৭৪ হুজ্জাতুল্লাহিল বালিগাহ থেকে ইলম ও হিকমতের বাণী শুনতে পেলেন তখন তাদের ভেতর. অভাবনীয় যোগ্যতা সৃষ্টি হয়ে গেল। ফলে তাদের অন্তর্জগতে আল্লাহর কিতাবের অর্থ ও মর্ম সুস্পষ্ট হয়ে ধরা দিল । হযরত আলী (রাঃ) সেদিকেই ইঙ্গিত করে বললেন ঃ আমাকে কিতাবুল্লাহর সেই বুঝ দান করা হয়েছে যা একজন যথার্থ মুসলমানকে প্রদান করা হয়। অগ্রবর্তীদের -একটি শ্রেণী এরূপ যে, তারা ইবাদতের কল্যাণকারীতা- খোলা চোখে দেখতে পান। ইবাদতের জোতিতে তাদের আত্মা রপ্ত্িত হয়েছে। তাদের আত্মার মণিকোঠায় তার প্রভাব ছড়িয়ে গেছে। ফলে তারা পূর্ণ অন্তর্দৃষ্টি নিয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হন।.. তাদের অপর শ্রেণীটি হলো জাহেদদের ৷ তাদের অন্তরে পরকাল বিশ্বাস ও তার স্বাদ পূর্ণমাত্রায় মজবুত ভিত্তিতে ঠাই নিয়েছে । ফলে তারা পার্থিব স্বাদ আহলাদ ও আকর্ষণ অকিঞ্চিৎকর ভেবেছে । তাদের দৃষ্টিতে মানব সমাজ হলো গুরুত্হীন এক উটের পাল। অপর একটি শ্রেণী রয়েছেন যারা আদ্বিয়ায়ে কিরামের খেলাফত প্রতিষ্ঠার মিশনের উত্তরাধিকারী । তারা সৃষ্টিজগতের ভেতরে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর ইবাদত করে থাকেন। তাদের ইনসাফ গুণটিকে তারা আল্লাহর বিধান বাস্তবায়নের কাজে নিয়োজিত করেন। | অপর এক শ্রেনীর লোক হচ্ছেন চমৎকার স্বভাবের ও উদার চরিত্রের লোক। তারাই মহানুভব ব্যক্তির শ্রেণীভুক্ত। তারা দান-খয়রাত করেন, বিনয়ী হন ও অত্যাচারীকে ক্ষমা করেন। তারা ফেরেশতা স্বভাবের লোক বিধায় ফেরেশতাদের সাথেও সম্পৃক্ত হন। যেমন হাদীসে আছে যে, কোনো কোনো সাহাবীকে ফেরেশতারা সালাম দিতেন। . এ সব শ্রেণীর প্রতিটি শ্রেণীর ভেতরই প্রকৃতিগত বিশেষ যোগ্যতা বিদ্যমান যাকে জাগ্তত ও সক্রিয়, করার জন্য আহ্বিয়ায়ে কেরামের আহবান পৌছার প্রয়োজন থাকে । তার সাথে সংযোগ ঘটে তার সাধনাগত শ্রমলন্ধ যোগ্যতার । সে যোগ্যতা তাকে শরীআতের পূর্ণ অনুসারী করে তোলে। এ প্রকৃতিগত ও অর্জিত যোগ্যতা মিলে তাকে পূর্ণত্ব দান করে । যে সব মুফহাসীন.বা দিব্য জ্ঞান সম্পন্ন লোক নবুওয়াতের দায়িত্ব পাননি, তারাও সাবেকীন বা অগ্রবর্তী দলের অন্তুক্ত হন। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।