Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

২২৮ অঙ্জটি অধিক ক্ষতিকর? বলেছিলেন £ কর্ণ অথবা চক্ষু। এ দুটি আম্মার জন্য দুই ভানাম্বরূপ। পাখীর ন্যায় সে উক্ত ডানাছয়ের সাহায্যে স্বাভাবিক ' চলাফেরা করে। তন্মধ্যে একটি কেটে গেলে অপরটির সাহায্যে বড় কষ্টে তার চলতে হয়। মুহাম্মদ ইবৃনে যাউ' বলেছেন £ "আল্লাহ্‌র সম্মুখে এবং বুদ্ধিমান লোকদের দৃষ্টিতে একজন মানুষ হেয় প্রতিপন্ন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, স্বীয় নজরকে সে স্বাধীন ছেড়ে রেখেছে ; সুযোগ পেলেই অবৈধ দৃষ্টিপাত করে। জনৈক বুযুর্গ একজন লোককে সুদর্শন একটি বালকের সাথে হাসি- তামাশায় লিপ্ত দেখে বলেছিলেন £ 'ওহে! এ হীন কার্ষে মত্ত হয়ে তৃমি তোমার জীবনকে ধ্বংস করছো ; জ্ঞান-বুদ্ধি, অন্তরের পবিত্রতা ও দৃষ্টির স্বচ্ছতা বর্বাদ করে দিচ্ছো। তোমার নেকী-বদী লিপিবদ্ধকারী এবং তোমাকে মাঃ এসব কার্য তারা লিপিবদ্ধ করে নিচ্ছে ; তোমার দিকে তারা তাকিয়ে দেখছে, এই হীন অবস্থায় তৃমি লিপ্ত রয়েছো, তারা আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী হচ্ছে, এটা তোমার প্রকাশ্য খেয়ানত ; এভাবে তুমি নিজকে ধ্বংসের মুখে ঠেলে নিয়ে যাচ্ছো । হযরত আলী (াযিঃ) বলেছেন £ বস্ততঃ কুদৃষ্টি হচ্ছে, শয়তানের জাল; এরই সাহায্যে সে সাধককে ফাঁদে আটকিয়ে নেয়। চোখের দৃষ্টির অনুসরণে অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও প্রতারিত হয়। সুতরাং দৃষ্টির হেফাযত প্রকৃত প্রস্তাবে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের হেফাযতের নামান্তর। এভাবে সমগ্র অঙ্গ-প্রত্যঙ্গকে হেফাযত করে সাধক অনস্ত সাফল্যের চূড়ান্তে পৌঁছতে সক্ষম হয়। অন্যথায় তার সকল আমল-ইবাদত ব্যর্থতায় পর্যবসিত হয়। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রেহঃ) বলেছেন £ প্রকৃত ঈমান হচ্ছে, আল্লাহ্‌র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনীত দ্বীনের প্রতি সর্বান্তঃকরণে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। সুতরাং কুরআনের প্রতি দৃঢ় বিশ্বাসের ফলশ্রুতিতে মুমিন ব্যক্তি কুরআন অনুযায়ী আমল করবে এবৎ জাহান্নাম থেকে মুক্তি পাবে। অনুরূপ যে ব্যক্তি হারাম দ্রব্যাদি পরিহার করবে, তার তওবা ও খোদা-প্রাপ্তি নসীব হবে। যে হালাল রিধিক গ্রহণ করবে, সে পপ পপ নাসা পা 57777577777 ২২৯ তাকওয়া ও খোদা-ভীরুতার গুণে ভূষিত হবে। যে ফরযসমূহ পালন করবে, সে প্রকৃত মুসলিম হবে। যার রসনা সংযত হবে, সে যাবতীয় স্খলন থেকে রক্ষা পাবে। যে বান্দার হক আদায় করবে, সে কেসাস-দণ্ড থেকে মুক্ত থাকবে। যে সুন্নতের অনুসরণ করে চলবে, তার সমস্ত 'আমল পবিত্র ও 08828888558 তার আমল ও ইবাদত আল্লাহ্‌র দরবারে কবুল হবে। হযরত আবু দারদা (রাযিঃ) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদা উপদেশ প্রার্থনা করলে তিনি বলেছিলেন £ “পবিত্র ও হালাল জীবিকা উপার্জন কর, নেক আমল কর, আল্লাহ্‌র নিকট একদিনের অধিক রিযিক কামনা করো না এবং নিজকে সর্বদা মৃত বলে জ্ঞান কর। ঈমানদারের কর্তব্য,_-স্বীয় আমলের কারণে আত্মগৌরব ও অহমিকায় লিপ্ত না হওয়া। কারণ, এটা মস্ত বড় আপদ; সাধকের আমল ও ইবাদতকে ধবংস করতে এই আত্মগৌরব ও অহমিকাই সর্বাপেক্ষা কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বস্ততঃ স্বীয় আমল ও ইবাদতে গৌরবান্বিত হওয়া আল্লাহর প্রতি কৃপা প্রদর্শনেরই নামাস্তর ; অথচ স্বীয় কৃত ইবাদতের অবস্থা কি?__গৃহীত না উপেক্ষিত__সাধকের তা" কিছুই জানা নাই। বরঞ্চ ইবাদত করে আত্ম-গরিমায় লিপ্ত হওয়ার চেয়ে সেই পাপ অধিকতর উত্তম, পরিণামে যা তওবা, অনুতাপ ও আত্মসমর্পণের কারণ হয়। আল্লাহ্‌ পাক: ইরশাদ করেন £ পাট ৮ পা পা 2222 পট এ ক ঠ৩া প্পা পা পা 95525515552 58-852 “তারা দেখতে পাবে আল্লাহ্‌র পক্ষ থেকে এমন শাস্তি, যা তারা কল্পনাও করতো না। (যুমার £ ৪৭) অর্থাৎ--দুনিয়াতে তারা যেসব আমলকে খাঁটি ইবাদতরূপে আন্জাম দিয়েছিল, সেগুলোই আখেরাতে তাদের আমলনামায় পাপ হিসাবে স্থান পেয়েছে। উল্লেখ্য যে, উক্ত আয়াতে রিয়াকারী ও আত্মগর্বিত আবেদদেরকেই উদ্দেশ্য করা' হয়েছে। অন্যত্র ইরশাদ হয়েছে £ বি ১১১ ১১৬০০ ) ১১১৯

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।