২২ বুক হু নুর সেই মহিলা গৃহ হতে বের হলে প্রেমিক তার পশ্চাদানুসরণ করতে থাকে। এভাবে এক বনভ্মিতে দু'জন একত্রিত হয়। আশেপাশের লোকজন নিদ্রাভিভূত হওয়ার পর একান্ত মুহূর্তে পুরুষ উক্ত মহিলার নিকট তার মনোষ্কামনা ব্যক্ত করে । তখন মহিলা তাকে জিজ্ঞাসা করলো,__“সকলেই কি ঘুমিয়ে গেছে? প্রশ্ন শুনে মহিলার সম্মতি অনুমান করে লোকটি কাফেলার চতুর্পাশ প্রদক্ষিণ করে জানালো, “সকলেই ঘুমিয়ে গেছে ; কেউ সজাগ নাই।' অতঃপর মহিলা তাকে জিজ্ঞাসা করলো,__-“মহান আল্লাহ্ তা"আলা সম্পর্কে তোমার কি ধারণা ; তিনিও কি এ সময় ঘুমিয়ে আছেন? লোকটি বললো,-_আল্লাহ্ তা'আলা ঘুমান না; নিদ্রা বা তন্দ্রা তাকেস্পর্শ করে না। মহিলা বললো,_-যে সত্তা ঘুমান নাই এবং যিনি কখনও ঘুমাবেন না, সর্বদা সজাগ ও চিরপ্ীব সেই সত্তা আমাদেরকে দেখছেন; যদিও অন্যান্য লোকজনের কেউ আমাদেরকে দেখছে না। সুতরাং এমতাবস্থায় আমাদের অধিকতর ভীত-শঙ্কিত হওয়া উচিত।' মহিলার এ বক্তব্য শুনে লোকটির অন্তরে আল্লাহ্র ভয় সঞ্চারিত হলো এবং তৎক্ষণাৎ সত্যিকার তওবা করে সে উক্ত গহিত কাজ পরিত্যাগ করলো। কিছুকাল পর সে মারা গেলে এক ব্যক্তি স্বপ্নযোগে তাকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ্ তা'আলা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? উত্তরে সে বলেছে £ “আল্লাহর ভয়ে আমি পাপকার্য হতে বিরত হওয়ার কারণে তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন।' বনী ইসরাঈল গোত্রে একজন আবেদ লোক ছিলেন। পরিবার-পরিজন নিয়ে দারিদ্য অবস্থায় জীবন-যাপন করতেন। একদা জঠর জ্বালায় অস্থির বাহিরে পাঠালেন। স্ত্রী জনৈক ধনা্য ব্যক্তির দারস্থ হয়ে সন্তানদের জন্য কিছু প্রার্থনা করলে লোকটি বললো,--“অবশ্যই আমি তোমাকে কিছু দান করবো ; কিন্তু শর্ত হচ্ছে আমি কিছুক্ষণের জন্য তোমাকে ভোগ করতে চাই।” একথা শুনে স্ব্রীলোকটি নিশ্চুপ গৃহে ফিরে আসলো। গৃহে এসে দেখে সম্তানরা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে এবৎ মরণাপন্ন অবস্থায় উপনীত হয়েছে। মা'কে দেখে ওরা তার কাছে খাবারের জন্য আর্তি করতে লাগলো। স্ত্রীলোকটি সন্তানদের এহেন কষ্ট সহ্য করতে না পেরে পুনরায় সেই লোকটির দারস্থ হয়ে প্রার্থনার পুনরাবৃত্তি করলো। স্ত্রীলোকটি প্রথমবারের বিপরীত ুকাশাফাতুল-কুলব ২৩ এবার দেহ দানের জন্য রাজী হয়ে গেল। অতঃপর ধনাঢ্য লোকটি স্বীয় হঠাৎ এমনভাবে কাপতে আরম্ভ করলো যে, তার শরীরের জোড় গ্রন্থিসমূহ যেন উপ্ড়ে যাবে। লোকটি জিজ্ঞাসা করলো,_“তোমার এ অবস্থা হচ্ছে কেন?” স্ত্রীলোকটি বললো,_“আমি মহান সৃষ্টিকর্তাকে ভয় করি, ফলে আমার এ অবস্থা হয়েছে লোকটি বললো,_-“তোমার এহেন ভূখা-ফাকা ও দারিদ্রাবস্থায়ও আল্লাহ্র প্রতি তুমি এত প্রবল ভীতি ও শঙ্কা বোধ করছো! তাহলে তো আমার পক্ষে আল্লাহকে আরও অধিক ভয় করা উচিত।, এ কথা বলে সে উক্ত গহিত কাজ হতে বিরত হয়ে গেল এবং স্বচ্ছ অস্তরে মহিলাকে তার প্রয়োজনের চাইতেও অধিক মাল-সম্পদ দিয়ে বিদায় করলো। মহিলা ঘরে ফিরে পরিবার-পরিজনকে নিয়ে আনন্দচিত্তে সকলের জঠর-ভ্বালা নিবারণ করলো। অতঃপর আল্লাহ্ তা'আলা হযরত মুসা (আঃ)-এর নিকট এই মর্মে ওহী প্রেরণ করলেন যে, “হে মুসা! তুমি আমার সেই ধনাঢ্য বান্দাকে সুসংবাদ শুনিয়ে দাও যে, আমি তার সমস্ত গুনাহ্ মাফ করে দিয়েছি অতঃপর হযরত মুসা (আঃ) সেই বান্দার নিকট গমন করে বললেন, --“তুমি এমন কি সৎকাজ করেছো? যার ফলে আল্লাহ্ তা'আলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমার সমস্ত গুনাহ্ মাফ করে দিয়েছেন? লোকটি হযরত মুসা আলাইহিস সালামকে পূর্বাপর সম্পূর্ণ ঘটনা শুনালো। অতঃপর হযরত মুসা (আঃ) তাকে ওহীর মাধ্যমে প্রাপ্ত সুসংবাদটি শুনিয়ে বিদায় নিলেন। | হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,_- রীনা জরিনা জার বাটা? টি একা গে লা তে পপ পা পা তি কপ পা িতাঙ্গপা তা 1 ঠা 7 রে ২৮ ১ ০৮৯৯৯ ১২ ৮ ৮৭৯ ই শা পি তার টি গে লাণা টি নিতে পট পা পা গা ০ €. টে কে তি ৯৮ &_ ০০০৭ ৮৪5০ 28 ০৪০৮৪ 2৯) ৫3 9০৮৪1 - 2৮9) “আমি কখনও স্বীয় বান্দার মধ্যে দুইটি ভয় এবং দুইটি অভয় একত্রিত
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।