হুজ্জাতুল্লাহিল বালিগাহ ৫৫. হবে এগুলো উম্মতের ফিকাহ শাস্ত্র বিশারদদের জন্য অত্যন্ত গুরুততপূর্ণ ফলদায়ক। আশা করি উম্মতের ফকীহগণ তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আন্তরিকতার সাথে গ্রহণ করবেন। পূর্ববর্তী ফকীহগণও এ অধ্যায়গুলোকে এবং এর মূলনীতি সমূহকে ভালোভাবে গ্রহণ করে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীসগুলোকে গবেষণার দৃষ্টিতে গ্রহণ করে তাদের প্রণীত গ্রস্থাবলিতে তার স্বাক্ষর রেখেছেন.। এবং এ মূলনীতিগুলোর আলোকে হাদীসসমূহকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আল্লাহই ভালো জানেন। অধ্যায়-৬৫ সংশয়পূর্ণ স্থানের যাচাই-বাছাই ও মূলনীতি থেকে বিধান বের করা যনে রাখা দরকার, অনেক বিধান এমন রয়েছে যা শুধু মূল ব্যাপারের নামোলেখ করে জারি করা হয়েছে। তা জানা যায় তার বিভাজন ও শ্রেণী-বিন্যাসের মাধ্যমে । অথচ তার সাম্প্রতিক অর্থজ্ঞাপক কোনো সংজ্ঞা নেই। তাতে প্রত্যেক শ্রেণীর পৃথক পৃথক বিধানের উল্লেখ নেই। যেমন একটি মৌলিক বিধান হলো £ 5 01526503 25)551153. জব অর্থাৎ “চোর পুরুষ হোক কিংবা স্ত্রী হোক তার হাত কেটে দাও ।” এখানে চুরির দণ্ডবিধি জানানো হয়েছে । এও জানা গেল তা প্রয়োগ হয়েছে বনী উবাইবাক, তাঈমা ও মাখসুমীয়ার এক নারীর ক্ষেত্রে । তবে এটাও জানা কথা যে, ছুরির কয়েকটি ধরন রয়েছে। যেমন ছুরি, ডাকাতি, ছিনতাই, আত্মসাৎ, পড়ে থাকা মাল নেয়া, রাহাজানি ও গায়ের জোরে যখন খুশি যার মাল নিয়ে যাওয়া ও অপচয়। প্রয়োজন ছিল হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর প্রতিটি ধরনের পৃথক পৃথক অবস্থা জিজ্ঞেস করে বা জেনে নেয়া । তা হলে প্রত্যেকটির স্বাতন্ত্র্য সুস্পষ্টভাবে সামনে এসে যেত। এক্ষণে এগুলো যাচাই বাছাইয়ের ক্ষেত্রে জরুরি হচ্ছে, প্রত্যেকটি ধরনের স্বরূপ নিয়ে চিন্তাভাবনা করা৷ তা হলে জানা যাবে, চুরি থেকে এসবের পার্থক্য ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।