Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

২৬০ হু লা ধ১৪এ৭ জীবনের সবকিছুর উপর নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তার করে। যদি এই প্রশ্ন তোল যে নগদের প্রতি আকর্ষণ স্বভাবতই প্রবল থাকে ; তা' হলে বলবো, তোমরা দুনিয়ার বহু নগদ স্বার্থকে কোন বিলম্বিত স্বার্থের জন্য জলাঞ্জলি দিচ্ছো, পরন্ত সেজন্য কঠিন পরিশ্রমও করে চলেছো। অথচ, এত প্রচেষ্টা সত্ত্বেও তা তোমাদের হাতে আসার নিশ্চয়তা থাকে না। এ-তো জ্বলস্ত সত্য। তাই বড়ই নিকৃষ্ট সমাজ তোমরা, আজও তোমরা তোমাদের ঈমানকে বলিষ্ঠ ও যৌবন-প্রাপ্ত করতে পার নাই। আর যদি তোমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আনীত দ্বীন সম্পর্কেই সন্দেহের শিকার হয়ে গিয়ে থাক তা” হলে আস, তোমাদের সেই নূর ও আলোকোজ্জ্বল পথ দেখিয়ে দিই যা তোমরা আত্তরিকভাবে মানতে বাধ্য হবে। তোমরা এতটা নির্বোধ নও যে, তোমাদের নির্দোষ কিংবা দায়িত্বমুক্ত বলা যেতে কর। সেক্ষেত্রে তো কোন অসাবধানতা বা নির্বৃদ্ধিতা প্রকাশ পায় না। কি আশ্চর্য! দুনিয়ার সামান্য অংশ লাভেও তোমরা উল্লাসে ফেটে পড় আর সামান্য ক্ষতির জন্য দুঃখিত হও এবং তা তোমাদের চোখে মুখে, কথা- বার্তায়ও ফুটে উঠে। নিজেদেরকে বড় বিপদগ্রস্ত বলে চিৎকার শুরু করে দাও। অথচ তোমাদের অধিকাংশরাই দ্বীনের প্রায় সবকিছুই বিসর্জন দিয়েছে। কিন্ত কই, তাদের চেহারায় বা হাল-অবস্থায় কোন বিষন্নভাব দেখা যায় না। আমার মনে হয়, আল্লাহ্‌ পাক তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন। সাথে এমন আচার-আচরণ থেকে বিরত থাক যা তার কাছে অপছন্দীয়। যাতে সে তোমার সাথে কোন অবাঞ্ছিত আচরণ না করে সেজন্যই তুমি অনুরূপ কর, অথচ, হিংসা-বিদ্বেষে ভিতরটা ভর্তি হয়ে আছে। তোমাদের কামনা-বাসনার বহর অনেক দীর্ঘ। মৃত্যুকে সম্পূর্ণ ভূলে বসেছ। মন চায়, আল্লাহ্‌ পাক আমাকে তোমাদের থেকে মুক্ত করেন এবং যাদের দীদারের জন্য আমি পাগলপারা, তাদের কাছে যেন আমাকে পৌছিয়ে দেন। যদি না। আমার যা বলার ছিল আমি তা" বলে গেলাম ; সদিচ্ছা থাকলে এটুকুই ৪8088 জি ২৬১ যথেষ্ট। তোমরা যদি সেই দৌলত খোজ কর যা আল্লাহ্‌র কাছে রয়েছে তবে খুব সহজেই তা” লাভ করতে পার। আমি আমার জন্য এবং তোমাদের জন্য আল্লাহ্‌র সাহায্য প্রার্থনা করি। হযরত ঈসা (আঃ) বলেছিলেন £ হে আমার বন্ধুগণ! তোমরা দ্বীনকে সুস্থ ও নিরাপদ রেখে দুনিয়ার সামান্য অংশের উপর সন্তষ্ট থাক, যেভাবে অংশ নিয়ে সন্তষ্ট রয়েছে। জনৈক বুযুর্গ বলেছেন £ দুনিয়ার রাজা-বাদশা, আমীর-উমরারা সামান্য কিছু ছীনদারী নিয়েই তুষ্ট, অথচ জাগতিক সুখ-সম্ভোগের বেলায় তো তাদের অল্পের উপর তুষ্ট থাকতে দেখলাম না। অতএব, হে খোদাপ্রেমিক! যেভাবে ওরা দ্বীনের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করে দুনিয়াকে আঁকড়ে ধরেছে, তুমিও তদ্রপ ওদের দুনিয়াকে তাচ্ছিল্ভরে দূরে নিক্ষেপ করে দিয়ে দ্বীনকে আকড়ে ধর। হযরত ঈসা (আঃ) বলেছেন £ হে দুনিয়ার ভিক্ষুক! তুমি নেক হতে চেষ্টা কর। আর নেক হতে হলে তুমি দুনিয়া ত্যাগ কর। আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমাদের কাছে “দুনিয়া, আসবে এবং তা তোমাদের ঈমানকে সম্পূর্ণ খেয়ে ফেলবে যেভাবে আগুন শুকনো কাম্ঠকে :খেয়ে সাবাড় করে। আল্লাহ্‌ পাক হযরত মুসা আঃ)-কে ওহীযোগে বলেছিলেন, হে মুসা! দুনিয়ার মহববতে জড়িয়ে পড়ো না। কারণ, এর চাইতে জঘন্য পাপ আর নাই। একবার হযরত মৃসা (আঃ) কোথাও যাওয়ার পথে জনৈক ব্যক্তিকে কাদতে দেখলেন। আবার ফিরার সময়ও অনুরূপ ক্রন্দনরত দেখতে পেলেন। হযরত মুসা (আঃ) বললেন £ পরওয়ারদেগার ! তোমার বান্দা তোমার ভয়ে কাদছে। আল্লাহ্‌ পাক বললেন £ হে ইবনে ইমরান! তার চোখের পানির সঙ্গে তার মগজও যদি গলে গলে প্রবাহিত হয় এবং মুনাজাতে হাত তুলে রাখতে রাখতে হ্তদ্বয় যদি সম্পূর্ণ অকেজোও হয়ে যায় ; তবু তাকে ক্ষমা করবো না যতক্ষণ সে দুনিয়াকে মহব্বত করবে। হযরত আলী (রাধিঃ) বলেন, যে-ব্যক্তি ছয়টি গুণের অধিকারী হবে, জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির আর কোনও পথ তাকে খুঁজতে

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।