোভিত করেও আমার কাছে পেশ করা হয় এবং তা পুরাপুরি হালালও হয়, এমনকি আখেরাতে এর কোন হিসাবও না নেওয়া হয় তবুও আমি তাকে তদ্রপ ঘৃণা করবো যেরূপ তোমরা কোন মুর্দা জানোয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় ঘৃণায় নাক চেপে ধর এবং কাপড় বাচিয়ে দ্রুত সরে যাও। বর্ণিত আছে, হযরত উমর (্লাধিঃ) যখন শাম দেশে গমন করলেন, হযরত আবূ উবাইদাহ্‌ ইব্নুল জাররাহ্‌ রোহিঃ) তাকে এগিয়ে নিতে এলেন। তিনি একটি উটের উপর সওয়ার ছিলেন যার লাগাম ছিল একটি রশি। অতঃপর তাদের মধ্যে সালাম_কালাম ও কুশল বিনিময় শেষে তিনি হযরত আবু উবাইদার গৃহে তশরীফ নিলেন। ঘরের ভিতর একটি তলোয়ার, একখানা ঢাল ও একটি হাওদা ছাড়া আর কোন সামানই তিনি পেলেন না। বললেন, হে আবূ উবাইদাহ্‌! কিছু সামানও তো তৈরী করে নিতে ২৬৯ পারতে ; ভাল হতো না? আবু উবাইদাহ্‌ (োযিঃ) বললেন, হে আমীরুল- মুমিনীন, সেই নিদ্রালয় (কবর) পর্যস্ত এ' দিয়েই আমি পৌছতে পারবো। হযরত সুফ্ইয়ান (রহঃ) বলেন, তোমার দেহের খোরাক দুনিয়া থেকে হযরত হাসান বসরী (রহঃ) বলেন, আল্লাহ্র কসম, বনী ইসরাঈল যে আল্লাহ্‌র উপর আবার মূর্তিপুজায় লিপ্ত হয়েছিল তার একমাত্র কারণ ছিল দুনিয়ার মহববত। হযরত ওয়াহ্ব (রহঃ) বলেন, আমি কোন কিতাবে পড়েছি যে, দুনিয়া জ্ঞানীদের জন্য গণীমত, জাহেলদের জন্য গাফলতের সামান, দুনিয়া হতে বের না হওয়া পর্যস্ত তারা দুনিয়াকে চিনতে পারে না। সেদিন বুঝবে এবং আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে, কিন্ত তা আর হবে না। হযরত লোকমান (আঃ) তার পুত্রকে বলেছিলেন, হে বৎস! যেদিন তুমি দুনিয়াতে এসেছ সেদিন থেকেই দুনিয়াকে পিছনে ফেলতে শুরু করেছ এবং আখেরাতের দিকে অগ্রসর হচ্ছ। তাই, যে ঘরের দিকে তুমি অগ্রসর হচ্ছ সে ঘর তোমার নিকটবর্তী । আর দুনিয়ার ঘর সেই তুলনায় অবশ্যই দূরবর্তী। (কথাটা মনে রেখো, ধ্যানে রেখো)। সাঈদ ইবৃনে মাসউদ (রহঃ) বলেন, যখন দেখতে পাও যে, কোন বান্দার দুনিয়া বেড়ে যাচ্ছে ও আখেরাত কমে যাচ্ছে আর সে এতে সন্তষ্ট_বুঝবে যে, সে ধোকায় পড়েছে, অজ্ঞাতসারে আপন চেহারাকেই সে খেলার বস্ত বানিয়েছে। হযরত আমর ইবনুল-আছু রোযিঃ) একবার মিম্বরে বসে বলেন, আল্লাহ্‌র কসম, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে বর্জন করে চলেছেন সে জিনিসের প্রতি তোমাদের মত এত মদমত্ত হতে আর কাউকে দেখিনি। তার উপর তিনটি দিনও কখনও এভাবে অতিবাহিত হয়নি যখন সুখের চাইতে কষ্টের মাত্রা বেশী ছিল না। হযরত হাসান (রহঃ) একদা এ আয়াত পাঠ করলেন £ নাতি? 16282871202 টি ৩৬) ্ 588

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।