Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় £ ২৬ দুর্লোভ, দুরাশা ও উচ্চাভিলাষ হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ ভি (৮515১) ১৯৮ ৩১৬০৭ ৮৯০০ রি পর পাপা ক তা ক টি পে -। ০১৪ রর ৫9 (৬০০ ০ রি ১৯ ০১৯৮০ তে “তোমাদের ব্যাপারে যে দুটি ক্ষতিকর বিষয়ের আমি সর্বাধিক আশংকা বোধ করি তা" হচ্ছে,__এক, দুর্লোভ ও দুরাশা। দুই, প্রবৃত্তির খাহেশ ও _ কামনা-বাসনার অনুসরণ ।” বস্তূতঃ দীর্ঘ আশার পরিণামে মানুষ আখেরাতকে ভুলে যায় এবং প্রবৃত্তির অনুসরণ মানুষকে হক ও সঠিক পথ হতে বিচ্যুত করে দেয়। তিনি আরও ইরশাদ করেছেন £ “তোমাদেরকে আমি এরূপ তিনটি বিষয়ের কথা বলছি, যারা এগুলোতে লিপ্ত হবে, তারা তিন বিষয়ে ক্ষতিগ্রস্ত হবে,__এক, দুনিয়ার প্রতি আসক্ত ও মোহগ্রত্ত ব্যক্তি এমন অভাব ও দারিদ্যে পতিত হবে, যা কোনদিন দূর হওয়ার নয়। দুই, দুনিয়ার প্রতি লোভী ব্যক্তি সর্বদা এমন ব্যস্ততায় থাকবে, যা কোনদিন শেষ হওয়ার নয়। তিন, ধন-দৌলতের ব্যাপারে কৃপণতা প্রদর্শনকারী ব্যক্তি এমন বিষন্ন ও চিস্তাগ্রস্ত থাকবে, যা কোনদিন দুর হওয়ার নয়।, হযরত আবু দারদা (রাধিঃ) হিমৃস্বাসীদের লক্ষ্য করে বলেছিলেন,_ “তোমাদের লজ্জা হওয়া উচিত, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে বড় বড় অট্টালিকা নির্মাণ করছো, যেগুলোতে তোমরা চিরকাল বসবাস করতে পারবে না। তোমরা অন্তরে দুর্লোভ ও দীর্ঘ আশা পোষণ করেছো, যেগুলো কোনদিন পূরণ হওয়ার নয়। তোমরা প্রচুর ধন-এখর্ধ কৃক্ষিগত করেছো, যেগুলো কোনদিন খেয়ে শেষ করতে পারবে না। তোমাদের পূর্বপুরুষরা তোমাদের ২৯৯ অপেক্ষা অনেক বেশী মজবুত ও পাকা-পোক্তা অন্টালিকা প্রস্তুত করেছে, অনেক বেশী সম্পদ জমা করেছে এবং তোমাদের তুলনায় অধিক দীর্ঘ আশা পোষণ করেছে ; কিন্ত কোথায়, আজকে তাদের কোন অস্তিত্ব আছে? সবই তাদের ধ্বংস হয়ে গেছে, লয় ও বিলুপ্তির অতল গহবরে নিমজ্জিত হয়ে গেছে।, হযরত আলী (োধিঃ) হযরত উমর (রোঘিঃ)-কে বলেছিলেন £ “আপনি যদি আপনার দুই পূর্বসূরীর পদাৎকানুসরণ করতে চান, তা" হলে আপনার পরিধেয় পোশাক তালি লাগান, নিজের পাদুকা নিজেই মেরামত করুন। দীর্ঘ আশা পরিহার করুন, পরিতৃপ্ত হওয়ার পূর্বেই পানাহার শেষ করুন। হযরত আদম আলাইহিস সালাম স্বীয় পুত্র হযরত শীসৃ (আঃ)-কে পীচটি বিষয়ের ওসীয়ৎ করেছেন এবৎ পরবর্তীতে নিজের সন্তানদিগকেও এ ওসীয়ৎসমূহ প্রদান করতে নির্দেশে দিয়েছেন £ এক,__-পার্থিব ধন-সম্পদের প্রতি আস্থাশীল হয়ে নিশ্চিন্ত হয়ো না; চিরস্থায়ী জান্নাতের নায-নেআমতের উপর নির্ভরশীল হয়ে আমি নিশ্চিস্ত হয়েছিলাম, পরিণামে আমাকে সেখান থেকে বের হতে হয়েছে। দুই,_স্ত্রীলোকের খাহেশ ও আরজুর অনুসরণ করো না ; আমি আমার স্ত্রীর কথায় নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিলাম। পরিণামে আমাকে চরম লজ্জিত হতে হয়েছে। তিন,-যে কোন কাজ করতে মনস্থ কর, সর্ধপ্রথম সেই কাজের শেব পরিণাম কি হবে, সে বিষয়ে চিস্তা করে নাও ; কেবল এতটুকু বিষয় চিন্তা না করার কারণে আমাকে বহু দুঃখ পোহাতে হয়েছে। চার._যে কোন কাজ করতে যদি তোমার মনে দ্বিধা বোধ হয়, তা, হলে সেই কাজ সম্পূর্ণভাবে ত্যাগ কর ; নিষিদ্ধ বৃক্ষের প্রতি ধাবিত হওয়ার পর আমার দ্বিধা অনুভূত হয়েছিল ; তবুও ভক্ষণকার্য ত্যাগ না করার পরিণামে আমাকে লজ্জিত হতে হয়েছে। পাচ,_প্রতিটি কাজে পরামর্শ গ্রহণ কর ; আমিও যদি ফেরেশতাদের . সাথে পরামর্শ করে নিতাম, তা* হলে আমাকে এ দুর্ভোগ পোহাতে হতো না।

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।