হুজ্জাতুল বালাগ ৪১ ' অনুসন্ধানের মধ্যে অবশিষ্ট রেখেছে। ইসলামের পূর্বে লুটের মালের চার ভাগের এক ভাগ কাওমের সর্দারের জন্য নির্ধারিত ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালের পাঁচ ভাগের এক ভাগ বায়তুল মালের জন্য অর্থাৎ কাওমের জন্য নির্ধারিত করেছেন। কুব্বাজ ও তার পুক্র দুশিয়ীওয়া উভয়ে লোকদের উপর উশর ও খেরাজ নির্ধারণ করেছিল । ইসলামী শরীয়ত তা বহাল রেখেছে। বনী ইসরাইল জিনাকারীদেরকে ছঙ্গেচার (পাথর মেরে হত্যা) করত, চোরের হাত কেটে দিত, হত্যার পরিবর্তে হত্যাকারীকে হত্যা করা হতো । পবিত্র কুরআনেও সে একই বিধান দেয়া হয়েছে। একন'প অনেক. উদাহরণ রয়েছে যা' জ্ঞানীদের নিকট ও গবেষকদের নিকট অস্পষ্ট নয়। আপনি যদি বুদ্ধিমান হন এবং শরীয়তের বিধানগুলোর বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞানার্জন করে থাকেন তাহলে আপনি জানতে পারবেন যে, নবীগণ ইবাদতের মধ্যে এমন কোনো ইবাদত নিয়ে আবির্ভূত হননি যে ইবাদত তাদের মধ্যে ছিল না অথবা যার কোনো নজির তাদের নিকট ছিল না। নবীগণ জাহেলিয়াতের বিকৃতিগুলো দূর করেছেন। যেসব ইবাদতের সময় নির্ধারিত ছিল না এবং যার কোনো নীতি নিয়ম ছিল না এবং যেসব ইবাদত- তারা ভুলে গিয়েছিল তারা সেসব ইবাদতের সময় নির্ধারণ, তাকে নিয়মিতকরণ ও যা তাকে স্মরণ করিয়ে তার প্রচার ও প্রসারের ব্যবস্থা তারা করেছেন। আরো স্মরণে রাখুন যে, অনারব ও রোমবাসীরা যখন যুগ যুগ ধরে একে অপরের বাদশাহীর উত্তরাধিকারী হতে থাকল এবং দুনিয়ার শান শওকতে ডুবে গিয়ে আখেরাতকে ভুলে বসল এবং শয়তান তাদের উপর বিজয়ী হয়ে পড়ল, তখন তারা জীবিকা নির্বাহের সর্বশেষ সীমা পর্যন্ত পৌছে গেল, জীবন যাপনের সামত্রী ব্যবহারের ক্ষেত্রে পরস্পরের মধ্যে আভিজাত্য ও গর্ব করতে শুরু করল। দূর দূরাস্ত হতে, ভিনদেশ হতে তাদের নিকট পণ্ডিতদের আবির্ভাব হতো. এবং তারা তাদের জীবনযাপনের সৃক্্মাতসৃক্ষম বিষয়গুলো প্রকাশ করতে .থাকত। আর তারা ওদেরকে খুব আপনজন মনে করত। প্রত্যেক নতুন আগমনকারী কোনো কোনো নতুন বিষয় যোগ করত । বাদশাহগণ তাদের জীবিকার সাথে তা যোগ করে পরস্পরের মধ্যে গর্ব ও গৌরব এবং আভিজাত্য প্রকাশ করতে থাকত। বর্ণিত আছে যে, তাদের নেতৃস্থানীয় লোকদের মধ্যে যিনি লক্ষ দেরহামের কম দামি কোমরবন্দ ও তাজ পরিধান করত, যার নিকট আলীশান তথা গগনমুদধ দালানকোঠা না থাকত, ফোয়ারা ও বিশাল হাউজ হাচ্মাম, বাগান বাড়ি, মূল্যবান ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।