Mukashafatul Qulub 02 — mukashafatul QUlub 01
/ ২১১
📝 লেখা 📖 পিডিএফ

২০৪ | মুকাশাফাতুল-কুলুব কষ্টে এবং অবনত অবস্থায় আছে, আমি যেন তাদের প্রতি দৃষ্টি করে আল্লাহ্‌র শোকর আদায় করি। তিন,_গরীব মিসকীনকে যেন ভালবাসি এবং সর্বদা তাদের নিকটবর্তী হয়ে থাকি। চার,__-আত্মীয়-স্বজনকে যেন প্রসন্ন রাখি ; যদিও তারা আমার প্রতি অনীহা প্রকাশ করে। পাঁচ,_ছ্বীনের ব্যাপারে যেন কাউকে পরওয়া না করি। ছয়,__তিক্ত হলেও যেন হক কথা বলতে দ্বিধা না করি। সাত,_অধিক পরিমাণে যেন 'লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ" পাঠ করি। কেননা এটি বেহেশতের ধনভাগ্ারসমূহের একটি। (তাব্রানী, ইবৃনে হাববান) | হ্যুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ৪ "শ্রেষ্ঠতম গুণ কোন্টি? আমি কি তোমাদেরকে তা বলে দিবো না? শুন, “যদি কেউ যদি তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে দান কর এবং যদি কেউ তোমার প্রতি অত্যাচার করে, তুমি তাকে ক্ষমা কর। (তাব্রাণী) হাদীস শরীফে আছে,-_“সর্বাধিক প্রশংসনীয় ও শ্রেষ্ঠতম আমল হচ্ছে, সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা, বঞ্চিতকারীকে দান করা এবং গালি-গালাজকারীকে ক্ষমা করা। তোব্রানী) এক রেওয়ায়াতে বর্ণিত হয়েছে, হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ "আমি কি তোমাদেরকে সম্মান ও শ্রেষ্ঠত্বের প্রতীক আমলের নির্দেশনা করবো না? সাহাবায়ে কেরাম তীব্র উৎসাহ প্রকাশ করলেন। তখন আল্লাহ্‌র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন £ ১3228060252 52255 055 085০৮ ০৪৩ ৮১/৮৯ ০১০ ০৯০৮৪ ৮৮৮০৯ ০৪ তার সম্মুখে ধৈর্য ও গাভীর্য সহকারে পেশ আস। যদি কেউ তোমার প্রতি জুলুম করে, তুমি তাকে ক্ষমা করে দাও। যদি কেউ তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে দান কর। যদি কেউ তোমা হতে বিচ্ছিন্ন হয়, ভুমি তাকে ২০৫ ভালবাসার সূত্রে গেথে নাও।" (তাবরানী) হাদীস শরীফে আছে,__“কারও উপকার ও হিতসাধন করা এমন ইবাদত যা" সর্বাপেক্ষা শীঘ্র সওয়াবের ভাগী করে। আর কারও প্রতি জুলুম-অত্যাচার করা এমন পাপ, যা সর্বাপেক্ষা শীঘ্র আযাব ও শাস্তির উপযুক্ত করে তোলে। (ইবনে মাজাহ) ৃ হাদীস শরীফে আরও বর্ণিত হয়েছে,_“আত্মীয়তা ছেদন, খিয়ানত ও মিথ্যার চাইতে বড় গুনাহ আর নাই ; এগুলোতে লিপ্ত ব্যক্তি দুনিয়াতে শীঘ্র নগদ শাস্তি-প্রাপ্ত হয় এবং আখেরাতেও তার শাস্তি পুষ্তরীভূত হয়ে থাকে। পক্ষান্তরে আত্মীয়তার হক প্রতিপালন এমন পুণ্যকাজ, যার পুরস্কার ও প্রতিফলন দুনিয়াতেই নসীব হয় ; হক প্রতিপালনকারীর ধন-সম্পত্তি ও সম্তান-সম্ততির মধ্যে বরকত হয়; যদিও আত্মীয়বর্গ জঘন্য পাপে লিপ্ত থাকে, তথাপি তার বরকতে কোনরূপ ঘাটতি দেখা দেয় না।

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।