Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

২১২ হক পালন করতে।, (ইবনে হাব্বান). সহীহ বুখারী ও মুসলিম এবং অন্যান্য হাদীসগ্রন্থে বিভিন্ন সূত্রে এ হাদীসখানি বর্ণিত হয়েছে £ পূর্বকালের তিনজন লোক কোথাও চলার পথে বৃষ্টি এসে তাদেরকে এক পর্বতগুহায় আশ্রয় নিতে বাধ্য করেছিল। তারা সেই গুহায় প্রবেশ করার পর একটি বৃহৎ পাথর খসে পড়ে গুহার মুখ বন্ধ করে দিল। অতঃপর তারা পরস্পর বলতে লাগলো-_তোমরা একমাত্র আল্লাহ্‌র কাছে তোমাদের খাঁটি আমলকে ওসীলা বানিয়ে দো'আ করলে এই পাথরের বিপদ থেকে মুক্তি পাবে। তাদের একজন বললো £ “হে আল্লাহ্‌! আমার পিতা- মাতা ছিলেন অত্যন্ত বৃদ্ধ, আমি তাঁদেরকে আমার পরিবার ও সস্তান-সম্ভতির পূর্বেই দুধ পান করিয়ে দিতাম। একদিন কাঠের সন্ধানে আমাকে বহু দূর যেতে হয়েছিল। যথাসময়ে বাড়ী ফিরে আসতে না পারায় তাঁরা ঘুমিয়ে পড়েছিলেন। আমি তীদের জন্য দুধ দোহন করে এসে দেখি তীরা ঘুমিয়েই . ব্লয়েছেন। এমতাবস্থায় তাঁদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলা আমি পছন্দ করি নাই। আবার তীদের পূর্বে পরিবারবর্গকে দুধ খাওয়াতেও ভাল লাগে নাই। কাজেই আমি দুধের পেয়ালা হাতে নিয়ে অপেক্ষমান রইলাম। এদিকে আমার সস্ভান-সন্ততি ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ের কাছে কান্নাকাটি করছিল। এ অবস্থায় ভোর হয়ে গেল এবৎ তাঁরা জেগে উঠে দুধ খেয়ে নিলেন। হে আল্লাহ্‌! যদি আমি এ কাজটি একমাত্র তোমারই সস্তষ্টি লাভের উদ্দেশে করে থাকি, তাহলে এই পাথরের দরুন আমরা যে বিপদে পড়েছি, তা” দূর করে দাও। এতে পাথরটি কিছুটা সরে গেল ; কিন্তু এর ফাঁক দিয়ে তারা বের হতে পারলো না। অন্য একজন বললো £ হে আল্লাহ্‌! আমার এক চাচাত বোন ছিল, তাকে আমি খুব বেশী ভালবাসতাম। একদা আমি তার সঙ্গে মিলনের আকাংখা প্রকাশ করলাম। কিন্ত সে রাজী হলো না। অতঃপর এক দুর্ভিক্ষের সময় সে আমার নিকট এলে আমি তাকে নির্জনে মিলনের শর্তে একশত বিশটি বর্ণ মুদ্রা দিলাম। এতে সে রাজী হয়ে গেল। আমি যখন তাকে পেলাম এবং তার দুই পায়ের মাঝখানে বসলাম, তখন সে. বললো £ আল্লাহ্‌কে ভয় কর এবং অবৈধভাবে আমার কৌমার্য নষ্ট করো না।” এ কথা শুনে তৎক্ষণাৎ আমি তাকে ছেড়ে চলে গেলাম। হে আল্লাহ্‌! আমি যদি এ কাজ 18881887586 ২১৩ একমাত্র তোমারই সন্তোষ লাভের উদ্দেশে করে থাকি, তাহলে আমাদের এই বিপদ দূর করে দাও। এতে পাথরটি আরও কিছুটা সরে গেল ; কিন্তু এই ফাঁক দিয়েও তারা বের হতে পারলো না। তৃতীয় ব্যক্তি বললো £ হে আল্লাহ্‌! আমি কয়েকজন শ্রমিক রেখেছিলাম, তাদের সবাইকে পারিশ্রমিক দিয়েছি; কিন্ত একজন তার প্রাপ্য হক ছেড়ে চলে গিয়েছে। আমি তার সেই হক ব্যবসায় খাটিয়েছি। তাতে ধন-দওলত অনেক বেড়ে গেছে। কিছুকাল পর সেই ব্যক্তি আমার কাছে এসে বললো £ হে আল্লাহ্র বান্দা! আমার হক দাও। আমি বললাম £ যত উট, গরু, ছাগল, গোলাম দেখছো সবই তোমার হক। সে বললো £ হে আল্লাহ্‌র বান্দা তুমি আমার সাথে উপহাস করো না। আমি তাকে বললাম £ আমি উপহাস করছি না। তারপর সে সবকিছু নিয়ে চলে গেল এবং কিছু রেখে গেল না। হে আল্লাহ্‌! আমি যদি তোমারই সন্তোষ লাভের জন্য এ কাজ করে থাকি, তাহলে আমাদের এ বিপদ থেকে মুক্তি দাও। তারপর পাথরটি সরে গেল এবং তারা সকলেই বের হয়ে আসলো।

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।