Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ ৯৩ প্রমাণ পূর্ণ করবেন এবং তাদের সামনে হুক ও'বাতিল সুস্পষ্ট করে দেবেন। ফলে খেন যারা নিস্তার-পেতে চায় তারা'দলীল সহকারে নিস্তার পেতে পারে এবং যারা হালাক হতে টায় তারাও দলীল সহকারে ব্বংস হতে পারে। আল্লাহ তাআলা যখন তাদের ভেতর নবী পাঠান, তখন তাদের যত সব বিকৃতি ও বিচ্যুতি তা ঠিকঠাক করে মূল সত্যের ওপর প্রতিষ্ঠিত করেন। যদি ভাদের ভেতর পূর্বের কোনো শরীআভ থেকে থাকে তা হলে তার যে সব বিধানে শিরকের সং্ষিশ্রণ ঘটেনি এবং ইবাদত ও সমাজ জীবনের যে সব রীতিনীতি সঠিক পাওয়া যায় সেগুলো. তিনি বহাল রেখে তার গুরুত্ব সুস্পষ্ট করে দেন ও সে সবের সঠিক পদ্ধতি নির্ধারণ করেন। পক্ষান্তরে তার ভেতর ধা কিছু রিছ্যুতি ও বিকৃতি এসেছে তা বিলুপ্ত করেন এবং বলে দেন, এগুলোর দ্বীনের 'সাথে কোনো সম্পর্ক নেই। অতঃপর ষে সব বিধান পারিপার্থিকতার কারণে তখনকার জন্যে কল্যাণকর ১ বিবেচিত হয়েছিল, কিন্তু বর্তমানে মানব প্রকৃতির পরিবর্তনের কারণে সেগুলো পরিবৃর্তি হয়। কারণ, বিধানের আসল উদ্দেশ্য কল্যাণ সাধন । স্থান, কাল; পাত্রের পরিবর্তনে বিধানের কল্যাণকারিতায় পরিবর্তন সাধিত হয় । এ কারণেই বিধানের সাথে পারিপার্থিকতারও উল্লেখ থাকে । কখনো কোনো অবস্থা সৃষ্টির জন্যে কিছু কিছু ব্যাপার কারণ হয়ে থাকে । পরবর্তীতে দেখা যায় অন্য কোনো কারণে সে অবস্থা দেখা দিয়েছে। যেমন, সর্দি গর্মির সংমিশ্রণে জর সৃষ্টি হয়। আবার দেখা যায়, অন্য সময় অন্য কোনো কারণে জর দেখা দেয়। ডাক্তার আগে কারণ নির্ণয় করে জ্বরের প্রতিষেধক প্রদান করেন৷ ফলে দেখা যায়, একই জ্বরের জন্যে ভিন্ন ভিন্ন বিধান প্রদত্ত হয়। তাছাড়া যে সন বিধানের ব্যাপারে সর্বোচ্চ পরিষদে মতৈক্য রয়েছে এবং লোকদের ভেতর যে কাজগুলো অভ্যেসগত ও সুদৃঢ় হয়েছে ও তাদের অন্তরের গভীরে দানা বেঁধেছে, সেগুলো আরও বাড়িয়ে দেয়া হয়। ,.. আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগে যত আহ্মিয়ায়ে কেরাম এসেছেন, তারা বিধান কিছু কিছু বাড়িয়েছেন, কিন্তু কমাননি মোটেও তাছাড়া খুব কমই পরিবর্তন করতেন.। হযরত ইবরাহীম (আঃ) হযর্ত নূহ (আঃ)-এর দ্বীনের সাথে কুরবানি ও খাতনা সহ কয়েকটি বিষয়ের সংম্মেগ ঘটিয়েছেন। হযরত মুসা (আঃ) হযরত ইবরাহীম (আঃ)-এর হ্বীনের সাথে কয়েকটি বিষয় সংযোগ করৈছেন। যেমন উটের' গোশত হারাম করা, ব্যভিচারের শাস্তি পাথর মেরে হুত্যা করা ও শনিবারকে সপ্তাহের সন্মানিত দিন বলে ঘোষণা ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।