Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ ৭৭ এ ধরনের লোকদের থেকে এতটুকুই আশা করা যায় যে, তারা মুসলিম সমাজে মিলেমিশে থেকে তাদের মতোই জীবন যাপন করে। ফলে তাদের তাওহীদী ঈমান বহাল থাকে । পক্ষান্তরে যারা খারাপ অভ্যেস গড়ে তোলে ও ্ান্ত কাজে লিপ্ত থাকে এবং আল্লাহ সম্পর্কে বিকৃত ধারণা পোষণ করে, তারা জাহেল। তাদের নানা ধরনের শাস্তি দেয়া হবে। এর পরবর্তী স্তর হলো মুনাফিকদের । তারা মুখে ঈমানের কথা বলে অথচ কাজ করে তার বিপরীত। তাদেরও কয়েকটি শ্রেণী রয়েছে। ৃ এ মুনাফিকদের সৌভাগ্য.হয়নি ঈমানের উদ্দিষ্ট লক্ষ্যে পৌছার। হয়ত তাদের পথে প্রকৃতগত পর্দা অন্তরায় হয়েছে। যেমন তারা পনাহার, নারী সন্ভোগ কিংবা হিংসা-বিদ্বেষে এবূপ ডুবে গেছে যে, বাহ্যিক ইবাদত ও ঈমান তাদের কোনোই উপকারে আসেনি । অথবা তারা সামাজিক পরিবেশ ও কুসংস্কারে এরূপ নিমজ্জিত ছিল যে, তাদের রীতিনীতি, বেরাদারী ও দেশের মাটির মায়া ছাড়তে পারেনি । অথবা তাদের বিবেক বুদ্ধির ওপর পর্দা পড়ে যাওয়ায় তারা সত্যের আলো দেখতে ব্যর্থ হয়েছে । যেমন মুতাশীব্বেহ দল। অর্থাৎ যারা খোদাকে কোনো সৃষ্টির অনুরূপ ভাবে। তাঁ'ছাড়া যারা ইবাদতে কিংবা মদদ কামনায় আল্লাহর সাথে সংগোপনে অন্যকেও জড়িয়ে ফেলে ভাবে যে, এটা কোনো শিরকের কাজ.নয়, তারাও উক্ত শ্রেণীভুক্ত । তাদের যুক্তি হলো, জাতির ধর্মের কোথাও এ সব ব্যাপারে সুস্পষ্ট কোনো দলীল পাওয়া যায় না। মোটকথা তাদের পূর্বতন শিরক ও কুফরীর আবরণ থেকে তারা পুরোপুরি মুক্ত হতে পারেনি। ও এদের কিছু লোক দুর্বল চিত্তের পাপাচারী এবং হ্থায়া শরম বলতে তাদের কিছুই নেই। তাই শুধুমাত্র আল্লাহ-রাসূল প্রীতি তাদের পাপ থেকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। যেমন এক ব্যক্তি শরাব্‌ও প্রান করত, আবার .আল্লাহ-রাসুলকেও ভালোবাসত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দ্বিলেন, তার আল্লাহ-রাসূল গ্রীতি কোনোই উপকারে আসেনি । অপর একটি দল হলো ফাসেক। এ দলটি তারা যাদের কার্যকলাপ কখনো নীচ প্রবৃত্তির লোকদের চাইতে নিকৃষ্ট হয়ে থাকে। তাদের কিছু লোকের জৈবিক. চাহিদা খুবই তীব্র থাকে। মোটকথা .তারা জীব জানোয়ারের জীবনধারা. অনুসারী হয়ে গেছে। কিছু লোক বিকৃত মন-মেজাজ ও ধ্যান ধারণার শিকার হয়ে থাকে । তারা সেই রুগীর মতোই..যারা মাটি বা পোড়া রুটি খেতে চায়. মোটকথা তারা শয়তানী কার্যকলাপের আবর্তে ঘুরপাক খাচ্ছে। | | ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।