৭৬ হুজ্জাতুল্লাহিল বালিগাহ হোক কিংবা ভালো উদ্দেশ্যে হোক সর্বক্ষেত্রেই লজ্জা প্রশংসনীয় । এ বক্তব্যে আমার পূর্ব অভিমতের সত্যতা প্রমাণিত হলো । অনেক লোক এরূপ রয়েছে যাদের ওপর কখনোবা উর্ধা জগতের বিজলি বিচ্ছরিত হয়, অথচ তাদের সেরূপ কোনো যোগ্যতা নেই। এমনও নয় যে, তারা সে খবরই রাখে না, যেমন তওবা ও অনুশোচনাকারী, সংগোপনে জিকির ও ক্রন্দনকারী কিংবা সে ব্যক্তি প্রকৃতিগত দুর্বলতার কারণে আদৌ ইচ্ছা না থাকা সত্ত্বেও পাপে জড়িয়ে পড়ে অথবা অসুস্থতা বা বিপদাপদে মন মেজাজের ভারসাম্য হারিয়ে পাপ কাজ করে ফেলে, এসব ক্ষেত্রে তাদের পাপ মাফ করে দেয়া হয়। মোটকথা, আসহাবে ইয়ামীনরা সাবেকীনদের দুটো স্বভাবের একটি হারিয়ে ফেলে ও অন্যটি অনুসরণ করে। | এ শ্রেণীর একটি দলকে বলা হয় আসহাবে আরাফ । তাও আবার দু'শ্রেণীতে বিভক্ত । ১ এ দলটির লোকের মন মেজাজও ঠিক আছে, লোকও ভালো স্কতাবের কিন্তু তাদের কাছে ইসলামের দাওয়াতই পৌছেনি। অথবা তাদের ভাষায় এমনভাবে দাওয়াত পৌছেনি যা তাদের বিরুদ্ধে দলীল্ হতে পারে । মানে, দাওয়াতটি অবশ্যই তাদের বোধগম্য ভাষায় সংশয়মুক্ততাবে পৌছতে হবে । তারা স্বভাবতই নিন্দনীয় ও বর্জনীয় কাজে জড়িত হয় না। তেমনি তারা আল্লাহকে স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না। তারা পার্থিব জীবনে সভাবে মানুষের সাথে জীবন যাপন নিয়ে ব্যস্ত থাকে। মৃত্যুর পর তাদের এক অনিশ্চিত অবস্থায় রাখা হবে। শাস্তিও হবে না ছাওয়াবও পাবে না। এ অবস্থায় থেকে থেকে যখন তাদের পাশ প্রবৃত্তি বিলুপ্ত হবে, তখন তাদের ওপর এশী আলোর কোনো একটি অংশের বিকিরণ ঘটবে। ২। দ্বিতীয় দ্লটি হচ্ছে প্রকৃতিগতভাবেই যাদের বুদ্ধি অপূর্ণ বা-রিকৃত। যেমন শিশু, মাতাল, গেঁয়ো গোলাম এবং এ ধরনের এমন সব লোক যাদের ব্যাপারে সবারই ধারণা যে এরা হিসেবের বাইরে । কারণ তাদের কোনো কিছুতেই পরোয়া নেই এবং কোনো রীতিনীতির আওতায়ই.তারা আসে না-। মোটকথা, তারা নির্বোধ শ্রেণী । তাদের ভেতর মৌলিক ঈমানই যথেষ্ট । যেমন আল্লাহ কোথায় আছেন? সে আকাশের দিকে ইঙ্গিত করল। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।