৬০ হুজ্জাতুল্লাহিল বালিগাহ তেমনি কসরের আয়াতে সফর পরিভাষা ব্যবহার করা হয়েছে । অতঃপর.তা পালনে কখনো সংশয় দেখা দিল। তাই সাহাবায়ে কেরাম ফায়সালা করলেন যে, সফর বলতে নিজ স্থান থেকে অন্য এমন কোনো স্থানে গমনকে বুঝাবে যেখানে. যেতে একদিন ও একরাতে পৌছা যায় না এবং পরবর্তী দিনও প্রয়োজন হয়। তাই তার দূরতু ধরা হবে চার বুর্দ বা আটচনল্লিশ মাইল । যে বিধান হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য নির্দিষ্ট ছিল এবং উম্মত তা থেকে মুক্ত রয়েছে সে ব্যাপারে নির্ভরযোগ্য নীতি হলো এই যে, সে . বিধানটি সার্বজনীন বিধান নয়, বরং ব্যক্তি বিশেষের উপযোগিতা নির্ভর বিধান। হযরত তাউস (রহঃ) আসরের পরে যে দু'রাকাত নামাষ পড়তেন সে ব্যাপারেও এই কথা । এ কারণেই তিনি অন্যান্যকে তা অনুসরণ করতে নিষেধ করতেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর হাকিক্াত জানতেন । তাই তার ব্যতিক্রমধর্মী আমলের ওপর সংশয় করাচলে না। যেমন চার হ্বিয়ের ব্যাপারটি ৷ এর বেশি বিয়ের ক্ষেত্রে ইনসাফ বজায় রাখা সম্ভব না হবারই সম্ভাবনা বেশি । কিন্তু হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সচেতন ও সঙ্ঞাত ছিলেন। তিনি জানতেন দাম্পত্য জীবন সার্বিকভাবে যাপন করার উত্তম পন্থা কোনটি 1 এ জন্যে তিনি এক্ষেত্রে যা করেছেন, অপরের জন্যে তা বৈধ রাখেননি । কারণ তাদের পক্ষে অনুসরণ সম্ভব নাও হতে পারে। অথবা সে বিধানটি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্যে নির্দিষ্ট হওয়ার ব্যাপারটি ব্যক্তিগত কারণে না হয়ে কোনো প্রচলিত রীতি সম্পর্কে সম্যক ধারণা সৃষ্টির জন্যেও হতে পারে । যেমন তিনি বললেন_. কোনো জিনিস ক্রয় করে বিক্রেতার ওপর কোনো শর্ত আরোপ করা যাবে না। অথচ তিনি হযরত জাবের (রাঃ) থেকে একটি উট কিনে শর্ত লাগালেন সেটাকে মদীনা পর্যস্ত চালিয়ে নেবে। 'অথবা সে বিধান নিষ্পাপ নবী ছাড়া অন্যদের বিপথে নিয়ে যাবে। যেমন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোষার অবস্থায় হযরত আয়েশা (রাঃ)-কে চুমু খেয়েছেন। সে ব্যাপারে তিনি বলেন- তোমাদের কে আছ যে লোক নিজের প্রকৃতির ওপর সেভাবে বিজয়ী থাকতে গার যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন? অথবা রিসালাতের সাথে সে ক্কাজটি এ জন্যে নির্দিষ্ট করা হয়েছে যে, তার পবিত্র আত্মা যখন কোনো. নেক কাজের ইচ্ছা পোষণ করেন তখন তা বিশেষ অনুমোদন লাভ করে। কারণ, তার আত্মা সর্বদা আল্লাহ পাকের দিকে অধিক, নিবিষ্ট থাকার ও ওঁদাসীন্যের সকল পর্দা ছিন্ন করার জন্য সদা উদগ্রীব ছিল। যেমন কোনো এক সক্ষম ব্যক্তির খাবার চাহিদা বেশি হয়ে থাকে । একটি বর্ণনা মোতাবেক তার জন্যে তাহাজ্জুদ, ইশরাক. ও চাশত নামায ওয়াজিব ছিল । ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।