Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

পু টহ্য বিকৃতি থেকে দ্বীনের সংরক্ষণ মানব জাতির শান্তি-শৃঙ্খলার শ্রেষ্ঠতম বিধান নিয়ে আল্লাহ তাআলার তরফ থেকে যে মহান ব্যক্তিত্ অবতীর্ণ হয়ে অতীতের সব ধর্মমত বাতিল করে দেন, তার. জন্যে এটা অপরিহার্য যে, তিনি-তীর দ্বীনকে এরপ সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করবেন যাতে কোনোরূপ বিকৃতি না আসতে পারে । কারণ, তিনি বিভিন্নমুখী লক্ষ্য ও উদ্দেশ্যের ভিন্ন ভিন্ন জাতিকে একই সূত্রে গ্রথিত করতে চান। অনেক যায় কিংবা তাদের মনের খেয়াল খুশি অথবা স্বল্প বুদ্ধির কারণে ছোটখাটো সাধারণ ব্যাপারকে গুরুত্বপূর্ণ ভেবে বসে । ফলে.তার ভেতরে তাদের দৃষ্টিতে বেশ কিছু কল্যাণ পরিলক্ষিত হয়। এ কারণে তারা দ্বীনের সুপ্রমাণিত কার্যাবলি উপেক্ষা করতে উদ্বুদ্ধ হয় এবং যা দ্বীনের কাজ নয় তা তার অন্তর্ভুক্ত করে ফেলে । পরিণামে দ্বীনের ভেতর বিকৃতি দেখা দেয়। আমাদের অতীতের দ্বীনগুলো এভাবেই বিকৃতির শিকার হয়েছে। দ্বীনের বিকৃতি .ও বিচ্যুতির সব রাস্তা বন্ধ করা কঠিন। কারণ, তা. আগে তাগেই নির্দিষ্ট করা সন্ভর নয়। যেহেতু তার সব রূপ আগে থেকে জানা যায় না, তাই তা বন্ধ করাযায় না। তাই এ থেকে জরুরি হচ্ছে সামগ্রিকভাবে বিকৃতি সম্পর্কে সবাইকে কঠোরভাবে সতর্ক করে দেয়া এবং যে সব মাসআলার ব্যাপারে বিকৃতির আশংকা থাকে, সেগুলোকে ভালোভাবে বুঝিয়ে দেয়া। তারপর বলে দেয়া যে, এসব পথেই বনি আদমের ওঁদাসিন্যের কারণে বিকৃতি প্রবেশ করে থাকে। মোটকথা বিকৃতি ঢোকার ক্ষুদ্রতম ছিদ্রও পূর্ণরূপে বন্ধ করে এরূপ'কিছু ব্যবস্থা চালু করতে হবে যা অন্যান্য বাতিল ধর্মানুসারীদের অতিপ্রিত অভ্যেস ও রীতিনীতির পরিপন্থী হয়। যেমন, নামাযের রীতিনীতি ও পদ্ধতি। বস্তুত তাদের অতি পরিচিত নামায বা উপাসনা পদ্ধতির সাথে এর আদৌ মিল নেই।. বিকৃতির অন্যতম কারণ হলো ধর্মনায়ক ও ধর্মানুসারীদের উঁদাসিন্যতা। তা এভাবে হয় যে, সাহাবা ও হাওয়ারীনদের. পরবর্তী স্তরে এমন লোকও আসে যারা নামাযই পড়ে না। পক্ষান্তরে তারা বার্সনা-কামনা চরিতার্থের জন্যে লাগাম হীনভাবে ছুটে বেড়ায়। দ্বীনের প্রচার ও.প্রসারের গুরুত্ব তারা দেয় না। অর্থাৎ দ্বীন ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।