নি ট৬2৯০৯০৯ ওক৬ হচ্ছিল। হযরত ঈসা (আঃ) তখন কোন আশ্রয় খুজছিলেন। দূর হতে একটা তাবু দেখতে পেয়ে সেখানে গিয়ে দেখেন, তাবুর মধ্যে রয়েছে একজন মেয়ে মানুষ। তাই সেখান থেকে সরে আসেন। অতঃপর পাহাড়ের একটা গুহা লক্ষ্য করে সেখানে চলে যান। গিয়ে দেখেন, গুহার মধ্যে এক সিংহ। তিনি তার পিঠে হাত রেখে দো'আ করতে লাগলেন £ “হে আল্লাহ্! সবার জন্যই আপনি কোন আশ্রয়স্থল রেখেছেন। কিন্তু আমার কোন আশ্রয়ধাটি নাই। আল্লাহ্ পাক তখন ওহী নাযিল করলেন, হে ঈসা! আমার রহমতই তোমার আশ্রয়ধাটি। কিয়ামতের দিন আমার হাতে সৃষ্ট একশত হুরের সঙ্গে তোমাকে বিবাহ দেবো। চার হাজার বছর নাগাদ তোমার ওলীমার খানা খাওয়াবো_যার এক একটি দিন হবে দুনিয়ার বয়সের সমান। আমি ঘোষণাকারীদের হুকুম করবো, তারা ঘোষণা করবে £ কোথায় দুনিয়াত্যাগী বান্দারা? হে দুনিয়াত্যাগী যাহেদগণ ! ঈসা ইবনে মরিয়মের শাদী-মোবারকে অংশগ্রহণ করুন। হযরত ঈসা (আঃ) বলেছেন £ দুনিয়াদারদের বরবাদির জন্য আক্ষেপ! কিভাবে তাদের মৃত্যু হবে? ধোকার দুনিয়া, শোভা-সৌন্দর্য ও যাবতীয় মালিকানা ত্যাগ করে রওনা হতে হবে। ধোকাগ্রস্তদের প্রতি আক্ষেপ ! কি হালত হবে যখন তারা তাদের অবাঞ্ছিত পরিস্থিতি আযাব) দেখবে আর যা (দুনিয়া) ছিল তাদের পরম বাঞ্কিত তা থেকে. তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ, প্রতিশ্রুত সেই দিনটি আসবেই। ___দুনিয়াই যার একমাত্র ধান্দা আর আমল বলতে _ শুধু গুনাহ আর গুনাহ্__হায়, কি ধ্বংসাত্মক পরিণাম হবে তাদের। পাপের _ প্রায়ম্চিত্বে তাদের লাঙ্কিত ও অপদস্থ করা হবে। বর্ণিত আছে, আল্লাহ্ পাক হযরত মুসা (আঃ)-এর প্রতি ওহী নাষিল করেছিলেন £ “হে মুসা! যালিমদের ঘরের সাথে তোমার কিসের সম্পর্ক? তা তোমার ঘর কিছুতেই নয়। এই ঘরের খেয়াল তুমি দিল থেকে বের করে দাও, দূর করে ফেল। যালিমদের ঘর জঘন্য ঘর। হা যে-ব্যক্তি সেখানে নেক আমল করে তার জন্য তা" কল্যাণময় ঘর বটে। হে মুসা! আমি যালিমদের জন্য ওৎ পেতে বসে আছি। আমি মযলুমের প্রতিশোধ অবশ্যই নিবো। বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবৃ- মুকাশাফাতুল-কুলুব ৫৭ উবাইদাহ্ ইবনুল-জাররাহ্ (রাধিঃ)-কে বাহ্রাইনে প্রেরণ করেছিলেন। তিনি বহু মালামাল সহ বাহরাইন থেকে ফিরে আসেন। আনসারগণ এ খবর শুনলেন এবং হুযুরের সঙ্গে ফজরের নামায আদায় করলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের পর তাদের দিকে মুখ করে বসলেন। তিনি তাদের দেখে মৃদু হেসে বললেন, আমার মনে হয় তোমরা শুনেছ যে, আবু- উবাইদাহ্ কিছু নিয়ে এসেছে। তারা বললেন, ভ্বী-হা, ইয়া রাসূলাল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ! অতঃপর তিনি ইরশাদ করলেন, ঠিক আছে, তোমরা সুসংবাদ গ্রহণ কর এবৎ আল্লাহ্ যা কিছু দান করেন তার আশা রাখ। কিন্তু, আল্লাহ্র কসম, দারিদ্যকে আমি তোমাদের জন্য আশংকাজনক মনে করি না। বরং আমার ভয় হয় যে, না-জানি তোমাদেরকে দুনিয়ার বিপুল ভাগ্ারের অধিকারী করে দেওয়া হয়, যেভাবে তোমাদের পূর্ববতীদের বেলায় তা” ঘটেছিল। অতঃপর তোমরা দুনিয়া-কামাইর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে যাও, যেভাবে তারা অবতীর্ণ হয়েছিল। পরিণামে দুনিয়া তোমাদের ধ্বংস করে দেয়, যেভাবে তাদের ধ্বংস করেছিল। হযরত আবৃ-সাঈদ খুদূরী (রাঃ)-এর বর্ণনা, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ আমি যে-জিনিসটিকে তোমাদের জন্য সর্বাধিক ভীতিপ্রদ মনে করি, তা-হলো, আল্লাহ্ কর্তৃক পৃথিবীর বরকত-ভাণ্ডার খুলে দেওয়া। জিজ্ঞাসা করা হলো, পৃথিবীর বরকত-ভাগ্ডার মানে? তিনি বললেন, দুনিয়ার ধন-সম্পদ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেদের অন্তরসমূহকে দুনিয়ার ভাবনায় মশগুল রেখো না। দুনিয়া উপার্জন দূরের কথা, দুনিয়ার চিন্তা-ভাবনা থেকেও তিনি নিষেধ করেছেন। হযরত আম্মার বিন সাঈদ (রহঃ) বলেন, হযরত ঈসা (আঃ) এক বস্তির উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ লক্ষ্য করলেন যে, বস্তিবাসীরা ঘরের আঙ্গিনায় ও রাস্তার মধ্যে লাশ হয়ে পড়ে আছে। তিনি বলে উঠলেন £ হে আমার হাওয়ারী দল! আল্লাহ্র গযব এদের মৃত্যু ঘটিয়েছে। তা" না- হয়ে যদি অন্য কিছু হতো তাহলে অবশ্যই তারা দাফনকৃত থাকতো। তারা বললেন, হে রূহুল্লাহ্! এদের কি খবর তা" জানতে আমাদের আগ্রহ। হযরত ঈসা (আঃ) আল্লাহ্র নিকট এ মর্মে দোআ করলেন। আল্লাহ পাক ওহী 7১৭
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।