Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ হুজ্জাতুল্লাহিল বালিগাহ. কতটুকু ও কি ধরনের। তখন সে সবের কোন কোনটি চুরি নয় তা বুঝা ষাবে। চুরি বলতে সাধারণত কোন কাজকে বুঝা হয় তাও এখানে বিবেচ্য ৷ এভাবে চুরির সুনির্দিষ্ট লক্ষণগুলো বের করে তার ভিত্তিতে কোনটি চুরি এবং কোনটি চুরি নয় তা নির্ধারণ করতে হবে। সুনির্দিষ্ট লক্ষণের ভিত্তিতেই চুরির সংজ্ঞা নির্ধারিত হবে। ৃ যেমন ডাকাতি বা রাহাজানি ইত্যাকার নাম থেকেই বুঝা যায় যে, এরূপ কাজের যারা শিকার হয় তারা শক্তি দ্বারা মোকাবেলা ছাড়া রেহাই পায় না। এ সব কাজ এমন জায়গায় করা হয় সেখানের লোকের সাহায্য পেয়ে মোকাবেলা করার সুযোগ থাকে না। তেমনি ছিনতাই এমন এক কাজ যা দেখতে না দেখতে নিমেষের মাঝে করে উধাও হয়। আত্মসাৎ থেকে বুঝা যায় শুরুতে পরিচিতি ও বিশ্বস্ততার সুযোগে এ কাজটি সন্ভব হয়েছে। পথে পাওয়া মাল কথাটি বলে দেয় উদাসীনতা ও অরক্ষণীয়তাই এ কাজের সুযোগ সৃষ্টি করে । বলপূর্বক কিছু নেয়া থেকে বুঝা যায় যে, প্রতিপক্ষ তার তুলনায় দুর্বল এবং সে জানে, এ কাজের বিচার চাওয়ার ক্ষমতাও তার নেই। যদি সে বিচারকের কাছে.যায়ও তথাপি বিচারককে প্রভাবিত করে হোক কিংবা ঘুষ দিয়ে হোক সবল ব্যক্তি তার পক্ষেই রায় নিতে পারবে । অপচয় বা অপব্যয় দ্বারা সাধারণত এটাই বুঝায়যে, কেউ কোনো কিছু বেপরোয়া ব্যয় বা খরচ করে চলে । তার ব্যাপারে সবাই করুণা দেখিয়ে থাকে । যেমন পানি বা জ্বালানি খরচে বেপরোয়া হওয়া । পক্ষান্তরে চুরি বলতে কারো কোনো কিছু রাতের অন্ধকারে না বলে নেয়াকে বুঝায় । . হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটখাটো ছুরির ক্ষেত্রেও তিন দিরহাম জরিমানার বিধান রেখেছেন । ফলে তা পথে পাওয়া মাল থেকে পৃথক হয়ে গেল। তেমনি বললেন, আত্মসাৎকারী, লুষ্ঠনকারী ও ছিনতাইকারীর বেলায় হাত কাটার বিধান নয় । তিনি আরও বললেন গাছের ফল পেড়ে খাওযা কিংবা পাহাড়ে পড়ে পাওয়া মালের জন্য হাত কাটা নয় । এ থেকে তিনি এ ইঙ্গিতই দিলেন যে, হাত কাটার মতো চুরির বস্তু হতে হবে সুরক্ষিত ও প্রতিবন্ধকতাপূর্ণ। তেমনি মাত্রাতিরিক্ত বিলাস জীবন ও প্রাচুর্যেরও চূড়ান্ত সংজ্ঞা নির্ধারণ সুকঠিন।. তাই এর একটা মোটামুটি সংজ্ঞা নেয়া যেতে পারে। সমাজ জীবনে এর সুফল অনিয়ন্ত্রিত থাফে। কোন বাহ্যিক নিদর্শন দ্বারা এর মাত্রা নির্ণয় করা যায় না। কে কতখানি বিলাসপ্রিয় আর কে কত পরিমাণ প্রাচুর্য পেলে পাকড়াও করা হবে এ পার্থক্য নির্ণয় যথাযথভাবে সন্ভব নয়। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।