২১৬ না! আরও ইরশাদ হয়েছে £ “তোমরা কৃপণতার অভ্যাস পরিত্যাগ কর। কেননা এটা এমন এক অভিশাপ যে, এরই কারণে মানুষ যাকাত প্রদান থেকে বিরত থাকে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, এমনকি খুন-খারাবী পর্যস্ত হয়।, করেছেন £ ধিন-সম্পদে কৃপণতা করা অতিশয় নীচতা ও সঙ্বীর্ণতার লক্ষণ। হযরত হাসান (রাযিঃ)-কে কৃপণতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন £ “কৃপণতা হচ্ছে, মানুষের এ কথা চিস্তা করা যে, আমি ব্যয় করলাম তো ধ্বংস হয়ে গেল, আর জমা করে রাখলাম তো এটাই আমার বড় কাজ হলো।, বস্ততঃ কৃপণতার উৎসমূল হচ্ছে, ধনলিপ্পা, দুর্লোভ-দুরাশা, দারিদ্যের আশংকা, সন্তানের মোহ-_মায়া। হাদীস শরীফে বর্ণিত হয়েছে,_“সম্তান_বাৎসল্য মানুষকে অনেক সময় কৃপণ ও কাপুরুষ বানিয়ে দেয়, অনেক সময় এমনও লোক দেখা যায় যে, তারা যাকাত প্রদান করতে অসম্মত, কেবল টাকা-পয়সার প্রতি দৃষ্টি করে চোখ জড়ায়, অর্থ-কড়ি গণনা করে তৃপ্তি লাভ করে, হাতের মুঠোতে রেখে স্বাদ গ্রহণ করে অথচ সে খুব ভাল করেই জানে যে, একদিন মরতে হবে, মৃত্যুকে ফাকি দেওয়া কিছুতেই সম্ভব নয়। হযরত বিশ্র রেহঃ) বলেছেন £ “বখীলের (কৃপণ) সাথে দেখা-সাক্ষাত করাও আপদের কারণ হয়। কেননা তার দিকে তাকালে হৃদয় পাষাণ হয়ে যায়।, তদানীস্তন কালেও আরবের লোকেরা কৃপণতা ও কাপুরুষতাকে অত্যন্ত ঘৃণ্য ও দোষণীয় মনে করতো। যেমন এ বিষয়ের উপর জনৈক কবির বিবৃতি হচ্ছে £ “তোমরা কাজে_কর্মে নিশ্চিন্তে ব্যয় করতে থাক, দারিদ্রযকে মোটেও ভয় করো না। কেননা, রিষিক আল্লাহ্র পক্ষ থেকে পূর্বেই নির্ধারিত পরিমাণে বন্টিত হয়ে গেছে। বখীল (কৃপণ) ব্যক্তির অপমান ও হেয় প্রতিপন্নতার জন্য এ শাস্তিই ২১৭ যথেষ্ট যে, ১. ধন-সম্পদ সে অপরের জন্য জমা করে; নিজের জন্য ব্যয় করাটা তার ভাগ্যে জুটেনা। ২. অথচ এ সম্পদের জের হিসাবে আবর্তিত যাবতীয় কায়-ক্লেশ ও প্রায়শ্চিত্ত সব তারই পোহাতে হয়। ৩. সঞ্চিত সম্পদের আস্বাদ গ্রহণ থেকে বঞ্চিত থাকে। ৪. কোনরূপ আনন্দ ও পুলক অনুভব করেনা ; সর্বদা বিষন্নমন হয়ে থাকে। €. মালের কল্যাণ থেকে মাহরাম থাকে। ও | » “আল-হেকামুল মানসূরা" গ্রন্থে আছে,_-“বখীলকে একথা চূড়ান্তভাবে শুনিয়ে দাও যে, তার কুক্ষিগত ধন-সম্পদ হয় ধবংস হয়ে যাল্ুব নতুবা তৎসমুদয় উত্তরাধিকারীদের নিকট হস্তান্তর হবে। নিজে উপভোগ করা কোনক্রমেই তার ভাগ্যে জুটবে না? | হযরত ইমাম আবু হানীফা (রেহঃ) বলেছেন £ “বখীল ব্যক্তি কখনও ন্যায়-নিষ্ঠ ও আমানতদার হয় না। অতএব তার ব্যাপারে ইনসাফ ও ন্যায়বিচার করা আমি সমীচীন মনে করি না। কেননা মজ্জাগত খেয়ানতের ফলশ্রুতিতে নিজের অভাব ও স্বল্পতার ভয়ে সে অন্যের মাল অধিক পরিমাণে দখল করে থাকে।, হয়রত ইয়াহ্য়া আলাইহিস সালাম একদা ইবলীসকে দেখে জিজ্ঞাসা করেছিলেন £ “ওহে ইবলীস! আচ্ছা, বল দেখি মানুষের মধ্যে কে তোমার কাছে সবচেয়ে বেশী প্রিয় আর কে সবচেয়ে বেশী অপছন্দ? সে বলেছে,__“আমার কাছে সবচেয়ে বেশী প্রিয় হচ্ছে, যে ব্যক্তি মুমিন হওয়া সত্ত্বেও বযীল, আর সবচেয়ে বেশী অপছন্দ হচ্ছে, যে ফাসেক হওয়া সত্ত্বেও ছখী (মহৎ ও দানশীল)।, হ্যরত ইয়াহুয়া জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? ইবলীস বললো,__বখীল ব্যক্তির বুখল বা ক্পণতা এমন একটি দোষ যে, সে মুমিন হওয়া সত্ত্বেও আমি তার মন্দ পরিণামের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত থাকি। কিন্তু ছাখাওয়াত বা মহত্ব ও দানশীলতা এমন এক গুণ যে, আমার সর্বদা আশংকা হয় ফাসেক হওয়া সত্বেও আল্লাহ্ তা'আলা তাকে ক্ষমা করে দিবেন। অতঃপর ইবলীস বিদায় নেওয়ার সময় বলে গেলো,_-“আপনি যদি আল্লাহ্র নবী ইয়াহুয়া না হতেন, তবে আমি একথা কিছুতেই বলতাম না।,
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।