Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

হজ্জাতুল্লাহিল বালিগাহ ৭৫ অথবা দলের পরবর্তী শ্রেণীটি হলো আসহাবে ইয়ামীন বা. ডান দিকের দল। তাদেরও কয়েকটি শ্রেণী রয়েছে। তাদের একটি শ্রেণীতে তারা রয়েছে যাদের অন্তর ও আত্মা সাবেকীনদের কাছাকাছি অবস্থানে রয়েছে। তাদের প্রকৃতিগত যোগ্যতা লাভের সৌভাগ্য হয়নি বলেই তারা আত্মনির্ভর না হয়ে অবয়ব নির্ভর হয়ে থাকে। কিন্তু আত্মার সাথেও তারা সম্পর্ক রাখে। ্‌ এক শ্রেণী হলো তাজাজুবদের | তাদের আত্মিক শক্ত দুর্বল ও জৈবিক শক্তি প্রবল হওয়া সত্তেও কঠোর সাধনার সৌভাগ্য ও মনোবল অর্জিত হওয়ায় তারা এ শ্রেণীভুক্ত হতে পেরেছে। তারা সেই জ্ঞান লাভ করে যা নিন্ন পরিষদে পাওয়া যায়। তাদের কারো ভেতর আবার জৈবিক শক্তির দুর্বলতাও পরিলক্ষিত হয়। তাদের ভেতর আল্লাহর জিকর তুফান সৃষ্টি করে । তাদের ইলহাম, ইরাদাত ও তাহারাত পূর্ণত্‌ প্রাপ্ত হয় না, বরং সবটাই অপূর্ণভাবে অর্জিত হয়। এক শ্রেণীকে আহলে ইসতিলাহ বলা হয়। তাদের ভেতর নেক স্বভাবের দিকটি খুবই দুর্বল। তদুপরি যদি তার বদ স্বভাবের দিকটি প্রবল হয় এবং যদি সে কঠোর রিয়াজাত অনুসরণ করে চলে তা হলে এ শ্রেণীভুক্ত হতে পারে। পক্ষান্তরে তার জৈবিক দিকটি যদি দুর্বল হয় এবং নিয়মিত বিভিন্ন ওজিফা আদায় করে, তা হলে যদিও তার কাশফ হাসিল না হয়, তথাপি তার অন্তরের মণিকোঠায় সেসব আমলের বরকতে ফেরেশতা স্বভাবের উন্েষ ঘটে। . এ শ্রেণীর অধিকাংশ লোকের অবস্থা এই যে, তাদের আমলের ভেতর নির্ভেজাল ইখলাসের অভাব থাকে ।.. যমন তারা সাদকা দেয়, অথচ তা ছাওয়াবের নিয়তে দিলেও প্রকৃতিগত কার্পণ্য থাকায় মনোকষ্ট সহকারে দেয় তারা নামায পড়ে সমাজের প্রথার খাতিরে, আবার ছাওয়াবেরও আশা রাখে। ব্যভিচার বা শরাবখোরী থেকে তারা কিছুটা খোদার ভয়ে এবং কিছুটা সাহস ও সামর্থ্যের অভাবে বেঁচে থাকে । তাদের আমলগুলো তখনই কবুল হবে যখন দেখা যাবে যে, প্রকৃতিগতভাবেই তাদের অন্তর নির্ভেজাল ইখলাস অর্জনের শক্তি রাখে না এবং তারা অন্যান্য আমলেরও যথারীতি পাবন্দ রয়েছে। কারণ, নেক স্বভাবের যাত্রা শুরুর স্তর হিসেবে এটাকে গণ্য করা যায়। লঙ্জা' শরম কোনো কোনো ক্ষেত্রে শুধুই কল্যাণের হয়, _কোথাওবা দুর্বলতারও লক্ষণ হয়। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লজ্জা সবটাই ভালো। মানে তা দুর্বলতার কারণেই ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।